WhatsApp বলবে PF ব্যালেন্স, পাসবুক, লেনদেনের তথ্য, আজই সেভ করুন এই নম্বর

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 14 নভেম্বর 2026 13:00 IST
হাইলাইট
  • এবার হোয়াটসঅ্যাপে PF ব্যালেন্স, পাসবুক, ও লেনদেনের তথ্য দেখা যাবে
  • 8796441800 নম্বরে Hi লিখে পাঠিলেই মিলবে পরিষেবা
  • WhatsApp পিএফের রেজিস্টার্ড ফোন নম্বরের সঙ্গে যুক্ত থাকতে হবে

EPFO has introduced WhatsApp-based services recently

Photo Credit: EPFO

বেসরকারি সংস্থার কর্মী ও শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য সারা দেশে এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ (EPF) চালু আছে। সম্প্রতি উপভোক্তাদের জন্য জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে একাধিক পরিষেবা চালু করেছে এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও (EPFO)। সদস্যরা নিজেদের স্মার্টফোন থেকেই প্রভিডেন্ট ফান্ড সম্পর্কিত তথ্য জানতে পারবে। মেম্বাররা WhatsApp-এর মাধ্যমে পিএফ ব্যালেন্স চেক করতে, সর্বশেষ লেনদেনের তথ্য জানতে, ও পাসবুক ডাউনলোড করতে পারবে। এর জন্য যেমন ইপিএফও অফিসে যেতে হবে না, তেমনই অনলাইন পোর্টালে ঢুকতে হবে না। আজকের প্রতিবেদনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিএফ ব্যালেন্স জানা ও লেনদেন দেখার পদ্ধতি বর্ণনা করা হল।

এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন 8796441800 নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু করেছে। এই নম্বরে মেসেজ পাঠিয়ে একাধিক পরিষেবা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। এর মধ্যে রয়েছে EPF অ্যাকাউন্টে থাকা ব্যালেন্স দেখা, সর্বশেষ পাঁচটি লেনদেনের তথ্য পরীক্ষা করা এবং EPF পাসবুক ডাউনলোড করা।

Advertisement

ইপিএফও হোয়াটসঅ্যাপ পরিষেবাটি ইংরেজি, বাংলা, হিন্দি, মারাঠি, তামিল, তেলুগু, গুজরাতি, এবং উর্দুর মতো ভারতীয় ভাষাতেও ব্যবহার করা যাবে। এই পরিষেবা চালু করতে সদস্যের ইউনিভার্সাল অ্যাকাউন্ট বা ইউএএন (UAN) নম্বরের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে পাঠানো ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ভেরিফাই করতে হবে।

হোয়াটসঅ্যাপে প্রভিডেন্ট ফান্ড ব্যালেন্স পরীক্ষা করার পদ্ধতি

1. প্রথমে ফোনের কন্ট্যাক্ট লিস্টে ইপিএফও-র হোয়াটসঅ্যাপ নম্বর 8796441800 সেভ করুন।

2. হোয়াটসঅ্যাপ খুলে সেভ করা ওই নম্বরটিতে চ্যাট শুরু করুন।

Advertisement

3. চ্যাটে ‘Hi' লিখে পাঠান।

4. ইপিএফও-র অফিসিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে একটি ওয়েলকাম মেসেজ আসবে।

5. তারপর পছন্দের ভাষা নির্বাচন করুন।

Advertisement

6. স্ক্রিনে আসা মেনু থেকে চেক ব্যালেন্স অপশনটি বেছে নিন।

7. আপনার UAN-এর সঙ্গে রেজিস্টার করা মোবাইল নম্বরে পাঠানো ওটিপি পাঠিয়ে দিন।

8. এরপর নিজের প্রফিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট নির্বাচন করুন।

Advertisement

UAN-এর সঙ্গে একাধিক মেম্বার আইডি বা প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট যুক্ত থাকলে, ব্যালেন্স দেখার জন্য নির্দিষ্ট অ্যাকাউন্টটি বেছে নিতে হবে। ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হলে হোয়াটসঅ্যাপ চ্যাটেই আপনার চাওয়া পিএফ ব্যালেন্সের তথ্য দেখা যাবে।

আবার ব্যালেন্সের সঙ্গে তিনটি অপশনও থাকবে: ডাউনলোড পাশবুক, চেঞ্জ মেম্বার আইডি, ও রিটার্ন টু মেইন মেনু। এখান থেকে ডাউনলোড পাশবুক অপশনে ট্যাপ করলে সংশ্লিষ্ট  অ্যাকাউন্টের পাসবুকের পিডিএফ ডাউনলোড করতে পারবেন। আবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেষ পাঁচটি ইপিএফ লেনদেনের তথ্য জানতে একই নম্বরে চ্যাট করতে হবে। 

তারতর পরিষেবার মেনু থেকে শেষ পাঁচ ট্র্যানজাকশন অপশনটি বেছে নিতে হবে। ফোনে আসা ওটিপি ভেরিফাই করে সংশ্লিষ্ট PF অ্যাকাউন্ট নির্বাচন করতে হবে। এরপর ওই অ্যাকাউন্টের সর্বশেষ পাঁচটি লেনদেনের বিস্তারিত তথ্য চ্যাটেই দেখতে পাবেন।

Advertisement

প্রসঙ্গত, কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডবীয় নিষ্ক্রিয় ইপিএফ অ্যাকাউন্টের টাকা স্বয়ংক্রিয়ভাবে নিষ্পত্তি করার জন্য উদ্যোগ নিয়েছেন। এবার থেকে আধার ভেরিফায়েড এমন নিষ্ক্রিয় ইপিএফ অ্যাকাউন্টে সর্বোচ্চ 1,000 টাকা জমা থাকলে সদস্যদের টাকা তোলার জন্য আলাদা করে ক্লেইম জমা দিতে হবে না। প্রয়োজনীয় নথিপত্র ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর EPFO নিজে থেকেই টাকা নিষ্পত্তির উদ্যোগ নেবে। 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  2. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  3. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  4. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  5. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  6. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  7. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  8. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  9. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  10. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.