ডুয়াল সেলফি ক্যামেরা সহ পাঁচ হাজারের নীচে লঞ্চ হল এই স্মার্টফোন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 20 সেপ্টেম্বর 2018 16:39 IST
হাইলাইট
  • ডুয়াল সেলফি ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল Intex Staari 11
  • এই ফোনে থাকছে একটি HD ডিসপ্লে, কোয়াড-কোর প্রসেসার আর 2GB RAM
  • ভারতে Intex Staari 11 এর দাম 4999 টাকা

শুধুমাত্র Snapdeal ওয়েবসাইট থেকে কেনা যাবে Staari 11।

 

ডুয়াল সেলফি ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল Intex Staari 11। ডুয়াল সেলফি ক্যামেরার সাথেই এই ফোনের ক্যামেরার মধ্যে একাধিক ফিচার রয়েছে। কম আলোতে সেলফি তোলার জন্যই ডুয়াল ক্যামেরার সাথে থাকছে ফ্রন্ট LED ফ্ল্যাশ। এর সাথেই এই ফোনে থাকছে একটি HD ডিসপ্লে, কোয়াড-কোর প্রসেসার আর 2GB RAM।

Intex Staari 11 এর দাম

ভারতে Intex Staari 11 এর দাম 4999 টাকা। দুটি আলাদা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। শুধুমাত্র Snapdeal ওয়েবসাইট থেকে কেনা যাবে Staari 11। SBI কার্ডের মাধ্যমে Staari 11 কিনলে 10 শতাংশ ছাড় পাওয়া যাবে। HDFC ব্যাঙ্ক ডেবিট কার্ড গ্রাহকরা পাবেন 5 শতাংশ ছাড়।

Intex Staari 11 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Staari 11ফোনে Android 7.0 Nougat অপারেটিং সিস্টেম চলবে। Staari 11 এ রয়েছে একটি 5 ইঞ্চি HD ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে কোয়াড কোর Spreadtrum SC9850 চিপসেট, 2GB RAM আর 16GB স্টোরেজ। ফোনের পিছনে থাকছে একটি 8MP ক্যামেরা আর LED ফ্ল্যাশ। ফোনের সামনে থাকবে 8MP+2MP ডুয়াল ক্যামেরা সাথে LED ফ্ল্যাশ।

microSD কার্ডের মাধ্যমে Intex Staari 11ফোনের স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকবে 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, Micro-USB আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক।  Staari 11 এর ভিতরে থাকবে একটি 2400 mAh ব্যাটারি।

 

 
KEY SPECS
Display 5.00-inch
Processor Spreadtrum SC9850
Front Camera 8-megapixel + 2-megapixel
Rear Camera 8-megapixel
RAM 2GB
Storage 16GB
Battery Capacity 2400mAh
OS Android 7.1
Resolution 720x1280 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Intex
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme 16x 5G ভারতে 144Hz ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, ও 50MP ক্যামেরার সঙ্গে আসছে, ফাঁস একাধিক তথ্য
  2. Gemini Spark: গুগলের পার্সোনাল AI এজেন্ট লঞ্চ হল ভারতে, বদলে দিতে পারে মানুষের ডিজিটাল জীবন
  3. EMI-এর থেকেও কম খরচে iPhone, iPad, MacBook ভাড়ায় পাবেন, লঞ্চ হল Apple Upgrade প্রোগ্রাম
  4. WhatsApp আনল পাঁচটি নতুন ফিচার, অ্যাপ ছাড়াই হবে অডিও ও ভিডিও কল, কথা শোনা যাবে আরও স্পষ্ট
  5. অবিশ্বাস্য সস্তায় AI ক্যামেরার স্মার্ট চশমা আনল Pebble, তৃতীয় চোখেই এবার হবে স্মার্টফোনের কাজ!
  6. Apple-এর বড় চমক, স্বাধীনতা দিবসের আগে 15,000 টাকা ক্যাশব্যাক অফার একাধিক মডেলে
  7. Vivo T5x 5G ফিউশন রেড লঞ্চ হল দেশে, 32MP ফ্রন্ট ক্যামেরা, 7200mAh ব্যাটারি, টার্বো প্রসেসর-সহ নজরকাড়া ফিচার্স
  8. Flipkart Freedom Sale শুরু হচ্ছে এই তারিখে, স্মার্টফোন-ল্যাপটপে বড় ছাড়, SBI কার্ডে অতিরিক্ত ডিসকাউন্ট
  9. ভারতে Redmi Note 17 5G লঞ্চের দিন অবশেষে ঘোষণা, 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লের সঙ্গে আসছে
  10. Redmi K100 সিরিজ এই মাসে উন্মোচিত হচ্ছে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.