দুটি ডিসপ্লে, তিনটি ক্যামেরা সহ লঞ্চ হল এই স্মার্টফোন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 9 অগাস্ট 2019 11:33 IST
হাইলাইট
  • Nubia Z20 এর দাম শুরু হচ্ছে 3,499 ইউয়ান (প্রায় 35,200 টাকা) থেকে
  • এই ফোনের সামনে ও পিছনে দুই দিকে ডিসপ্লে রয়েছে
  • ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855+ চিপসেট আর 512GB পর্যন্ত স্টোরেজ

Nubia Z20 ফোনের সামনে ও পিছনে AMOLED ডিসপ্লে থাকবে

চিনে লঞ্চ হল Nubia Z20। এই ফোনের সামনে ও পিছনে দুই দিকে ডিসপ্লে রয়েছে। এছাড়াও এই ফোনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855+ চিপসেট আর 512GB পর্যন্ত স্টোরেজ। ইতিমধ্যেই চিনে এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। চিনের বাইরে কবে এই ফোন লঞ্চ হবে জানায়নি কোম্পানিটি।

Nubia Z20 এর দাম

চিনে Nubia Z20 এর দাম শুরু হচ্ছে 3,499 ইউয়ান (প্রায় 35,200 টাকা) থেকে। একাধিম মেমোরি ও স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। টপ ভেরিয়েন্টে থাকছে 8GB RAM আর 512GB স্টোরেজ।

Nubia Z20 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Nubia Z20 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনের সামনে রয়েছে একটি 6.42 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ফোনের পিছনে থাকবে একটি 5.1 ইঞ্চি HD+ AMOLED ডিসপ্লে। সামনের ডিসপ্লেতে থাকছে ডিসি ডিমিং প্রযুক্তি। ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 855+ চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 512 GB পর্যন্ত স্টোরেজ।

এই ফোনের সামনে কোন সেলফি ক্যামেরা থাকছে না। পিছনে ডিসপ্লে থাকায় এই ফোনের ট্রিপল ক্যামেরা দিয়েই সেলফি তোলা সম্ভব। ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স।

Nubia Z20 ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 27W ফাস্ট চার্জ সাপোর্ট।

 
KEY SPECS
Display (Primary) 6.42-inch
Processor Qualcomm Snapdragon 855+
Front Camera No
Rear Camera 48-megapixel + 16-megapixel + 8-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. WhatsApp মেসেজ শিডিউল করার সুবিধা আনছে, জন্মদিনে উইশ করার জন্য আর রাত জাগতে হবে না
  2. Xiaomi 17 ও Xiaomi 17 Ultra অবশেষে ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা হল
  3. 9000 টাকা ছাড়ে দুর্দান্ত OnePlus ফোন বিক্রি হচ্ছে, 100W ফাস্ট চার্জ, প্রিমিয়াম ক্যামেরা, ও 2K ডিসপ্লে আছে
  4. WhatsApp: গ্রুপে নতুন যুক্ত হয়েও দেখা যাবে পুরনো মেসেজ, বহু প্রত্যাশিত ফিচার আনল হোয়াটসঅ্যাপ
  5. 3000 টাকা ছাড়ে 8000mAh ব্যাটারি ও 144Hz কার্ভড ডিসপ্লে ফোনের সেল শুরু, কোথায় পাবেন দেখুন
  6. Realme P4 Lite লঞ্চ হল 10,000 টাকার কমে, একবার চার্জ দিলে দুই দিন আরামসে চলবে, ফিচার্স দেখে নিন
  7. PhonePe আনল বায়োমেট্রিক ফিচার, মুখ দেখালে বা আঙুলের ছাপে হবে পেমেন্ট, UPI পিন মনে রাখতে হবে না
  8. AI Impact Summit: ভারতীয় স্টুডেন্টদের বড় উপহার দিচ্ছে Adobe, ক্যারিয়ার গড়ার সোনালি সুযোগ
  9. Nothing Phone 4a সিরিজের প্রসেসরের নাম ঘোষণা হল, Snapdragon নাকি আরও শক্তিশালী Dimensity? জেনে নিন
  10. JioHotstar ChatGPT: বিনোদনের জগতে বিপ্লব, জিওহটস্টারে যুক্ত হল চ্যাটজিপিটি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.