Redmi 17C 5G Has a 50-megapixel primary camera
Photo Credit: Xiaomi
Redmi 17C 5G লঞ্চ হল ভারতে। রেডমির এই নতুন বাজেট স্মার্টফোন গ্লোবাল মার্কেটে রিলিজ হওয়ার এক মাসের বেশি সময় পর এ দেশে এসেছে। দাম কম হলেও ফোনটি দেখতে বেশ প্রিমিয়াম। এটি বড় 6.9 ইঞ্চি স্ক্রিন, শক্তিশালী 6,000mAh ব্যাটারি, ও 50 মেগাপিক্সেল AI ক্যামেরা সিস্টেম দিয়ে সজ্জিত। ডিভাইসটি MediaTek Dimensity 6300 প্রসেসর ব্যবহার করে। Redmi 17C 5G-এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 12 জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম, IP64 রেটিং, সার্কেল টু সার্চ, এবং ট্রিপল TÜV Rheinland সার্টিফিকেশন। এটি তিনটি রঙের মধ্যে বেছে নেওয়া যাবে।
Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ আছে। ফোনের 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সনের মূল্য 22,999 টাকা। এটি ডার্ক নাইট, কফি ব্রিউ, এবং পার্পেল ডন কালার অপশনে উপলব্ধ হবে। বাদামি রঙের কফি ব্রিউ মডেলে ভেগান লেদার ব্যাক প্যানেল আছে। এটি অক্টোবর 7 থেকে Amazon ও শাওমি ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি হবে।
রেডমি 17সি 5G বড় 6.9 ইঞ্চি এলসিডি ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং 810 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। প্যানেলটি HD+ রেজোলিউশন ও 16.7 মিলিয়ন কালার অফার করছে। রেডমির নয়া ফোনের স্ক্রিন TÜV Rheinland-এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি,ও সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। অর্থাৎ, এটি চোখের জন্য নিরাপদ।
Redmi 17C 5G মডেলের ব্যাক প্যানেলে 5P লেন্স এবং f/1.8 অ্যাপারচার-সহ 50 মেগাপিক্সেল মেইন সেন্সর আছে। এটি ফিল্মক্যামেরা, এইচডিআর মোড, নাইট মোড, টাইম-ল্যাপস, ও পোট্রেট অফার করে। সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে কোম্পানি। সামনের ও পিছনের ক্যামেরা 1080p 30fps ভিডিও রেকর্ড করতে সক্ষম।
Redmi 17C 5G অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসরে (6 ন্যানোমিটার) প্রসেসর ব্যবহার করে। র্যাম ভার্চুয়ালি 12 জিবি (6 জিবি ফিজিক্যাল + 6 জিবি ডাইনামিক) পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ডিভাইসের ব্যাটারি 33W ফাস্ট চার্জিং এবং 10W রিভার্স চার্জিং সাপোর্ট করে। 33W চার্জার ফোনের বাক্সেই দেওয়া থাকবে বলে জানানো হয়েছে।
রেডমির নতুন স্মার্টফোনে HyperOS 3 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা থাকছে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি। এছাড়াও, ফোনটিতে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, AI ফেস আনলক, মাইক্রোএসডি কার্ড সাপোর্ট, ও 3.5 মিমি হেডফোন জ্যাক রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.