Auto Eject Charger: চিন্তার দিন শেষ, ফোন সম্পুর্ণ চার্জ হলে নিজে থেকেই খুলে বেরিয়ে আসবে চার্জার

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 20 এপ্রিল 2026 17:12 IST
হাইলাইট
  • ব্যাটারি 100 শতাংশ চার্জ হলেই চার্জার নিজেই সকেট থেকে খুলে বেরিয়ে আসবে
  • এই বিশেষ চার্জারের ভিতরে স্প্রিং ও ইলেকট্রোম্যাগনেট মেকানিজম রয়েছে
  • চার্জারটি Android ও iOS উভয় ডিভাইসে কাজ করে

Auto eject phone charger automatically disconnects itself when the battery reaches 100 per cent.

ফোন চার্জে বসিয়ে চার্জার খুলতে ভুলে যাওয়ার সমস্যা নতুন নয়। আমরা অনেকেই রাতে ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ি। আর সকালে উঠলে খেয়াল হয়, চার্জার খোলাই হয়নি। বিশেষ করে পুরনো মোবাইল ফোন চার্জ সম্পুর্ণ হওয়ার পরেও চার্জে বসিয়ে রাখলে ওভারচার্জিং, ব্যাটারির ক্ষতি বা অতিরিক্ত তাপ উৎপন্ন হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এই সমস্যার সমাধানে চীনের একটি সংস্থা বিশেষ প্রযুক্তির চার্জার তৈরি করেছে। এটি অটো-ইজেক্ট প্রযুক্তির সাথে এসেছে। ফোনের ব্যাটারি 100 শতাংশ চার্জ হয়ে গেলে চার্জারটি নিজেই সকেট থেকে খুলে বেরিয়ে আসে ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

Auto-Eject ফোন চার্জার কীভাবে কাজ করে?

চাইনিজ কোম্পানি Kuwajia-এর সেই চার্জারের ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এই চার্জারের ভিতরে একটি স্প্রিং ও ইলেকট্রোম্যাগনেট মেকানিজম রয়েছে। চার্জিং সম্পুর্ণ হয়ে গেলেও ইলেকট্রোম্যাগনেট সক্রিয় হয়ে লক ছেড়ে দেয় এবং স্প্রিংয়ের মাধ্যমে প্লাগকে বাইরে ঠেলে দেয়। ফলে চার্জিং নিরাপদ ও ঝামেলামুক্ত হয়ে ওঠে। চার্জারটি Android ও iOS উভয় ডিভাইসে কাজ করে। এটি ল্যাপটপেও ব্যবহার করা যায়।

সাধারণ চার্জার ফোনের ব্যাটারি 100 শতাংশ চার্জ করার পরেও প্লাগ ইন অবস্থায় থাকে। এর ফলে ব্যাটারির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। দীর্ঘদিন সারারাত বা অতিরিক্ত চার্জ দেওয়ার কারণে ব্যাটারি ফুলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। এছাড়াও, ব্যাটারির আয়ু বা কর্মক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। বিশেষ করে পুরনো মডেলের ফোনগুলিতে এই ধরনের সমস্যা দেখা যেতে পারে।

তাই Kuwajia-এর চার্জার স্মার্ট ব্যাটারি প্রোটেকশন নেই এমন ধরনের মোবাইলের ফোনের প্রোটেকশনে কার্যকর ভূমিকা নিতে পারে। উল্লেখ্য, বর্তমান সময়ে Samsung, Apple, Xiaomi, OnePlus, Vivo বা Oppo-এর মতো সংস্থার স্মার্টফোন ইন্টেলিজেন্ট ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে।

আবার অনেক লেটেস্ট মডেলে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমকে নিরাপদে রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হচ্ছে। ফলে ব্যাটারি সম্পূর্ণ চার্জ হলেই চার্জিং বন্ধ হয়ে যায়, যা ওভারচার্জিংয়ের আশঙ্কা কমিয়ে দেয়। কিন্তু পুরনো ফোনে সেই সমস্ত সুবিধা নেই। তাই ওই চাইনিজ ব্র্যান্ডের অটো-ইজেক্ট চার্জার বেশি বয়সের ফোনের জন্য উপযুক্ত হতে পারে। তবে এটি কবে বাজারে আসবে বা দাম কেমন হতে পারে, তা জানা যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Phone Charger, Smartphone, Kuwajia
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 250 টাকার মধ্যে আনলিমিটেড 5G-সহ Jio-র সবচেয়ে সস্তা 5 রিচার্জ প্ল্যান দেখে নিন
  2. 4,000 টাকা ছাড়ে মিলছে 50MP সেলফি ক্যামেরা ও দুর্দান্ত প্রসেসরের Vivo ফোন
  3. ফ্রি NetFlix থেকে Prime Video, সস্তায় Vi, Jio, ও Airtel-এর সেরা OTT প্ল্যানের খোঁজ
  4. Liquid Computer: জল দিয়েই চলবে কম্পিউটার? জার্মান গবেষকদের নতুন প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যৎ!
  5. 7,000 টাকা ছাড়ে দুর্দান্ত ফিচার্সের Oppo স্মার্টফোন কেনার সুযোগ, পয়লা আগস্টে ধামাকা অফার
  6. Friendship Day 2026: ফ্রেন্ডশিপ ডে-তে বন্ধুকে চমকে দিন, কম বাজেটে 5 ইউনিক ডিজিটাল গিফটের খোঁজ
  7. নয়টি JBL স্পিকারের সঙ্গে Moto Pad 70 Groove ট্যাব এল ভারতে, ফোনের কাছে আনলে বদলে যাবে ব্লুটুথ স্পিকারে
  8. ফের আগস্ট থেকে ফোনের দাম বাড়াচ্ছে Redmi ও Nothing, নতুন মূল্য জেনে নিন
  9. Jio 449 নাকি Vi 451, মাত্র 2 টাকার পার্থক্যে কোন প্ল্যান বেশি লাভজনক?
  10. Vivo S2 নস্ট্যালজিয়া ফিরিয়ে আগস্ট 6 ভারতে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে, 2020 সালে এসেছিল শেষ মডেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.