মাত্র দুই ঘন্টায় আপনার কাঁচা বাজার বাড়িতে পৌঁছে দেবে Amazon

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 23 অগাস্ট 2019 16:20 IST

বেঙ্গালুরু শহরে AmazonFreash পরিষেবা শুরু হয়েছে

Photo Credit: Facebook/ AmazonFresh

বৃহস্পতিবার AmazonFresh পরিষেবা নিয়ে এল ইকমার্স জায়েন্ট Amazon। আপাতত বেঙ্গালুরু শহরে এই পরিষেবা ব্যবহার করে শব্জি, ফল ও মুদি কেনাকাটা করতে পারবেন গ্রাহকরা। কোম্পানি জানিয়েছে AmazonFresh থেকে মোট 5,000 টি শব্জি, ফল, ডেয়ারি, মাংস, আইসক্রিম, শকনো মুদি জিনিস কেনাকাটা করা যাবে।

যদিও এর আগেও ভারতে গ্রোসারি ডেলিভারি করেছে Amazon। 2015 সাল থেকে বেঙ্গালুরু শহরে গ্রসারি ডেলিভারি শুরু করেছিল মার্কিন ই-কমার্স কোম্পানিটি। এর পরে বিভিন্ন নামে গ্রাহকের কাছে এই পরিষেবা নিয়ে হাজির হয়েছে Amazon। এবার বেঙ্গালুরু শহরে গ্রসারি ডেলিভারি সার্ভিসের নাম বদলে হল "AmazonFresh"।

“মাত্র দুই ঘন্টার মধ্যে সব ধরনের গ্রসারি ডেভার করবে Amazon। সকাল 6 টা থেকে মধ্যরাত পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে। Amazon.in থেকে Prime Now এর মাধ্যমে এই পরিষেবা পাবেন গ্রাহকরা।” এক বিবৃতিতে জানিয়েছে Amazon।

“Prime Now সার্ভিসের মাধ্যমে দ্রুত এই ডেলিভারি করা হবে। আগে Prime Now অ্যাপ থেকে এই সুবিধা পাওয়া যেত। তবে Prime Now অ্যাপ ব্যবহার করে দিল্লি, হায়য়দ্রাবাদ ও বেঙ্গালুরুর গ্রাহকরা এখনও বিভিন্ন জিনিস অর্ডার করতে পারবেন।” বিবৃতিতে জানিয়েছে কোম্পানি।

সকার 6 টা থেকে মধ্যরাত পর্যন্ত "AmazonFresh" পরিষেবা পাওয়া যাবে। সব গ্রাহক 600 টাকা বা তার বেশি মূল্যের অর্ডারে বিনামূল্যে ডেলিভারি পাবেন। 600 টাকার কম বিল হলে 29 টাকা ডেলিভারি চার্জ দিতে হবে গ্রাহককে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Amazon, AmazonFresh
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  2. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  3. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  4. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  5. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  6. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  7. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  8. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  9. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  10. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.