GTA 6 ডাউনলোড করেই নিশ্চিন্ত? এই কাজগুলো না করলে খেলতে সমস্যা হবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 17 নভেম্বর 2026 17:00 IST
হাইলাইট
  • GTA 6 খেলার জন্য PS5 ও Xbox প্রস্তুত করে রাখুন
  • গেমের জন্য অটোমেটিক ডাউনলোড ও ইনস্টল করার অপশন অন করুন
  • GTA 6 ডাউনলোডের আগে কনসোলে 300 জিবি স্টোরেজ ফাঁকা রাখুন

GTA 6 is launching this Thursday, November 19

Photo Credit: Rockstar Games

Grand Theft Auto VI (GTA 6) অপেক্ষার অবসান ঘটিয়ে এই বৃহস্পতিবার, নভেম্বর 19 আনুষ্ঠানিকভাবে মুক্তি পাচ্ছে। ভারতে গেমটির স্ট্যান্ডার্ড এডিশনের দাম 5,999 টাকা। আল্টিমেট এডিশন কিনতে খরচ 7,499 টাকা। অ্যাকশন অ্যাডভেঞ্চার গেমটির প্রি-লোড নভেম্বর 10 থেকেই চালু হয়েছে। ফলে লঞ্চের আগেই গেমটি ডাউনলোড করে রাখা যাচ্ছে  তাই লঞ্চের দিন গেম ডাউনলোড হওয়ার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না। এখনই নিজের PlayStation বা Xbox কনসোল প্রস্তুত করে নেওয়া ভাল। GTA 6 ডাউনলোড হতে কেমন সময় লাগতে পারে, প্রয়োজনীয় সেটিংস কোথায় পাবেন এবং গেমটি খেলতে চাইলে কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে, সেগুলি আজকের প্রতিবেদনে তুলে ধরা হল।

GTA 6 ডাউনলোড হতে কতক্ষণ সময় লাগবে?

GTA 6 কনসোলে ডাউনলোড হতে আনুমানিক কতটা সময় লাগবে, তা ইন্টারনেট স্পিডের উপর নির্ভরশীল। 212 জিবি ফাইল 50 এমবিপিএস স্পিডে ডাউনলোড হতে 9.5 ঘন্টা সময় লাগবে। 100 এমবিপিএস ও 300 এমবিপিএসে আনুমানিক 4.7 ঘন্টা এবং 1.6 ঘন্টার মধ্যে ডাউনলোড হয়ে যাবে। 1 জিবিপিএস কানেকশনে 212 জিবি ফাইল ডাউনলোড হতে প্রায় 30 মিনিট সময় লাগতে পারে।

Advertisement

300 জিবি ফাঁকা রাখুন

রকস্টার গেমস জানিয়েছে, জিটিএ 6 প্রি-লোড করার জন্য ডিভাইসে সর্বোচ্চ 212 জিবি পর্যন্ত ফাঁকা স্টোরেজ প্রয়োজন হতে পারে। তবে আগাম সতর্কতা হিসেবে অন্তত 300 জিবি স্টোরেজ খালি রাখা বুদ্ধিমানের কাজ। গেমের প্রথম দিন কোনও আপডেট আসবে কিনা, তা এখনও জানা যায়নি। যদি নতুন আপডেট চলে আসে, তাহলে স্পেস বাড়ানোর জন্য নতুন করে কিছু গেম আনইনস্টল করে স্টোরেজ খালি করতে হতে পারে।

যে গেমগুলি এই মাসে খেলবেন না, সেগুলি ডিলিট করুন। সঠিক সাবস্ক্রিপশন বা ক্লাউড ব্যাকআপ চালু থাকলে আপনার গেমের সেভ ফাইলও ক্লাউডে সিঙ্ক হয়ে যাবে।গেম চালানোর জন্য কখনই এক্সটার্নাল USB ড্রাইভের উপর নির্ভর করে থাকবেন না। দুই কনসোলেই USB স্টোরেজে গেম রেখে পরে অন্য জায়গায় ট্রান্সফার করা যায় ঠিকই। কিন্তু সরাসরি নেটিভ PS5 বা Xbox Series গেম চালানো সম্ভব নয়।

কানেকশন ও ডেটা ক্যাপ চেক করুন

WiFi-এ যে কোনও সময় সমস্যা দেখা যেতে পারে। তাই 212 জিবির মতো বড় ফাইল ডাউনলোড করার সময় সতর্ক হওয়া প্রয়োজন। দ্রুত ও স্থিতিশীল কানেকশনের জন্য কনসোলের সঙ্গে সরাসরি ইথারনেট কেবল যুক্ত করা যেতে পারে।

Advertisement

তবে Wi-Fi ব্যবহার করা ছাড়া অন্য কোনও উপায় না থাকলে 5GHz ব্যান্ডের সঙ্গে কনসোল কানেক্ট করলে সুবিধা হবে। রাউটার যতটা সম্ভব ডিভাইসের কাছে রাখতে পারলে ভাল। ব্রডব্যান্ড প্ল্যানে মাসিক ডেটা লিমিট বা এফইউপি আছে কিনা, সেটাও পরীক্ষা করে নেওয়া জরুরি 

প্রি-লোডের মাধ্যমে গেমের মূল ফাইলগুলি কনসোলের স্টোরেজে ডাউনলোড হয়ে যায়। তবে গেমের আপডেট বা প্যাচ যে কোনও সময় প্রকাশ হতে পারে। Playstation 5 ব্যবহারকারীরা Rest Mode-এর সেটিংসে গিয়ে Power Saving অপশনে “Stay Connected to the Internet” চালু করুন।

গেমের জন্য অটোমেটিক ডাউনলোড ও ইনস্টল করার অপশনও অন করে রাখুন। Xbox Series X ও S-এর ক্ষেত্রে Updates সেটিংসে গিয়ে “Keep my games & apps up to date” অপশন চালু করতে হবে। কনসোল পুরোপুরি বন্ধ না করে Sleep মোড ব্যবহার করুন।

Advertisement

স্ক্যাম থেকে সতর্ক থাকুন

জুনে প্রি-অর্ডার শুরু হওয়ার আগে থেকেই GTA 6-এর আর্লি অ্যাক্সেস দেওয়ার লোভ দেখিয়ে অনলাইনে নানা স্ক্যাম চলছে। প্রতারকদের মুখ্য উদ্দেশ্য প্লেয়ারদের ফাঁদে ফেলে অ্যাকাউন্টের লগইন এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য হাতিয়ে নেওয়া। প্রি-অর্ডার ‘ব্যর্থ' হয়েছে ও সমস্যা ঠিক করতে অ্যাকাউন্টে লগ ইন করতে বলা হচ্ছে, এমন ধরনের ইমেইল বা মেসেজ এলে সতর্ক হন।

কনসোলের নিজস্ব স্টোরের বাইরে থেকে প্রি-লোড ফাইল, লঞ্চার, বা ক্র্যাক ভার্সন ডাউনলোড করবেন না। সবসময় টু-স্টেপ ভেরিফিকেশন অন রাখুন। অ্যাকাউন্টে পাসকি ব্যবহারের সুবিধা থাকলে সেটিও সেটআপ করে নিন।

কনসোলের ভেন্ট পরিষ্কার রাখুন

বড় ওপেন-ওয়ার্ল্ড গেম দীর্ঘক্ষণ খেললে কনসোলের ফ্যানকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। তার উপর ধুলো জমলে পরিস্থিতি আরও খারাপ হয়। ভেন্টে ধুলো জমে আটকে গেলে কনসোলের ফ্যান বেশি শব্দ করে এবং তাপমাত্রাও বেড়ে যায়। তাই প্রথমে কনসোল সম্পূর্ণ বন্ধ করে পাওয়ার কেবল খুলে দিন। নরম ব্রাশ অথবা কমপ্রেসড এয়ারের ছোট ছোট স্প্রে ব্যবহার করে ভেন্ট ও ফ্যানের বাতাস ঢোকার অংশ পরিষ্কার করুন।

Advertisement

বাতাসের ক্যান সোজা করে ধরে অল্প অল্প করে স্প্রে করুন। ভেন্টের সরাসরি উপর ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করবেন না। কনসোলের চারপাশে পর্যাপ্ত ফাঁকা জায়গা রাখবেন, যাতে বাতাস চলাচলে কোনও বাধা না পড়ে। ব্যাস, আপনি কোনও সমস্যা ছাড়াই গ্রান্ড থেফট অটোর নতুন এডিশন খেলতে প্রস্তুত। এখন শুধু বৃহস্পতিবারের অপেক্ষা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: GTA 6, Grand Theft Auto 6, Rockstar Games
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Watch 5: ওপ্পোর নতুন ঘড়ি লঞ্চ, চর্বি ঝরিয়ে ফিট থাকতে বিশেষ ফিচার
  2. Oppo Pad Air 6 লঞ্চ হল 10,050mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও বিশাল ডিসপ্লের সঙ্গে
  3. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  4. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  5. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  6. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  7. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  8. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  9. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  10. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.