96 জিবি র‍্যাম, 6 টেরাবাইট স্টোরেজ, ও টাচস্ক্রিনের সাথে লঞ্চ হল Asus-এর দুর্ধর্ষ ল্যাপটপ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 30 মার্চ 2026 09:35 IST
হাইলাইট
  • Asus ExpertBook B3 G1 সর্বোচ্চ 96 জিবি র‍্যাম অপশনে কেনা যাবে
  • 16 ইঞ্চি ভার্সনে টাচস্ক্রিন রয়েছে
  • ল্যাপটপটি 50Wh ও 70Wh ব্যাটারি ভ্যারিয়েন্টে এসেছে

Asus ExpertBook B3 G1 laptop's RAM can be configured up to 96GB

Photo Credit: Asus

Asus নিয়ে এল নতুন ExpertBook B3 G1 ল্যাপটপ। এটি 14 ইঞ্চি ও 16 ইঞ্চি স্ক্রিনের সাথে এসেছে। সংস্থা জানাচ্ছে, তারা অফিসের কাজের কথা মাথায় রেখে এক্সপার্টবুক সিরিজের নতুন মডেল মার্কেটে এনেছে। শুনলে অবাক হবেন, ডিভাইসটি 96 জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ 6 টেরাবাইট স্টোরেজের সাথে কেনা যাবে। এছাড়াও, প্রসেসরে একাধিক কনফিগারেশন রয়েছে। ল্যাপটপটি Intel Core Ultra 5 225H, Core Ultra 5 vPro 235H, Core Ultra 7 255H, এবং Core Ultra 7 vPro 265H চিপসেটের মধ্যে বেছে নিতে পারবেন। গ্রাফিক্স পরিচালনার জন্য এতে Arc 140T iGPU পর্যন্ত গ্রাফিক্স প্রসেসিং ইউনিট রয়েছে।

Asus ExpertBook B3 G1 স্পেসিফিকেশন ও ফিচার্স

আসুস এক্সপার্টবুক বি3 জি1 দু'টি ভিন্ন ধরনের প্যানেল ব্যবহার করছে। একটিতে 1,920 x 1,200 পিক্সেল রেজোলিউশনের IPS ডিসপ্লে আছে। অন্যটি 2,560 x 1,600 পিক্সেল রেজোলিউশনের ডিসপ্লে পেয়েছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 400 নিট পর্যন্ত ব্রাইটনেস, ও 100 শতাংশ sRGB কালার গ্যামাট অফার করে। আবার 16 ইঞ্চি ভার্সনে টাচস্ক্রিন অপশন রয়েছে, যার রিফ্রেশ রেট 120 হার্টজ।

Asus ExpertBook B3 G1 এসেছে 50Wh ও 70Wh ব্যাটারি অপশনে। ব্যাটারির সাথে 65W AC অ্যাডাপ্টার মিলবে। কোম্পানি ভিডিও কনফারেন্সের জন্য একাধিক ওয়েবক্যাম অপশন দিচ্ছে। ক্রেতারা এইচডি, ফুল এইচডি, এফএইচডি+ আইআর ওয়েবক্যাম বিকল্প পাবে। শেষেরটি উইন্ডোজ হ্যালো ফেসিয়াল রিকগনশন সাপোর্ট করবে। মেমোরি 96 জিবি পর্যন্ত DDR5-5600 এর সঙ্গে কনফিগার করা যাবে।

আসুসের নতুন ল্যাপটপে ইর্ন্টানাল স্টোরেজের জন্য একজোড়া M.2 PCIe 4.0 স্লট রয়েছে, যা সর্বোচ্চ 6 টেরাবাইট ক্যাপাসিটি অফার করে। ডিভাইসে সমস্ত রকমের প্রয়োজনীয় পোর্ট অপশন আছে। এতে দু'টি USB-A 3.2 জেন 1 পোর্ট, থান্ডারবোল্ড 4, HDMI 2.1, গিগাবিট ইথারনেট পোর্ট, ও 3.5 মিমি হেডফোন জ্যাক আছে। 

ল্যাপটপের ফিচার্সের মধ্যে রয়েছে আসুস মাইএক্সপার্ট, নয়েজ ক্যান্সেলেশন টেকনোলজি, উচ্চগতির Wi-Fi 7 কানেক্টিভিটি, TMP 2.0 এনক্রিপশন, DIRAC প্রযুক্তির সঙ্গে ডুয়াল স্পিকার, ডুয়াল রম রিকভারি, ইত্যাদি। ডিভাইসের ওজন 1.44 কেজি থেকে শুরু হচ্ছে।


Asus ExpertBook B3 G1 দাম

Asus ExpertBook B3 G1 ল্যাপটপের দাম এখনও ঘোষণা হয়নি৷ কোন কোন মার্কেটে আসবে, তা জানা যায়নি৷ তবে এটি 14 ইঞ্চি এবং 16 ইঞ্চি স্ক্রিন অপশনে পাওয়া যাবে বলে নিশ্চিত করা হয়েছে৷

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. itel Aqua: দেশের প্রথম IP67 রেটিংযুক্ত ফিচার ফোন লঞ্চ হল, 2,000 টাকার কমে চোখ কপালে তোলার মতো ফিচার
  2. Google মশা কমাতে উল্টে 3 কোটির বেশি মশা পরিবেশে ছাড়ছে, কেন এমন সিদ্ধান্ত জানলে চমকে যাবেন
  3. Nvidia RTX Spark: উইন্ডোজ ল্যাপটপে মিলবে ম্যাকবুকের মতো স্পিড ও ব্যাটারি লাইফ, AI PC-র নতুন যুগ শুরু
  4. ChatGPT-এর থেকেও আরও বড় চমক, OpenAI-এর নতুন ঘোষণায় বিশ্বজুড়ে তোলপাড়
  5. Motorola Edge 70 Pro+ ভারতে লঞ্চের আগেই দাম ফাঁস হল, বাজেটে ফ্ল্যাগশিপ কিলার ফোন
  6. Vivo-এর 64MP OIS ক্যামেরা ও কার্ভড অ্যামোলেড স্ক্রিনের ফোন ব্যাপক সস্তায়, মিলছে 7,000 টাকা ছাড়
  7. 12,000 টাকার বাম্পার ছাড় Hasselblad ক্যামেরার ফোনে, অফার মিস করবেন না
  8. 37,000 টাকার কমে iPhone 15, সঙ্গে ফ্রি চার্জার, Croma সেলে বাম্পার অফার
  9. Vivo S60 সিরিজ 50MP ফ্রন্ট ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, ও 7,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  10. RBI Plastic Notes: ছেঁড়া-ফাটা নোটের দিন শেষ, আসছে প্লাস্টিকের নতুন টাকা, জাল করা হবে কঠিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.