iQOO Z11i সস্তায় শক্তিশালী 6,500mAh ব্যাটারি ও 120Hz গেমিং ডিসপ্লে-সহ লঞ্চ হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 3 জুলাই 2026 11:56 IST
হাইলাইট
  • iQOO Z11i পাওয়ারফুল 6,500mAh ব্যাটারির সঙ্গে এসেছে
  • স্মার্টফোনটি 120Hz রিফ্রেশ রেটযুক্ত আই-কেয়ার ডিসপ্লে অফার করে
  • iQOO Z11i হল iQOO Z11 সিরিজের চতুর্থ মডেল

iQOO Z11i is powered by a 6500mAh battery with support for 15W charging

Photo Credit: iQOO

iQOO Z11i জুলাইয়ের শুরুতেই লঞ্চ হয়ে গেল। এটি iQOO Z11 সিরিজের চতুর্থ স্মার্টফোন এবং একটি 5G বাজেট ফ্রেন্ডলি মডেল হিসেবে এসেছে। এতে শক্তিশালী 6,500mAh ব্যাটারি দিয়েছে কোম্পানি। হ্যান্ডসেটের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 120Hz আই কেয়ার গেমিং ডিসপ্লে, IP65 ওয়াটার প্রোটেকশন রেটিং, এবং SGS ফাইভ স্টার ড্রপ ও শক রেজিস্ট্যান্স সার্টিফিকেশন। এছাড়াও, আইকুর নতুন ফোনে ইনফ্রারেড রিমোট কন্ট্রোল, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, রিভার্স চার্জিং, ও SD কার্ড সাপোর্ট আছে। ডিভাইসটির দাম ভারতীয় মুদ্রায় 20,000 টাকার কম। iQOO Z11i তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ।

iQOO Z11i ফিচার্স ও স্পেসিফিকেশন

iQOO Z11i একটি 6.74 ইঞ্চি LCD ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সাথে এসেছে, যা HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল রেজোলিউশন), 1,200 নিট ব্রাইটনেস, এবং 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 চিপসেট ব্যবহার করা হয়েছে। 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে নির্মিত এই প্রসেসর Adreno 613 GPU, 8 জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম, ও সর্বোচ্চ 256 জিবি UFS 3.1 স্টোরেজের সঙ্গে যুক্ত।

ফটোগ্রাফির জন্য আইকু জেড11আই মডেলের ব্যাক প্যানেলে অটোফোকাস, LED ফ্ল্যাশ, এবং f/2.2 অ্যাপারচারের সাথে একটি 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে 5 মেগাপিক্সেল (f/2.) ক্যামেরা আছে। ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা 30fps-এ 1080p ভিডিও রেকর্ড করতে সক্ষম।

সফটওয়্যারের দিক থেকে, এই স্মার্টফোনে Android 16 OS ভিত্তিক OriginOS 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা থাকছে। এর 6,500 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি 15W ফাস্ট চার্জিং সমর্থন করে। রিভার্স চার্জিং ফিচার থাকার কারণে সরাসরি ফোন থেকেই ব্লুটুথ হেডফোন ও স্মার্টওয়াচের মতো ইলেকট্রনিক্স গ্যাজেট চার্জ করতে পারবেন। 

iQOO Z11i দাম

iQOO Z11i বর্তমানে চীনে উপলব্ধ। সেখানে এই নতুন স্মার্টফোনের দাম 1,299 ইউয়ান থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 18,255 টাকার সমান। বেস মডেলে 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ আছে। অন্য দিকে, 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 1,499 ইউয়ান (প্রায় 21,065 টাকা) ও 1,699 ইউয়ান (প্রায় 23,875 টাকা)। 

Advertisement

iQOO Z11i চাইনিজ মার্কেটে ইঙ্ক শ্যাডো, কুইংফেঙ্গ, ও ডেজার্ট গোল্ড কালার অপশনে পাওয়া যাচ্ছে৷ ফোনটি ভারতে কবে আসতে পারে, তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, iQOO Z11 সিরিজের অন্য তিন মডেল হল iQOO Z11x, Z11 Turbo, ও স্ট্যান্ডার্ড Z11।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  2. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  3. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  4. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  5. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  6. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  7. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  8. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  9. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  10. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.