macOS 27 Golden Gate ও iPadOS 27 সফটওয়্যারে একাধিক ব্যবহারিক ফিচার যুক্ত হয়েছে।
Photo Credit: Apple
macOS 27 Golden Gate and iPadOS 27 feature an AI-powered Safari
Apple গতকাল ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স (WWDC) 2026-এ তাদের নতুন অপারেটিং সিস্টেমের প্রথম ঝলক দেখিয়েছে। Siri AI এই বছরের সম্মেলনের কেন্দ্রবিন্দুতে থাকলেও macOS 27 Golden Gate এবং iPadOS 27 সংস্করণের ঘোষণা সমানভাবে নজর কেড়েছে। উভয় সফটওয়্যারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত নতুন Siri চ্যাটবট ও Safari ব্রাউজার যুক্ত করা হয়েছে। আইফোনের পাশাপাশি ম্যাক ও আইপ্যাড ইউজাররাও তাদের ডিভাইসে একাধিক পরিবর্তন দেখতে পারবেন।
নতুন সিরি এআই অ্যাপলের নিজস্ব ফাউন্ডেশন মডেল এবং Gemini AI মডেলের সমন্বয়ে কাজ করবে। এটি এখন ChatGPT কিংবা Gemini-এর মতো একটি AI চ্যাটবটের মতো কাজ করবে। যেমন, ইমেল লেখা, ওয়েব ও বিভিন্ন অ্যাপ থেকে তথ্য খুঁজে বার করা, সাধারণ তথ্য অনুসন্ধান, জ্ঞানভিত্তিক প্রশ্ন কিংবা ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর — সবকিছুই দিতে সক্ষম।
নতুন সিরি ডিভাইসের স্ক্রিন বুঝতে সক্ষম। আইফোন, আইপ্যাড বা ম্যাকবুকে যে ছবি, অ্যাপ, এবং কনটেন্ট প্রদর্শিত হবে, তার ভিত্তিতে সিরিকে সরাসরি প্রশ্ন করা যাবে। Apple আলাদা অ্যাপ চালু করেছে। সেখানে সব চ্যাট সংরক্ষিত থাকবে। আপনি আইফোনের সিরির সঙ্গে কথাবার্তা শুরু করলেও, পরে সেটা আইপ্যাড এবং ম্যাকে চালিয়ে যেতে পারবেন।
সাফারি বেশ কিছু ব্যবহারিক আপগ্রেড পেয়েছে। অনেক সময় আমরা ব্রাউজারে এত ট্যাব খুলে রাখি যে কোনটা কোন কাজের জন্য খোলা হয়েছিল, তা মনে রাখা কঠিন হয়ে পড়ে। তাই নতুন আপডেটে ব্রাউজার AI-এর মাধ্যমে বিষয় অনুযায়ী গ্রুপ করে খোলা ট্যাবগুলো সাজিয়ে গুছিয়ে রাখবে।
ধরুন অনলাইনে কোনও নতুন ফোনের স্পেসিফিকেশন চেকিংয়ের সাথে সাথে অফিসের প্রজেক্টের কাজও করছেন। সাফারি সেই ট্যাবগুলোকে আলাদা আলাদা বিভাগে সাজিয়ে রাখবে৷ ফলে সহজেই দরকারি তথ্য খুঁজে পাওয়া যাবে।
অনেকেই সম্প্রতি ডাউনলোড করা ফাইল, ইমেইল অ্যাটাচমেন্ট বা ফটো লাইব্রেরির মধ্যে লুকিয়ে থাকা কোনও নির্দিষ্ট ছবি খুঁজতে সমস্যায় পড়েন। Apple দাবি করছে, macOS 27 Golden Gate ও iPad 27 আপডেট ইনডেস্কিং সিস্টেমকে নতুনভাবে তৈরি করেছে। ফলে নতুন কনটেন্ট সঙ্গে সঙ্গে সামনে চলে আসবে ও সার্চ রেজাল্টে দ্রুত দেখা যাবে। এছাড়াও, একাধিক নতুন ফিচার্স যুক্ত হয়েছে।
iPad Pro (M4 ও পরবর্তী)
iPad Pro 12.9-inch (4th gen ও পরবর্তী)
iPad Pro 11-inch (2nd gen ও পরবর্তী)
iPad Air 13-inch (M2 ও পরবর্তী)
iPad Air 11-inch (M2, M3, ও M4)
iPad Air (4th gen ও পরবর্তী and later)
iPad (A16)
iPad (9th gen ও পরবর্তী)
iPad mini (A17 Pro)
iPad mini (6th gen ও পরবর্তী)
MacBook Air (M1 ও পরবর্তী)
MacBook Pro (M1 ও পরবর্তী)
MacBook Pro 13-inch (M1, 2020 ও পরবর্তী)
MacBook Pro 14-inch (M1 Pro, 2021 ও পরবর্তী)
MacBook Pro 16-inch (M1 Pro, 2021 ও পরবর্তী)
MacBook Neo
iMac (M1, 2020 ও পরবর্তী)
Mac mini (M1, 2020 ও পরবর্তী)
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Redmi Turbo 5 India Variant to Feature Slightly Smaller Battery Than Chinese Version