iQOO 15T অসাধারণ 200MP ক্যামেরা, 16GB র‍্যাম, এবং 8,000mAh ব্যাটারির সাথে লঞ্চ হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 21 মে 2026 10:47 IST
হাইলাইট
  • iQOO 15T হাই-রেজোলিশন 2K ডিসপ্লের সঙ্গে এসেছে
  • এটি IP68 + IP69 ওয়াটার প্রোটেকশন রেটিং অফার করে
  • iQOO 15T হার্ডওয়্যার অ্যাক্সেলারেটেড রে ট্রেসিং সাপোর্ট করে

iQOO 15T has a 200-megapixel primary camera

Photo Credit: iQOO

iQOO 15T গতকাল চীনে লঞ্চ হয়েছে। এটি iQOO 15 সিরিজের তৃতীয় মডেল। ভিভোর সাব-ব্র্যান্ডটি তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনে উচ্চমানের হার্ডওয়্যার এবং হাই-পারফরম্যান্স চিপসেট ব্যবহার করেছে। এটি 200 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা এবং MediaTek Dimensity 9500 Monster Edition প্রসেসরের সঙ্গে বাজারে এসেছে। iQOO 15T মডেলের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 2K ডিসপ্লে, হার্ডওয়্যার অ্যাক্সেলারেটেড রে ট্রেসিং সাপোর্ট, 144FPS গেমিং ফ্রেম রেট, Q3 ই-স্পোর্টস চিপ, 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 16 জিবি পর্যন্ত র‍্যাম, এবং IP68 ও IP69 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং।

iQOO 15T স্পেসিফিকেশন

iQOO 15T ফোনের সামনে 6.82 ইঞ্চির এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 2K রেজোলিউশন (1,440 x 3,168 পিক্সেল), 4,500 নিট পিক ব্রাইটনেস,  144 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 2,592 হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি PWM ডিমিং, ও HDR10+ সাপোর্ট করবে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য, স্ক্রিনের নিচে একটি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার (3D) রয়েছে।

iQOO 15T স্মার্টফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS), f/1.8 অ্যাপারচার, এবং 4x লসলেস জুমের সাথে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। ব্যাক ক্যামেরা 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি এবং ভিডিও কলের জন্য, হ্যান্ডসেটের সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ডিভাইসে Android 16 ভিত্তিক Origin OS 6 প্রি-ইনস্টল করা আছে।

iQOO 15T সর্বোচ্চ 16 জিবি LPDDR5X Ultra র‍্যাম ও 1 টিবি পর্যন্ত UFS 4.1 স্টোরেজ কনফিগারেশনে এসেছে। 8,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার সিলিকন কার্বন ব্যাটারি আইকুর নতুন ফোনে পাওয়ার ব্যাকআপ প্রদান করে, যার সাথে 100 ওয়াট আল্ট্রা ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যায়। ডিজাইনের দিক থেকে এটি গত ফেব্রুয়ারিতে লঞ্চ হওয়া iQOO 15 Ultra মডেলের মতো দেখতে।

iQOO 15T দাম

চীনে iQOO 15T মডেলের বেস 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 4,099 ইউয়ান রাখা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 58,000 টাকার সমান। অন্য দিকে, 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র‍্যাম + 256 টিবি স্টোরেজ, ও 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 4,499 ইউয়ান (প্রায় 64,000 টাকা), 4,799 ইউয়ান (প্রায় 68,000 টাকা), ও 5,199 ইউয়ান (প্রায় 74,090 টাকা)।

iQOO 15T-এর টপ 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজ কনফিগারেশন 5,999 ইউয়ানে (প্রায় 85,000 টাকা) এসেছে। ফোনটি চাইনিজ মার্কেটে তিনটি কালার অপশনে উপলব্ধ।  এটি ভারতে কবে লঞ্চ হতে পারে, তা এখনও জানা যায়নি।

 
KEY SPECS
Display 6.82-inch
Processor MediaTek Dimensity 9500 Monster Edition
Front Camera 16-megapixel
Rear Camera 200-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 8000mAh
OS Android 16
Resolution 1440x3168 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO 15T অসাধারণ 200MP ক্যামেরা, 16GB র‍্যাম, এবং 8,000mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  2. Lenovo Legion Y70 (2026) চার বছর অপেক্ষার পর লঞ্চ হল, বড় 8,000mAh ব্যাটারি সহ দুর্দান্ত ফিচার্স
  3. ডুয়াল সেলফি ক্যামেরার Motorola Razr Fold-এর সেল শুরু, মিলছে 10,000 টাকা ডিসকাউন্ট
  4. Google I/O 2026: জিমেইলে AI বিপ্লব, টাইপ করে মেইল খোঁজার দিন শেষ, এল Gmail Live ফিচার
  5. Redmi Turbo 5 জুনের শুরুতে ভারতে আসছে, থাকবে 100W ফাস্ট চার্জিং ও দুর্ধর্ষ প্রসেসর
  6. itel A100 Pro মাত্র 8,999 টাকায় লঞ্চ হল, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে কল, কীভাবে?
  7. Vivo S60 সিরিজ মে 29 লঞ্চের ঘোষণা হল, অভিনব ডিজাইন, 90W ফাস্ট চার্জিং ও 7,200mAh ব্যাটারি থাকবে
  8. Oppo Reno 16 সিরিজের ফার্স্ট লুক এল প্রকাশ্যে, 16GB র‍্যাম ও 200MP ক্যামেরার সাথে লঞ্চ
  9. Vivo S2: সাত বছর পর ভারতে Vivo S সিরিজের প্রত্যাবর্তন, লঞ্চের আগেই দাম প্রকাশ্যে এল
  10. Moto G37 এবং G37 Power ভারতে লঞ্চ হল, বাজেটে 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.