Redmi স্মার্টফোন সহ এই প্রোডাক্টগুলির দাম বাড়াল Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 12 নভেম্বর 2018 13:40 IST
হাইলাইট
  • ৬০০ টাকা দাম বেড়ে এখন Redmi 6A কিনতে খরচ হবে ৬,৫৯৯ টাকা
  • ৫০০ টাকা দাম বেড়ে 32GB স্টোরেজে Redmi 6 ফোনের দাম বেড়ে হয়েছে ৮,৪৯৯ টাকা।
  • ২,০০০ টাকা পর্যন্ত বেড়েছে Mi TV র দাম

৬০০ টাকা দাম বেড়ে এখন Redmi 6A কিনতে খরচ হবে ৬,৫৯৯ টাকা

সবে শেষ হয়েছে দীপাবলীর সেল। একই সাথে ডলারের তুলনায় টাকার দাম কমেছে অনেকটাই। এই দুইয়ের প্রভাব পড়তে শুরু করেছে ভারতের স্মার্টফোন বাজারে। ইতিমধ্যেই স্মার্টফোনের দাম এক হাজার টাকা পর্যন্ত বাড়িয়েছে Realme। এবার একাধিক Redmi ফোনের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল Xiaomi। দাম বেড়েছে Redmi 6 আর Redmi 6A ফোনের। সেপ্টেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল Redmi 6 আর Redmi 6A। লঞ্চের সময় প্রথম দুই মাস এই ফোনের দাম জানিয়েছিল  Xiaomi। কোম্পানি জানিয়েছিল দুই মাস পরে ডলারের তুলনায় টাকার দাম অনুযায়ী ফোনের দাম পরিবর্তন হবে। সেই কথা মতোই ফোনের দাম বাড়ালো চিনের কোম্পানিটি।

লঞ্চের সময় 16GB স্টোরেজে Redmi 6A ফোনের দাম ছিল ৫,৯৯৯ টাকা। ৬০০ টাকা দাম বেড়ে এখন Redmi 6A কিনতে খরচ হবে ৬,৫৯৯ টাকা। 32GB স্টোরেজে Redmi 6A ফোনের দাম ৬,৯৯৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৭,৪৯৯ টাকা।

তবে Redmi 6 ফোনের একটি ভেরিয়েন্টের দাম বেড়েছে। ৫০০ টাকা দাম বেড়ে 32GB স্টোরেজে Redmi 6 ফোনের দাম বেড়ে হয়েছে ৮,৪৯৯ টাকা। তবে টপ ভেরিয়েন্টে 64GB মডেলের দাম ৯,৪৯৯ টাকা থেকে বাড়েনি।

স্মার্টফোন ছাড়াও সম্প্রতি লঞ্চ হওয়া দুটি Mi LED TV  -র দাম বেড়েছে। Mi LED TV 4C Pro 32 আর Mi LED TV 4A Pro 49 টিভি দুটির দাম বেড়ে হয়েছে ১৫,৯৯৯ টাকা আর ৩১,৯৯৯ টাকা। ১০০ টাকা দাম বেড়ে 10000mAh Mi Power Bank 2i পাওয়ারব্যাঙ্কের দাম হয়েছে ৮৯৯ টাকা।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good-looking and easy to handle
  • Excellent battery life
  • Reasonable performance for the price
  • Bad
  • Too much bloat and too many ads
  • Price will rise after introductory offer
 
KEY SPECS
Display 5.45-inch
Processor MediaTek Helio A22
Front Camera 5-megapixel
Rear Camera 13-megapixel
RAM 2GB
Storage 16GB
Battery Capacity 3000mAh
OS Android 8.1 Oreo
Resolution 720x1440 pixels
NEWS
VARIANTS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good build quality
  • Dedicated microSD card slot
  • Good battery life
  • Bad
  • Below average low-light camera performance
  • Bloated UI, spammy notifications
 
KEY SPECS
Display 5.45-inch
Processor MediaTek Helio P22
Front Camera 5-megapixel
Rear Camera 12-megapixel + 5-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 3000mAh
OS Android 8.1 Oreo
Resolution 720x1440 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Redmi 6, Redmi 6A
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Nokia-র কিপ্যাড ফোনে এবার সেলফি ক্যামেরা, 4G সাপোর্ট ও AI ফিচারের সঙ্গে হাজির চার নতুন মডেল
  2. Samsung Galaxy S27 সিরিজের ফিচারে বড় চমক, অন্যের চোখ থেকে লুকিয়ে রাখবে স্ক্রিন
  3. Redmi 17 5G সস্তায় জাম্বো 7,500mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জিং-সহ আসছে
  4. চলন্ত টোটো থামিয়ে দিচ্ছিল ফোনের অ্যাপ, ভিডিও ভাইরাল হতেই কড়া পদক্ষেপ করল কেন্দ্র
  5. Apple-এর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ব্যাটারির সঙ্গে আসছে iPhone 18 Pro Max
  6. Moto G77 Power আগামী সপ্তাহে ভারতে লঞ্চ, 7000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা থাকবে
  7. iQOO Z11i সস্তায় শক্তিশালী 6,500mAh ব্যাটারি ও 120Hz গেমিং ডিসপ্লে-সহ লঞ্চ হল
  8. কোহলি ভক্তদের জন্য সুখবর, Nothing Phone 4b RCB Edition আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে ফার্স্ট লুক
  9. Redmi Note 17 সিরিজের লঞ্চ জুলাইতে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  10. Samsung Galaxy Jump 5 ট্রিপল ব্যাক ক্যামেরা, 6 বছর OS আপডেট, ও 120Hz AMOLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.