ট্রিপল ক্যামেরা, হোল-পাঞ্চ ডিসপ্লে সহ আসছে Motorola P40 Power

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 3 এপ্রিল 2019 15:29 IST
হাইলাইট
  • Motorola P40 Power ফোনে থাকবে একটি 6.2 ইঞ্চি ডিসপ্লে
  • ফোনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা
  • সাথে হোল-পাঞ্চ ডিসপ্লে দেখা গিয়েছে

ছবিতে Motorola P40 Power ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে দেখা গিয়েছে

শিঘ্রই বাজারে আসছে Motorola P40 Power। এই ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। Motorola P40 Power নামে এই ফোন সামনে এলেও অনেকে বলছেন Motorola P40 Note নামে এই ফোন লঞ্চ হতে পারে। Motorola P40 Power ফোনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই খবর সত্যি হলে এই প্রথম কোন Motorola ফোনের ক্যামেরার পিছনে তিনটি ক্যামেরা দেখা যাবে।

OnLeaks ওয়েবসাইটে Motorola P40 Power ফোনের ছবি ফাঁস হয়েছে। এই ছবিতে ফোনের পিছনে তিনটি ক্যামেরার সাথেই Motorola P40 Power ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে দেখা গিয়েছে। ডিসপ্লের বাঁ দিকে উপরে ছিদ্রের নীচে থাকছে সেলফি ক্যামেরা। এছাড়াও ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ট্রিপল ক্যামেরার নীচে থাকছে LED ফ্ল্যাশ।

Motorola P40 Power এর পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার
ছবি: OnLeaks/ PriceBaba

Motorola P40 Power ফোনে থাকবে একটি 6.2 ইঞ্চি ডিসপ্লে। ফোনের পিছনে থাকছে তিনটি 12 মেগাপিক্সেল সেন্সার আর USB Type-C পোর্ট। এছাড়াও থাকছে একটি 3.5 মিমি অডিও জ্যাক।

Advertisement

সম্প্রতি Motorola P40 ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছিল। এই ফোনে থাকবে exynos 9610 চিপসেট, 4GB পর্যন্ত  RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। Motorola P40 ফোনে থাকছে 48 মেগাপিক্সেল ক্যামেরা আর 3,500 mAh ব্যাটারি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  2. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  3. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  4. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  5. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  6. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  7. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  8. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  9. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  10. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.