Insta360 X4-এর উত্তরসূরী হিসেবে ভারতে উম্মোচিত হয়েছে Insta360 X5

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 24 এপ্রিল 2025 11:37 IST
হাইলাইট
  • Insta360 X5 ক্যামেরাটিতে 1/1.28-ইঞ্চির সেন্সরের সাথে একটি 72-মেগাপিক্সে
  • ক্যামেরাটি 360 ডিগ্রি 8K/30fps ভিডিও ক্যাপচার করতে পারে
  • এতে ব্লুটুথ 5.2 (লো-এনার্জি) এবং WiFi দেওয়া আছে

Insta360 X5-এ চারটি মাইক্রোফোন রয়েছে যা 360-ডিগ্রি অডিও রেকর্ডিং সমর্থন করে

Photo Credit: Insta360

চীনের এই সংস্থার পক্ষ থেকে বিগত মঙ্গলবার ভারতে 360-ডিগ্রি ক্যামেরার বৈশিষ্ট্য নিয়ে Insta360 X5 লঞ্চ হয়েছে। ক্যামেরাটি একটি বড় 1/1.28-ইঞ্চির সেন্সর পেয়েছে এবং এটি 8K/30fps-এ 360-ডিগ্রি ভিডিও রেকর্ডিং করতে পারে। এছাড়াও কোম্পানি এটির সাথে নতুন PureVideo লো-লাইট মোড যুক্ত করেছে, যেটি কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সাথে সামঞ্জস্যপূর্ণ। ক্যামেরাটিতে একটি পরিবর্তনশীল লেন্স-সিস্টেম আছে যার দ্বারা ব্যবহারকারীরা লেন্সটি নষ্ট হলে সেটি পরিবর্তন করতে পারবে। বলা হয়েছে যে, ক্যামেরাটি তিন ঘণ্টা পর্যন্ত বেশি ব্যাটারী লাইফ দেবে এবং 49-ফিট গভীর (15-মিটার) অবধি জল থেকে সুরক্ষা দেওয়া আছে।ভারতে Insta360 X5-এর দাম এবং উপলব্ধতা,ভারতে Insta360 X5-এর দাম 54,990টাকা। ক্যামেরাটি দেশে অ্যামাজন এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে কেনা যাবে। মার্কিন-যুক্তরাষ্ট্রে এটির দাম $549.99 (প্রায় 46,850 টাকা)।

ভারতীয় গ্রাহকরা Insta360 X5, চাইলে গুরুত্বপুর্ণ কিছু জিনিসপত্র একসাথে কিনতে পারবে, যেমন-একটি অতিরিক্ত ব্যাটারী, একটি প্রয়োজনীয় দ্রুত চার্জিং কেস, একটি সেলফি স্টিক, স্ট্যান্ডার্ড লেন্স গার্ড, লেন্স ক্যাপ এবং একটি বহন করার কেস। ভারতে এই জিনিসপত্রগুলির সাথে ক্যামেরাটির দাম 67,990 টাকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে $659.99 (প্রায় 56,220 টাকা)।

Insta360 X5-এর স্পেসিফিকেশন এবং ফিচার:

Insta360 X4-এর উত্তরসূরী Insta360 X5-টিতে f/2.0 অ্যাপারচার সহ একটি 1/1.28 ইঞ্চির সেন্সর আছে।এটি একটি লেন্স ব্যবহার করে 8K/30fps পর্যন্ত 360-ডিগ্রি এবং 4K/60fps ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। ক্যামেরাটি 360-ডিগ্রি ভিডিও, PureVideo, Timelapse, বুলেট টাইম, লুপ-রেকর্ডিং, রোড মোড, TimeShit মোডগুলি সমর্থন করে।

Insta360 X5-এর ক্যামেরাগুলি 72-মেগাপিক্সেল এবং 18- মেগাপিক্সেলের ছবি তুলতে পারে। এটি ফটো (HDR), ইন্টারভাল, Starlapse এবং বার্স্ট-মোডগুলি দ্বারা সজ্জিত হয়ে এসেছে। নতুন ক্যামেরার সেন্সরগুলি এটির পূর্বসূরীর তুলনায় 144% বড় বলে দাবি করা হয়েছে।

Insta360 X5-ক্যামেরাটি দুটি ইমেজিং চিপ ব্যবহার করে, সাথে একটি 5-ন্যানোমিটার AI-চিপ আছে, যা নতুন PureVideo মোডকে সাপোর্ট করে এবং ব্যবহারকারীদের কম আলোয় ভিডিও রেকর্ড করতে সাহায্য করে।এটি ছয়টি অ্যাক্সিস সম্পন্ন জায়রোস্কোপ দ্বারা সজ্জিত। যোগাযোগের ক্ষেত্রে এটি WiFi 5, ব্লুটুথ 5.2 (লো-এনার্জি) এবং USB 3.0 Type-C সংযোগ ব্যবস্থা পেয়েছে।

এটির আরো একটি অনন্য ফিচার Insta360 X5-ক্যামেরাটিতে যুক্ত করা হয়েছে। পরিবর্তনশীল লেন্স কিট, যার দ্বারা ব্যবহারকারীরা ক্যামেরার লেন্সটি নষ্ট হলে তা পরিবর্তন করতে পারবেন। এর চারটি মাইক্রোফোনের মাধ্যমে ধরা পড়া বাতাসের শব্দ কমানোর জন্য এই 360-ডিগ্রি ক্যামেরাটি স্টিল জালি দিয়ে তৈরি করা হয়েছে।এছাড়াও এটির ম্যাগনেটিক মাউন্টিং সিস্টেমটি ব্যবহারকারীদের দ্রুত আনুষাঙ্গিক জিনিসপত্রগুলি পরিবর্তন করতে সাহায্য করে।

ক্যামেরাটিতে একটি 2,400mAh-ব্যাটারী আছে, যা মাত্র 20 মিনিটে 80% চার্জ হয়ে যায়।কোম্পানি Insta360 X5 ক্যামেরাটিতে একবার চার্জের বিনিময়ে 185-মিনিট 5.7K/24fps রেজোলিউশন সমৃদ্ধ রেকর্ডিং করতে পারার দাবি করে, যখন ‘এন্ডুরেন্স মোডটি' সক্রিয় থাকবে তখন এটি কমে 88-মিনিটে 8K/30fps ভিডিও করবে। ধূলো এবং জল প্রতিরোধের জন্য ক্যামেরাটি IP68-রেটিং পেয়েছে এবং 49-ফিট (15 মিটার)গভীর পর্যন্ত জলের সুরক্ষা আছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভুয়ো কল ধরতে Google-এর ডিজিটাল স্ট্রাইক, ফোন আসলেই জানাবে প্রতারক কিনা
  2. Realme P4R 5G লঞ্চ হচ্ছে 10 জুন, 8,000mAh মনস্টার ব্যাটারি ও 50MP AI ক্যামেরা থাকবে
  3. WhatsApp: অচেনা নম্বর থেকে মেসেজ ও লিঙ্ক পাচ্ছেন? প্রতারণার গন্ধ পেলেই সতর্ক করবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
  4. Lava Bold N2 5G: চীনা ব্র্যান্ডদের থেকে সস্তায় 5G ফোন আনল লাভা, রয়েছে উন্নত ফিচার্স
  5. Redmi Note 17 সিরিজ 10,000mAh+ ব্যাটারির সাথে আসছে, লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে
  6. Motorola Edge 2026 অসাধারণ 50MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম কত জেনে নিন
  7. Vivo Y500 লিস্টেড হল Bluetooth SIG ডেটাবেসে, 8,200mAh ব্যাটারি-সহ শীঘ্রই গ্লোবাল লঞ্চ
  8. Redmi Turbo 5 ভারতে 16 জুন লঞ্চ হতে পারে, শক্তিশালী প্রসেসর ও বিশাল ব্যাটারি থাকবে
  9. ট্রিপল Zeiss ক্যামেরার Vivo স্মার্টফোনে 15,000 টাকা ছাড়, এত কম দাম প্রথমবার!
  10. Amazon Music Unlimited প্ল্যান লঞ্চ হল, ফোনেই শোনা যাবে উচ্চমানের Ultra HD ও 3D গান, 6 মাস ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.