বাতাসের দূষণ মাপতে এই ডিভাইস লঞ্চ করল Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 13 নভেম্বর 2018 13:35 IST
হাইলাইট
  • বায়ু দূষণ মাপতে লঞ্চ হয়েছে নতুন Mijia Air Detector
  • চিনে এই প্রোডাক্ট লঞ্চ হয়েছে
  • Mijia Air Detector এর দাম 399 ইউয়ান (প্রায় 4,200 টাকা)

বাতাসে P2.5 পার্টিকেল, কার্বোণ-ডাই-অক্সাইড, TVOC, তাপমাত্র আর আদ্রতা মাপতে পারবে Mijia Air Detector

Mijia সাব ব্র্যান্ডের অধীনে নতুন স্মার্ট হোম গ্যাজেট লঞ্চ করল Xiaomi। বায়ু দূষণ মাপতে লঞ্চ হয়েছে নতুন Mijia Air Detector। সম্প্রতি চিনে এই প্রোডাক্ট লঞ্চ হয়েছে। বাতাসে P2.5 পার্টিকেল, কার্বোণ-ডাই-অক্সাইড, TVOC, তাপমাত্র আর আদ্রতা মাপতে পারবে Mijia Air Detector। কোম্পানির স্মার্ঠোম ইকো সিস্টেমের মাধ্যমে সহজেই Mi Air Purifier আর Mi Humidifier এর সাথে Mijia Air Detector কে কানেক্ট করা যাবে।

চিনে Mijia Air Detector এর দাম 399 ইউয়ান (প্রায় 4,200 টাকা)। 11 নভেম্বরে চিনে বিক্রি শুরু হয়েছে এই স্মার্ট ডিভাইস। কানেক্টিভিটির জন্য Mijia Air Detector এ রয়েছে USB Type C পোর্ট আর 5V/1A চার্জিং।

নতুন এই ডিভাইসের ওজন 182 গ্রাম। ওয়্যারলেস কানেক্টিভিটির জন্য থাকছে Wifi। বাতাসের গুণমান ছাড়াও এই ডিভাইসে সময়, দিন, তারিখ ও আবহাওয়ার অন্ত্য দেখা যাবে। Android ও iOS ডিভাইসের মাধ্যমে Mijia Air Detector এর সাথে কানেক্ট করা যাবে।

বাতাসে দুষনের পরিমাপ হয় 2.5 মাইক্রোমিটার কণার পরিমান মেপে। এই কণাগুলি P2.5 কণা নামেই পরিচিত। P2.5 কণা মাপা যাবে এই ডিভাইসে। এছাড়াও Mijia Air Detector দিয়ে মাপা যাবে TVOC। এছাড়াও থাকছে কার্বোণ ডাই অক্সাইড পরিমাপ করার যন্ত্র। বাতাসের তাপমাত্র, আদ্রতা সহ দূষণের সব পরিমাপ রিয়েল টাইমে দেখাতে থাকবে Mijia Air Detector। ডিভাইসের উপরে ডিসপ্লে ছাড়াও স্মার্টফোনে Mi Home অ্যাপ ব্যবহার করে এই তথ্য স্মার্টফোনে দেখে নেওয়া যাবে।  

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi Mijia Air Quality Detector, Xiaomi, Mijia
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  3. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  4. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  5. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  6. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  7. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  8. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  9. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  10. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.