ফেব্রুয়ারিতে তিনটি নতুন স্মার্টফোন আনছে Nokia; সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 28 জানুয়ারী 2020 18:10 IST
হাইলাইট
  • Nokia 8.2 5G-তে Snapdragon 765 চিপসেট থাকবে
  • Nokia 1.3-তে থাকবে 1GB RAM
  • 169 ইউরো (প্রায় 13,300 টাকা) দামে লঞ্চ হতে পারে Nokia 5.2

ফেব্রুয়ারিতে লঞ্চ হতে পারে Nokia 8.2 5G, Nokia 5.2 ও Nokia 1.3

ফেব্রুয়ারিতে বার্সেলোনায় MWC 2020 ইভেন্টে লঞ্চ হতে পারে Nokia 8.2 5G, Nokia 5.2 ও Nokia 1.3। Nokia ‘Original' সিরিজে এই তিন ফোন লঞ্চ করবে HMD Global। 25 জানুয়ারি এই ফোনগুলি লঞ্চের কথা থাকলেও চিনে করোনা ভাইরাস সংক্রমণের জন্য তা লঞ্চ বাতিল হয়েছিল। যদিও এই তিন স্মার্টফোনের নাম প্রকাশ করেনি ফিনল্যান্ডের কোম্পানিটি।

Nokia 8.2 5G-এর সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

459 ইউরো (প্রায় 36,000 টাকা) দামে লঞ্চ হতে পারে Nokia 8.2 5G। এই ফোনে একটি pOLED ডিসপ্লে ব্যবহার হতে পারে। ফোনের ভিতরে থাকতে পারে Snapdragon 765 চিপসেট। 6GB RAM + 128GB স্টোরেজ, 8GB RAM + 128GB স্টোরেজ ও 8GB RAM + 256GB স্টোরেজে এই ফোন লঞ্চ হতে পারে।

Nokia 8.2 5G ফোনে একটি 32 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা থাকতে পারে। ফোনের ভিতরে থাকতে পারে একটি 3,500 mAh ব্যাটারি। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও এই ফোনে থাকতে পারে একটি 3.5 মিমি অডিও জ্যাক।

12GB RAM সহ ফেব্রুয়ারিতেই নতুন ফোন আনছে Motorola!

Nokia 5.2-এর সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

3GB RAM + 32GB স্টোরেজ ও 4GB RAM + 64GB স্টোরেজে লঞ্চ হতে পারে Nokia 5.2। লঞ্চের সময় এই ফোনের দাম হবে 169 ইউরো (প্রায় 13,300 টাকা)।

Advertisement

Nokia 5.2-তে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। সঙ্গে থাকবে 8 মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হতে পারে।

Nokia 5.2-তে থাকতে পারে Snapdragon 632 চিপসেট ও 3,500 mAh ব্যাটারি।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

Nokia 1.3-এর সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

79 ইউরো (প্রায় 6,200 টাকা) দামে লঞ্চ হতে পারে Nokia 1.3। এই ফোনে থাকতে পারে 1GB RAM, 8GB স্টোরেজ ও 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে থাকতে পারে একটি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  2. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  3. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  4. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
  5. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  6. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  7. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  8. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  9. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  10. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.