বিমানে WiFi পরিষেবায় সবুজ সংকেত দিল কেন্দ্র

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 3 মার্চ 2020 18:36 IST
হাইলাইট
  • ভারতে প্রথম বিমানের মধ্যে WiFi পরিষেবা নিয়ে আসছে Vistara
  • 3-4 মাসের মধ্যে বিমানে WiFi পরিষেবা শুরু করা যাবে
  • যাত্রীদের বিমানের মধ্যে WiFi ব্যবহারের জন্য সবুজ সংকেত দিল কেন্দ্র

বিমানের মধ্যে WiFi ব্যবহারের জন্য সবুজ সংকেত দিল কেন্দ্র

যাত্রীদের বিমানের মধ্যে WiFi ব্যবহারের জন্য সবুজ সংকেত দিল কেন্দ্র। সোমবার সরকারী বিজ্ঞপ্তিতে বিমান কোম্পানিগুলিকে এই কথা জানানো হয়েছে।

“বিমানের প্রধান পাইলট চাইলে যাত্রীদের বিমানের মধ্যে WiFi-এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে দিতে পারেন। যদিও বিভিন্ন এই জন্য যাত্রীদের নিজের ইলেকট্রনিক ডিভাইস ফ্লাইট মোড অথবা এরোপ্লেন মোডে ব্যবহার করতে হবে।” এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Advertisement

ভারতে প্রথম বিমানের মধ্যে WiFi পরিষেবা নিয়ে আসছে Vistara। সম্প্রতি Boeing 787-9 এরোপ্লেন কিনেছে কোম্পানিটি। এই বিমানে যাত্রীরা WiFi ব্যবহারের সুযোগ পাবেন।

“” TRAI-এর প্রায় সব শর্তাবলী মেনে আগামী 3-4 মাসের মধ্যে বিমানে WiFi পরিষেবা শুরু করা যাবে।“ জানিয়েছেন টেলিকম সেক্রেটারি অরুণা সুন্দরারাজন।

 তিনি জানিয়েছেন শুধুমাত্র দুটি ক্ষেত্রে TRAI -এর শর্ত মানা সম্ভব হয়নি। টেলিকম রেগুলেটরি জানিয়েছিল চাইলে বিদেশী কৃত্রিম উপগ্রহ ব্যবহার করা যাবে। কিন্তু আগে থেকেই সিদ্ধান্ত ছিল শুধুমাত্র দেশীয় কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে এই পরিষেবা শুরু হবে।

Advertisement

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

বিমানে WiFi পরিষেবার জন্য ইন-ফ্লাইট কানেক্টিভিটি প্রোভাইডার নামের একটি পৃথক বিভাগ তৈরি হয়েছে। 3,000 মিটার অথবা তার উপরে মোবাইল পরিষেবা দিতে এই বিভাগের আওতায় আসবে কোম্পানি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া:
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. AI হাতের বাইরে চলে গেলেই বন্ধ করে দেবে OpenAI, চালু হল কন্ট্রোল রুম
  2. মাত্র 99 টাকায় চ্যাটজিপিটির পেইড সাবস্ক্রিপশন, বড় অফার দিচ্ছে OpenAI
  3. Vivo আনছে 12,000mAh ব্যাটারি ফোন, একবার চার্জ দিলে চলবে দিনের পর দিন
  4. BGMI 4.7 আপডেট আসছে এই তারিখ, গেমে এবার নর্স পুরাণের ভয়ঙ্কর সামুদ্রিক দানব
  5. 13 বছর অপেক্ষার অবসান, ভারতে শুরু হল GTA 6 ভিডিও গেমের প্রি-লোডিং
  6. Muse AI: মেটার মিউজ এআই এজেন্ট শীঘ্রই ভারতে আসতে পারে, দাম প্রকাশ্যে
  7. Vivo X500 সিরিজের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, X300-এর তুলনায় কমলো নাকি বাড়লো দেখুন
  8. ফ্রি-তে AI ফিচার ব্যবহারের দিন শেষ, খারাপ খবর Samsung গ্রাহকদের জন্য
  9. Xiaomi 18 Pro ভারতে লঞ্চ হতে পারে ডিসেম্বরে, 200MP ক্যামেরা-সহ আসছে Xiaomi 18T
  10. Realme 17 Pro বিশাল 10,000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.