নতুন রাউটার লঞ্চ করল Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 30 জুলাই 2018 11:07 IST
হাইলাইট
  • লঞ্চ হল Xiaomi-র নতুন রাউটার Mi Router 4C
  • চিনে এই রাউটার লঞ্চ করেছে Xiaomi
  • Mi Router 4C তে 64MB মেমোরি ব্যবহার করা হয়েছে

সোমবার থেকে এই রাউটার বিক্রি শুরু করবে Xiaomi

লঞ্চ হল Xiaomi-র নতুন রাউটার Mi Router 4C। চিনে এই রাউটার লঞ্চ করেছে Xiaomi। গত বছর লঞ্চ হওয়া Mi Router এর পরবর্তী জেনারেশানের রাউটার এটি। APP স্মার্ট ম্যানেজমেন্ট সহ Mi Router 4C তে 64MB মেমোরি ব্যবহার করা হয়েছে। এর সাথেই চারটি ওমনি ডিরেকশানাল অ্যান্টেনা ব্যবহার হয়েছে। Xiaomi Mi Router 4C এর দাম 99 ইউয়ান (প্রায় 1,000 টাকা)।

সোমবার থেকে এই রাউটার বিক্রি শুরু করবে Xiaomi। চিনে একাধিক ওয়েবসাইট ও কোম্পানির স্টোর থেকে এই রাউটার কেনা যাবে। সাদা রঙে Mi Router 4C পাওয়া যাবে। Xiaomi Mi Router 4 এর সাথে নতুন এই রাউটারের ডিজাইন অনেকটাই মিলে যাচ্ছে। এর সাথেই Mi Router 4C তে 64 MB মেমরি থাকবে। যদিও Mi Router 4 এ 128MB মেমোরি পাওয়া যায়। Android ও iOS ডিভাইসে এই রাউটার সাপোর্ট করবে।

ফটো ক্রেডিট: MyDrivers

 

যদিও কত স্পিডে এই রাউটারে ডাটা ট্ট্রান্সফার করা যাবে সেই কথা জানায়নি Xiaomi। এর সাথেই কত দূর থেকে Mi Router 4C ব্যবহার করা যাবে সেই কথাও গোপন রেখে Xiaomi। তবে একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে Mi Router 4 এর মতোই কাজ করবে নতুন Mi Router 4C।

Advertisement

গত মাসে Mi Router 4Q লঞ্চ করেছিল Xiaomi। এই রাউটারে Qualcomm QC8561 প্রসেসার, সিঙ্গেল ব্যান্ড (2.4GHz) Wi-Fi 802.11 b/g/nব্যবহার হয়েছিল। এর সাথেই Mi Router 4Q তে রয়েছে 64MB আর 16 MB স্টোরেজ। চিনে Mi Router 4Q এর দাম 89 ইউয়ান (প্রায় 900 টাকা)।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi Mi Router 4C, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.