আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 26 অগাস্ট 2026 20:00 IST
হাইলাইট
  • Redmi 17C 5G বড় 6.9 ইঞ্চির 120Hz ডিসপ্লের সঙ্গে এসেছে
  • স্মার্টফোনে 50MP ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি রয়েছে
  • Redmi 17C 5G অক্টা-কোর MediaTek Dimensity 6300 প্রসেসরে চলে

Redmi 17C 5G is available in three colour options

Photo Credit: Xiaomi

Redmi 17C 5G অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল। এটি রেডমির নতুন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন। শাওমির সহযোগী ব্র্যান্ডটি তাদের নয়া মডেলে 6.9 ইঞ্চি ডিসপ্লে, 6,000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, ও 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে। ডিভাইসটি MediaTek Dimensity 6300 প্রসেসর দ্বারা পরিচালিত। ফোনে তিনটি রঙের বিকল্প পাওয়া যাবে। রেডমি বেশ নজরকাড়া ডিজাইন রেখেছে। Redmi 17C 5G-এর অন্যান্য উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে IP64 স্তরের ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং, টার্বো চার্জিং, সার্কেল টু সার্চ, TÜV Rheinland সার্টিফিকেশন, 3.5 মিমি হেডফোন জ্যাক, ও 8 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম।

Redmi 17C 5G ফিচার্স ও স্পেসিফিকেশন

রেডমি 17সি 5G মডেলে 6.9 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ডিসি ডিমিং, 810 নিট পিক ব্রাইটনেস, এবং HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল) সাপোর্ট করে। ইউজারদের চোখের সুস্থতার দিকেও বিশেষ গুরুত্ব দিয়েছে কোম্পানি। সেই কারণে ফোনের স্ক্রিন TÜV Rheinland-এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি,ও সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড।

Advertisement

রেডমির নতুন স্মার্টফোনের পিছনে f/1.8 অ্যাপারচার এবং এলইডি ফ্ল্যাশ-সহ 50 মেগাপিক্সেল মেইন সেন্সর আছে। সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে কোম্পানি। হ্যান্ডসেটে Ultra HD, পোর্ট্রেট, এবং সেলফি বিউটির মতো মোড রয়েছে। পিছনের ক্যামেরা 30fps-এ 1080p ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Redmi 17C 5G অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসরে (6 ন্যানোমিটার) প্রসেসর ব্যবহার করে। এটি সর্বোচ্চ 4 জিবি র‍্যাম ও 128 জিবি পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত। র‍্যাম ভার্চুয়ালি 8 জিবি (4 জিবি ফিজিক্যাল + 4 জিবি ডাইনামিক) পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

রেডমির নতুন ফোনের ব্যাটারি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তবে বক্সে 15W চার্জার দেওয়া থাকছে। ডিভাইসে HyperOS 3 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা রয়েছে, যা Android 17 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি। হ্যান্ডসেটে এনএফসি, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ও ডুয়াল সিম সাপোর্ট আছে।

Advertisement

Redmi 17C 5G দাম

Redmi 17C 5G বর্তমানে সিঙ্গাপুরে লঞ্চ হয়েছে। এটি একটাই স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। 4 জিবি র‍্যাম ও 128 জিবি ভার্সনের দাম ভারতীয় মুদ্রায় প্রায় 20,900 টাকা। ফোনটি ব্ল্যাক, ব্রাউন, ও পার্পেল কালার অপশনে উপলব্ধ। ফোনটি অন্যান্য মার্কেটে কবে লঞ্চ হতে পারে, তা এখনও জানা যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Realme ফোনের দাম 2,500 টাকা কমল
  2. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
  3. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  4. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  5. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  6. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  7. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  8. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  9. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  10. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.