6,000 টাকার বিশাল ডিসকাউন্টের সাথে শুরু হল iQOO 15 Apex Edition ফোনের সেল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 6 এপ্রিল 2026 15:26 IST
হাইলাইট
  • iQOO 15 Apex Edition মার্বেল পাথরের মতো দেখতে ব্যাক প্যানেল পেয়েছে
  • এটি Snapdragon 8 Elite Gen 5 চিপসেটের সাথে এসেছে
  • স্মার্টফোনে 7,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে

iQOO 15 Apex Edition only includes design changes

iQOO 15 Apex Edition গত সপ্তাহে ভারতে এসেছিল৷ আর আজ ফোনের প্রথম সেল। Amazon দুপুর বারোটা থেকে আইকুর নয়া মোবাইল ফোনের বিক্রি শুরু করেছে। ক্রেতারা সরাসরি 6,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ পাচ্ছে। ফ্ল্যাগশিপ ফিচার্স ছাড়াও iQOO 15 Apex এডিশনের মুখ্য বিশেষত্ব হল ডিজাইন। হ্যান্ডসেটের পিছনের অংশ কিছুটা মার্বেল পাথরের মতো দেখতে, যেখানে ধূসর, সাদা, এবং হালকা লাল রঙ একে অপরের সাথে মিশে প্রিমিয়াম লুক তৈরি করেছে। এতে 144Hz ডিসপ্লে, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 100x জুম ক্যামেরা, 7,000mAh ব্যাটারি, ও NFC-এর মতো বৈশিষ্ট্য পাওয়া যায়।

iQOO 15 Apex Edition দাম ও সেল অফার

iQOO 15 Apex Edition-এর দাম ভারতে 72,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ আছে। 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 79,999 টাকা। এটি আগের মতো লেজেন্ড (সাদা) ও আলফা ব্ল্যাক কালার অপশনে কেনা যাবে।

অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ড গ্রাহকরা 6,000 টাকা সরাসরি ছাড়ের পাশাপাশি 2,010 টাকা অতিরিক্ত ক্যাশব্যাক পাবে। ফলে সাশ্রয়ের অঙ্ক 8,000 টাকায় পৌঁছে যাবে। এছাড়াও, এইচডিএফসি ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ড এবং আইসিআইসিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলেও 6,000 টাকা ডিসকাউন্ট মিলবে।

iQOO 15 Apex Edition স্পেসিফিকেশন

স্ট্যান্ডার্ড মডেলের মতো iQOO 15 Apex Edition-এর সামনে 6.85 ইঞ্চি LTPO অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 2K রেজোলিউশন, 6,000 নিট পিক ব্রাইটনেস, 3,200 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং ডলবি ভিশন সমর্থন করে। এতে অ্যান্টি রিফ্লেকশন কোটিং রয়েছে৷ ফলে সূর্যের নিচে অথবা উজ্জ্বল আলোয় কনটেন্ট দেখতে অসুবিধা হবে না। স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান।

আইকু 15 অ্যাপেক্স এডিশনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুম ও 100x ডিজিটাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। সামনে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ব্যাক এবং ফ্রন্ট উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

ফোনটি Android 16-ভিত্তিক OrigionOS 6 কাস্টম সফটওয়্যারে চলে। এটি পাঁচটি অপারেটিং সিস্টেম আপগ্রেড (Android 21) এবং সাত বছর সিকিউরিটি আপডেট পাবে। ডিভাইসটিতে 100 ওয়াট ওয়্যার্ড ও 40 ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি আছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Brighter, smoother AMOLED display
  • Excellent all-round performance
  • Cleaner, refined software experience
  • Improved cameras
  • Solid battery life
  • Bad
  • Noticeably thick bottom bezel
  • Black levels are not deepest
  • Inconsistent low-light portraits
 
KEY SPECS
Display 6.85-inch
Processor Snapdragon 8 Elite Gen 5
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 50-megapixel
RAM 12GB, 16GB
Storage 256GB, 512GB
Battery Capacity 7,000mAh
OS Android 16
Resolution 1,440x3,168 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 7,999 টাকায় 128GB স্টোরেজ, 50MP ক্যামেরা, ও 120Hz ডিসপ্লে একমাত্র এই ফোনে, কোথায় পাবেন দেখুন
  2. Redmi A7 Pro 5G ভারতে এপ্রিল 13 লঞ্চ হচ্ছে, পাওয়ার ও স্টাইলে বাজার কাঁপানোর দাবি!
  3. 6,000 টাকার বিশাল ডিসকাউন্টের সাথে শুরু হল iQOO 15 Apex Edition ফোনের সেল
  4. Realme 16 5G: 4500 টাকা ডিসকাউন্টে রিয়েলমির আয়না লাগানো 50MP সেলফি ক্যামেরা ফোনের সেল শুরু
  5. Samsung ইউজারদের জন্য বিরাট ধাক্কা, বন্ধ হচ্ছে Messages অ্যাপ, তাহলে SMS, OTP কীভাবে পাবেন?
  6. Artemis II: ফ্রিজ নেই, মহাকাশে রান্নাও হবে না, তাও 189 রকমের খাবার, চাঁদে সফরের মেনু চমকে দেবে
  7. Vivo X300 Ultra-এর গ্লোবাল দাম ফাঁস, আইফোনকে চ্যালেঞ্জ বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোনের
  8. 82,900 টাকার iPhone 17 মাত্র 37,900 টাকায়, Apple-এর 50তম বর্ষপূর্তি সেলে অবিশ্বাস্য অফার
  9. Oppo K15 Pro সিরিজ ঠান্ডা পাখার সাথে ভারতে আসছে, লঞ্চ নিয়ে বড় আপডেট
  10. 9,020mAh ব্যাটারি সহ Vivo T5 Pro 5G এর টিজার প্রকাশ, ভিভোর বৃহত্তম ব্যাটারির ফোন এই মাসে ভারতে আসছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.