Xiaomi আনল চমকপ্রদ গ্যাজেট, গরম জল ও ঠান্ডা বরফ তৈরি হবে একসাথেই

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 27 মে 2026 11:37 IST
হাইলাইট
  • Xiaomi-এর এই ডিভাইস জল গরম ও বরফ বানাতে সক্ষম
  • একটি বোতাম চাপলেই স্বয়ংক্রিয়ভাবে বরফের টুকরো বেরিয়ে আসে
  • এটি 3 সেকেন্ডের মধ্যে জল গরম করতে পারে বলে দাবি করছে কোম্পানি

Xiaomi Mijia Hot Water Dispenser Max Ice Maker combines advanced heating and ice-making functions

Photo Credit: Xiaomi

জল গরম করার জন্য ইলেকট্রিক কেটলি, আর বরফ জমানোর জন্য ফ্রিজ। ফ্রিজে আপনি জল গরম করতে পারবেন না বা কেটলিতেও বরফ জমানো অসম্ভব। কিন্তু একটি যন্ত্রেই যদি জলকে উতপ্ত তরল এবং কঠিন রূপে বদলে যায়। ভাবছেন এমনটা অসম্ভব। Xiaomi এখন নিয়ে এসেছে Mijia Hot Water Dispenser Max Ice Maker Edition। অনেকটা ওয়াটার পিউরিফায়ারের মতো দেখতে এই ডিসপেনসার জল গরম করার পাশাপাশি, ফ্রিজের মতো বরফ জমাতে সক্ষম। এই প্রতিবেদনে শাওমির নতুন যন্ত্রের দাম কত ও কী কী ফিচার্স রয়েছে, তার খুঁটিনাটি তুলে ধরা হল।

Xiaomi Mijia Hot Water Dispenser Max Ice Maker Edition ফিচার্স ও দাম

শাওমির নতুন ওয়াটার ডিসপেনসার অত্যাধুনিক হিটিং এবং আইস মেকিং প্রযুক্তির সঙ্গে এসেছে। এমন দ্বৈত টেকনোলজির ব্যবহার হওয়ার ফলে একটি ডিভাইস থেকে গরম জল এবং ঠান্ডা বরফ পাওয়া যাবে। এতে ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি কম্প্রেসার দেওয়া হয়েছে, যা সাধারণত রেফ্রিজারেটরে দেখা যায়। ডিসপেনসার মেশিনটি 5 ডিগ্রি থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় কাজ করতে সক্ষম।

Xiaomi Mijia Hot Water Dispenser Max Ice Maker Edition-এর কন্টিনিউয়াস ওয়াটার সার্কুলেশন সিস্টেম বাতাস ও বুদবুদ দূর করে জল থেকে বড় আকারের স্বচ্ছ এবং পরিষ্কার বরফের টুকরো বানিয়ে দেয়। ডিভাইসের বিল্ট-ইন আইস কম্পার্টমেন্টে মাত্র একটি বোতাম চাপলেই স্বয়ংক্রিয়ভাবে বরফ বেরিয়ে আসে। ফলে আলাদা ভাবে হাতে করে বরফ তুলতে বা ভাঙার প্রয়োজন পড়ে না।

শাওমি দাবি করছে, স্টোরেজ অংশে একসঙ্গে চল্লিশের বেশি বরফের টুকরো রাখা যায়, যা ছোটখাট পার্টি বা দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট। ডিসপেনসারের ইনসুলেটেড ডিজাইন বরফ দ্রুত গলতে দেয় না। অ্যাক্টিভ কুলিং সিস্টেম দীর্ঘক্ষণ বরফ সতেজ রাখে। অন্য দিকে, এতে গরম জলের জন্য 2050 ওয়াটের থিক-ফিল্ম হিটিং সিস্টেম আছে। এটি 3 সেকেন্ডের মধ্যে জল গরম করতে পারে বলে দাবি করছে কোম্পানি।

ব্যবহরকারীরা একাধিক প্রিসেট টেম্পারেচার মোড বেছে নিতে পারবেন। Mija অ্যাপের মাধ্যমে 40 ডিগ্রি থেকে 90 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কন্ট্রোল করা যাবে। শাওমি পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকেও বিশেষ গুরুত্ব দিয়েছে। ডিসপেনসারের আইস স্টোরেজ সেকশন ও ঠান্ডা জলের ট্যাঙ্কে UV অ্যান্টিব্যাকটেরিয়াল লাইটিং রয়েছে। এটি জীবাণু নষ্ট করে দেবে।

এছাড়াও, ডিভাইসের অভ্যন্তরীণ পাইপ এবং স্টোরেজ অংশ পরিষ্কার রাখতে অটোমেটিক হাই-টেম্পারেচার ক্লিনিং সিস্টেম রাখা হয়েছে। Xiaomi Mijia Hot Water Dispenser Max Ice Maker Edition চীনে 1,999 ইউয়ানে লঞ্চ হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 28,000 টাকার সমান।  এটি ভারতে আসবে কিনা তা এখনও জানা যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Airtel গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার, iPhone পাবেন 22,000 টাকা ডিসকাউন্টে
  2. Jio Prime মেম্বারশিপ ফের চালু হল, কম দামে করা যাবে রিচার্জ, মিলবে 600 টাকা ক্যাশব্যাকও
  3. Vivo Y31T 5G-এর সমস্ত ফিচার্স ফাঁস, 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সঙ্গে শীঘ্রই লঞ্চ
  4. সোশ্যাল মিডিয়ায় পোস্টের আগে সাবধান, ছবি দেখেই AI বলে দিচ্ছে আপনি কোথায়
  5. Poco M8x 5G আগস্ট 21 লঞ্চ হচ্ছে, 20,000 টাকার কমে দুর্দান্ত 5G ফোন?
  6. নতুন BGMI Lite মোবাইল গেমের ঘোষণা করল Krafton India, চলবে কমদামি সস্তা স্মার্টফোনেও
  7. 2,000 টাকা ছাড়ে মিলছে Vivo Y11 5G, আরও সস্তায় 6,500mAh ব্যাটারির ফোন
  8. বৃষ্টির সময় ইন্টারনেট স্লো হয়ে যায় কেন? আসল কারণ ও স্পিড বাড়ানোর সহজ উপায় জেনে নিন
  9. 7,200mAh ব্যাটারি এবং 50MP ডুয়াল ক্যামেরার সঙ্গে Vivo Y31T শীঘ্রই দেশে লঞ্চ হবে
  10. Airtel চালু করল ফ্রি স্যাটেলাইট ইন্টারনেট, নেটওয়ার্ক ছাড়াই ফোনে চলবে WhatsApp
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.