1,000 টাকার কমে UPI ও ক্যামেরা-সহ সেরা 5 কিপ্যাড মোবাইল ফোন দেখে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 15 অগাস্ট 2026 12:49 IST
হাইলাইট
  • 1,000 টাকার কমে JioBharat V4 4G ফোনের বিকল্প নেই
  • HMD 105 কিপ্যাড ফোনে বিল্ট-ইন UPI ও 2 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে
  • Lava A1 Josh এখন হাজার টাকায় অন্যতম ফিচারসমৃদ্ধ কিপ্যাড ফোন

Top 5 Feature Phones under Rs. 1,000

স্মার্টফোনের রমরমার যুগেও কিপ্যাড ফোনের চাহিদা এখনও অটুট আছে। বর্তমানে অনেকেই স্মার্টফোনের ব্যাকআপ হিসেবে ফিচার ফোন ব্যবহার করেন। আবার কেউ ডিজিটাল ডিটক্সের জন্য বোতামওয়ালা ফিচার ফোন বেছে নিচ্ছেন। আগে সস্তার ফিচার ফোনে কলিং ছাড়া বেশি সুবিধা পাওয়া যেত না। কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে কিপ্যাড ফোনেও স্মার্ট ফিচার যুক্ত হচ্ছে। সেই তালিকায় UPI পেমেন্ট থেকে ক্লাউড অ্যাপ সাপোর্ট রয়েছে। এই মুহূর্তে অনলাইনে 1,000 টাকার কমে বেশ কিছু ভাল মডেল পেয়ে যাবেন। এই প্রতিবেদনে হাজার টাকার মধ্যে সেরা পাঁচটি কিপ্যাড ফোনের খোঁজ রইল।

1,000 টাকার কমে 5 সেরা ফিচার ফোন

JioBharat V4 4G

1,000 টাকার কমে JioBharat V4 4G-এর বিকল্প নেই। 899 টাকা দামের এই ফোনে, জিওহটস্টার, জিও টিভি, জিওপে (ইউপিআই), এবং জিওসাওয়ান ইনস্টল করা আছে। মোবাইল ফোনটি 1.7 ইঞ্চি ডিসপ্লে, FM রেডিও, ডিজিটাল ক্যামেরা, 3.5 মিমি অডিও জ্যাক, ব্লুটুথ 5.0, এবং লাউডস্পিকারের সঙ্গে এসেছে।

Advertisement

Lava Hero Shakti 2026

Lava Hero Shakti 2026 ডুয়াল সিম মডেলের দাম 956 টাকা থেকে শুরু। এটি 1.8 ইঞ্চি ডিসপ্লে, ওয়্যারলেস FM রেডিও, টাইপ সি চার্জিং পোর্ট, ও 1,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে। ফোনে ব্লুটুথ কানেক্টিভিটি, বাংলা এবং হিন্দি-সহ 10টি ভাষার সাপোর্ট, নম্বর টকার, ও তিনটি প্রি-ইনস্টলড গেম আছে।

HMD 105

HMD 105 কিপ্যাড ফোনের দাম 999 টাকা। এতে বিল্ট-ইন UPI, 2 ইঞ্চি এলসিডি ডিসপ্লে, ব্লুটুথ, S30+ অপারেটিং সিস্টেম, ও 3.5 মিমি অডিও জ্যাক আছে। এছাড়াও, 1,000mAh লিথিয়াম আয়ন ব্যাটারি, ডুয়াল সিম, ও MP3 প্লেয়ার পাওয়া যাবে।

Lava A1 Josh

Lava A1 Josh মডেলের দাম 1,000 টাকা। কিপ্যাড ফোনটি 2 ইঞ্চি ডিসপ্লে, মিলিটারি গ্রেড সার্টিফিকেশন, কনট্যাক্ট আইকন, এবং 1,0000mAh লিথিয়াম আয়ন ব্যাটারি অফার করে। এছাড়াও, এতে 32 জিবি পর্যন্ত এক্সটেন্ডেড স্টোরেজ, অটো কল রেকর্ডিং, প্রি-লোডেড গেম, ব্লুটুথ কানেক্টিভিটি, ও 22টি ভাষার সাপোর্ট মিলবে।

Advertisement

Motorola A100

Motorola A100-এর দাম 1,022 টাকা। বাজেটের থেকে 22 টাকা বেশি খরচ করলেই ফোনটি পেয়ে যাবে। এতে 1.44 ইঞ্চি ডিসপ্লে, টর্চ, বিল্ট-ইন UPI সাপোর্ট, ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড, ও সুপার লাইট ফিচার আছে। ডিভাইসটি ওয়্যারলেস FM, 800mAh ব্যাটারি, ও 3.5 মিমি অডিও জ্যাক অফার করে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  2. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  3. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  4. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
  5. Mivi One 5G: স্বদেশি 5G ফোন মাত্র 15 হাজারে, দুর্দান্ত ফিচার্স নিয়ে এল বাজারে
  6. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
  7. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  8. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  9. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  10. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.