লঞ্চ হল টিজার, সেপ্টেম্বরে বাজারে আসবে Vivo V11 Pro

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 23 অগাস্ট 2018 14:26 IST
হাইলাইট
  • 6 সেপপ্টেম্বর Vivo V11 Pro লঞ্চের কথা জানাল Vivo
  • এই ফোনের ডুয়াল ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট থাকবে
  • V11 Pro ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে

Vivo V11 Pro ফোনের টিজার লঞ্চ করল Vivo।

 

Vivo V11 Pro ফোনের টিজার লঞ্চ করল Vivo। আগামী মাসে লঞ্চ হবে এই ফোন। Vivo V11 Pro ও Vivo X23 ফোনদুটি লঞ্চ করবে চিনের স্মার্টফোন কোম্পানি সম্প্রতি চিনে লঞ্চ হয়েছে Vivo X23। এবার 6 সেপপ্টেম্বর Vivo V11 Pro লঞ্চের কথা জানাল Vivo। ইতিমধ্যেই এই ফোন লঞ্চ ইভেন্টের আমন্ত্রণপত্র Gadgets360 দপ্তরে পৌঁছেছে। এই টিজারে দেখা যাচ্ছে Vivo V11 Pro ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে। এর সাথেই থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ আর ফুল ভিউ ডিসপ্লে।

সম্প্রতি মাইক্রো ব্লগিং সাইট Twitter এ এক পোস্টে Vivo জানিয়েছে এই ফোনের ডুয়াল ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট থাকবে। এর সাথেই জানা গিয়েছে V11 Pro ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে। আর থাকবে একটি ফুল ভিউ ডিসপ্লে।

মনে করা হচ্ছে এই ফোনের ডিসপ্লে নচ সম্পূর্ণ বাদ দেওয়া হয়নি। এই ফোনের ডিসপ্লের উপরে ছোট কালো নচে ফোনের ফ্রন্ট ক্যামেরা থাকবে। সম্প্রতি Oppo F9 Pro ফোনে এই ধরনের নচ দেখা গিয়েছে।

Vivo V11 Pro তে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে। Vivo V11 Pro ফোনে থেকবে একটি 6.41 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এর সাথেই থাকবে Snapdragon 660 চিপসেট, 128GB স্টোরেজ আর 6GB RAM। ফাস্ট চার্জিং সহ Vivo V11 Pro তে থাকবে একটি 3,400 mAh ব্যাটারি।

Advertisement

ছবি তোলার জন্য Vivo V11 Pro তে একটি ডুয়াল ক্যামেরা সেট আপ থাকবে। এই ক্যামেরায় একটি 12MP প্রাইমারি সেন্সার আর একটি 5MP সেকেন্ডারি সেন্সার থাকবে।  সেলফি তোলার জন্য Vivo V11 Pro তে থাকবে একটি 25MP ফ্রন্ট ক্যামেরা।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vivo, Vivo V11, Vivo V11 Pro
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  2. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  3. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  4. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  5. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  6. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  7. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  8. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  9. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  10. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.