এসে গেল Redmi Note 8T: নতুন কী ফিচার থাকছে?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 7 নভেম্বর 2019 09:48 IST
হাইলাইট
  • Redmi Note 8T ফোনে NFC সাপোর্ট থাকছে
  • তিনটি রঙে এই ফোন পাওয়া যাবে
  • Redmi Note 8T ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে

Redmi Note 8T ফোনে NFC সাপোর্ট যোগ হয়েছে

Redmi Note 8 সিরিজে নতুন স্মার্টফোন লঞ্চ করল Xiaomi। ইতিমধ্যেই ভারত ও চিনের গ্রাহকদের জন্য লঞ্চ হয়েছিল Redmi Note 8 আর Redmi Note 8 Pro। এবার বিশ্বের অন্যান্য প্রান্তের গ্রাহকদের জন্য এসে গেল Redmi Note 8T। বুধবার ইউরোপে এই ফোন লঞ্চ করেছে Xiaomi। Redmi Note 8T ফোনে থাকছে Snapdragon 665 চিপসেট। Redmi Note 8 ফোনের সাথে Redmi Note 8T ফোনের স্পেসিফিকেশন হুবহু মিলে যায়। তবে Redmi Note 8T ফোনে থাকছে NFC সাপোর্ট। এশিয়ার বাইরে ইউরোপ ও মার্কিন মুলুকের বিভিন্ন দেশে NFC পেমেন্ট বেশ জনপ্রিয়। সেই কথা মাথায় রেখেই Redmi Note 8T ফোনে এই ফিচার যোগ করেছে বেজিংয়ের কোম্পানিটি।

Redmi Note 8T এর দাম

Redmi Note 8T এর দাম 199 ইউরো (প্রায় 15,600 টাকা)। 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। এছাড়াও 3GB RAM + 32GB স্টোরেজে Redmi Note 8T কিনতে 179 ইউরো (প্রায় 14,000 টাকা) খরচ হবে। 4GB RAM + 128GB স্টোরেজে Redmi Note 8T এর দাম 249 ইউরো (প্রায় 19,600 টাকা)।

Advertisement

13 নভেম্বর ফ্রান্সে বিক্রি শুরু হবে Redmi Note 8T। পরে ইউনাইটেড কিংডম, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও লাক্সামবার্গে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন।

Redmi Note 8T স্পেসিফিকেশন

Redmi Note 8T ফোনে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ আর Goriilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 665 চিপসেট। 4GB RAM আর 6GB RAM ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। সাথে থাকবে 64GB আর 128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Redmi Note 8T ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে এই ক্যামেরায় থাকবে একটি 48 MP প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা।

Advertisement

Redmi Note 8T ফোনের ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকবে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে NFC, USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক। ধুলো ও জল লাগলে Redmi Note 8T ফোনে কোন ক্ষতি হবে না।

আরও পড়ুন:

Redmi Note 8 রিভিউ

Redmi Note 8 Pro রিভিউ

Advertisement

108MP ক্যামেরা সহ লঞ্চ হল Mi Note Pro আর Mi Note 10 Pro

 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.