যখন খুশি কেনা যাবে Redmi 8A Dual, শুরু হল ওপেন সেল

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 24 ফেব্রুয়ারি 2020 13:09 IST
হাইলাইট
  • Amazon ও Mi.com থেকে কেনা যাবে Redmi 8A Dual
  • Redmi 8A Dual -এর দাম 6,499 টাকা
  • রয়েছে ডুয়াল ক্যামেরা

সম্প্রতি ডুয়াল ক্যামেরা সহ লঞ্চ হয়েছিল Redmi 8A Dual

ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছে Redmi 8A Dual। এন্ট্রি লেভেল সেগমেন্টে Realme C3 কে টেক্কা দিতে ভারতে এই ফোন নিয়ে এসেছে Xiaomi। ইতিমধ্যেই ফ্ল্যাশ সেলে এই ফোন বিক্রি শুরু হয়েছে। এবার ওপেন সেলে যখন খুশি এই ফোন বিক্রি শুরু করল বেজিংয়ের কোম্পানিটি। 25 ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত যখন খুশি এই ফোন কেনা যাবে। Redmi 8A Dual -এর পিছনে বিশেষ টেক্সচার্ড ডিজাইন ব্যবহার হয়েছে। ফলে এক হাতে এই ফোন ব্যবহারে সুবিধা হবে। লঞ্চের সময় এই ফোনে VoLTE ও VoWiFi সাপোর্ট থাকছে।

Redmi 8A Dual -এর দাম

2GB RAM + 32GB স্টোরেজে Redmi 8A Dual -এর দাম 6,499 টাকা। 3GB RAM + 32GB স্টোরেজে এই ফোন কেনার খরচ 6,999 টাকা। মিডনাইট গ্রে, সি ব্লু ও স্কাই হোয়াইট রঙে এই ফোন পাওয়া যাবে। 25 ফেব্রউয়ারি মধ্যরাত পর্যন্ত Amazon.in ও Mi.com থেকে এই ফোন কেনা যাবে।

Advertisement

Redmi 8A Dual স্পেসিফিকেশন

ডুয়াল সিম Redmi 8A Dual -এ Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে থাকছে একটি 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে Gorilla Glass 5 এর সুরক্ষা থাকছে। ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 439 চিপসেট, 3GB পর্যন্ত RAM আর 32GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Redmi 8A Dual -এর পিছনে দুটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সঙ্গে থাকছে  2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর ও এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা। সামনের ক্যামেরা ব্যবহার করে এই ফোনের ফেস আনলক কাজ করবে।

Advertisement

করোনাভাইরাস প্রাদুর্ভাবে কারণে পিছিয়ে যেতে পারে iPhone SE 2 লঞ্চ

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, FM radio, USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক ব্যবহার হয়েছে। Redmi 8A Dual -এ থাকছে 5,000 mAh ব্যাটারি। এই ফোনে একটি USB Type-C পোর্ট ব্যবহার করেছে বেজিং এর কোম্পানিটি। বিশাল ব্যাটারি জলদি চার্জ করার জন্য 18W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে। এই ফোনের ওজন 188 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  2. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  3. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  4. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  5. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  6. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  7. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  8. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  9. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  10. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.