10,000 এর মধ্যে দুর্দান্ত অ্যানড্রয়েড ফোন নিয়ে এলো Vivo কোম্পানী: Vivo Y18i

বিজ্ঞাপন
Gadgets 360 Staff, আপডেট: 13 অগাস্ট 2024 12:03 IST
হাইলাইট
  • Vivo Y18i ফোনটি 90 Hz হাই ব্রাইটনেস ডিসপ্লে সমৃদ্ধ।
  • Vivo Y18i ফোনটি Android 14-ভিত্তিক Funtouch OS 14 এ চলে।
  • এটিতে একটি IP54-রেট বিল্ড আছে।

Photo Credit: Vivo

নিঃশব্দে ভারতের বাজারে লঞ্চ হয়ে গেলো Vivo কোম্পানীর নতুন স্মার্টফোন Vivo Y18I। Vivo কোম্পানীর Y সিরিজের ফোন এটি। hd ডিসপ্লে সমৃদ্ধ এই ফোনটি একদম নিজের বাজেটের মধ্যে উপলব্ধ। হ্যান্ডসেটটি স্টাইলিশ ডিজাইন সহ উন্নতমানের ব্যাটারী এবং আরো অনেক বৈশিষ্ট্য নিয়ে পরিপূর্ণ।

জেনে নেওয়া যাক কি কি বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন আছে ফোনটির মধ্যে:


প্রসেসর:  Vivo Y18i ফোনটিতে উন্নত পারফরম্যান্স এর জন্ন Android 14-ভিত্তিক Funtouch OS 14 ব্যবহার করা হয়েছে। যার দ্বারা ফোনটি মসৃন ভাবে চালিত হয় । এবং এর সাথে ফোনটি Unisoc T612 চিপসেট প্রসেসর দ্বারা চালিত।

স্ক্রিন/ ডিসপ্লে: 90Hz হাই ব্রাইটনেস রিফ্রেশ রেট সহ একটি 6.56-ইঞ্চি HD+ (1,612 × 720 পিক্সেল) স্ক্রিন রয়েছে। ডিসপ্লেটি LCD বৈশিষ্ট্যসম্পন্ন। ক্যামেরা : এই নতুন হ্যান্ডসেটটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ক্যামেরা ইউনিটে একটি 13-মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর এবং একটি 0.08-মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 5-মেগাপিক্সেল ক্যামেরাও আছে।

স্টোরেজ: ফোনটি 4GB RAM এবং 64GB স্টোরেজ যুক্ত। অনবোর্ড স্টোরেজ সহ অন্তর্নির্মিত RAM টি, 8GB পর্যন্ত বাড়ানো যেতে পারে। এটিতে মাইক্রো SD কার্ডের মাধ্যমে 64GB অতিরিক্ত স্টোরেজ অ্যাড করা যেতে পারে।

সিম: Vivo Y18i ফোনটিতে ডুয়াল ন্যানো সিম কার্ড-এর সুবিধা অন্তর্ভুক্ত করা আছে।
কানেক্টিভিটি: Vivo Y18i-এর মধ্যে কানেকশন এর জন্য আছে - Wi-Fi, Bluetooth 5.1, GPS, BeiDou, GLONASS, Galileo, QZSS, OTG, FM রেডিও এবং একটি USB 2.0 পোর্ট। সেন্সর:  ফোনটির অনবোর্ড সেন্সরগুলির মধ্যে অ্যাক্সিলোমিটার, পরিবেষ্টিত আলো সেন্সর, ই-কম্পাস এবং প্রক্সিমিটি সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। ব্যাটারী: Vivo Y18i ফোনটিতে 5,000 mAh ব্যাটারি আছে। এটির পরিমাপ 163.05×75.58×8.39mm এবং ওজন 185 গ্রাম।

প্রটেকশন: এটিতে  ধুলো এবং জল প্রতিরোধের জন্য একটি IP54-রেটেড প্রটেকশন ইনবিল্ড করা হয়েছে।
Vivo Y18i এর দাম: ভারতে  Vivo Y18i এর 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম মাত্র 7,999 টাকা। 
কালার: এটি জেম গ্রিন এবং স্পেস ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে। Vivo Y18i ফোনটি খুবই কম দামের এবং ভালো মানের একটু ফোন। এটি যে কোনো অনলাইন এবং অফলাইন চ্যানেলের মাধ্যমে উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 24 জুন ভারতে আসছে Infinix Note 60 Pro 5G Pininfarina Edition, স্মার্টফোনে এবার সুপারকারের ছোঁয়া
  2. 2,000 টাকা ছাড়ে Redmi Turbo 5-এর সেল শুরু, মিড-রেঞ্জে সবচেয়ে ভাল ফোন?
  3. RIL AGM 2026: কনটেন্ট বানিয়ে টাকা রোজগারের ইচ্ছা? AI-এর উপর সব ছেড়ে দিন, রিলায়েন্সের বড় চমক
  4. RIL AGM 2026: ফোনে কথা শুনবে, লিখে রাখবে, আপনার হয়ে খাবার অর্ডার করবে, Jio আনল AI কল এজেন্ট
  5. Motorola Edge 70 Fusion স্মার্টফোনের 512GB ভার্সন লঞ্চ হল, কম খরচেই দ্বিগুণ স্টোরেজ
  6. 15 বছরের নিচে বয়স হলেই নো-এন্ট্রি, বাচ্চাদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ এশিয়ার এই দেশে
  7. OnePlus আনল 13,380mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও Dolby Vision ডিসপ্লের Pad 3 Pro ট্যাবলেট
  8. Oppo Reno 16-এর ছোট ভাই Reno 16c আসছে ভারতে, অসাধারণ 50MP সেলফি ক্যামেরা থাকবে
  9. Nothing-এর ডিজাইন, পিছনে ডিসপ্লে, ব্যাটারি 8,000mah, 1,500 টাকা ছাড়ে শুরু Pova 8 ফোনের সেল
  10. Vivo Y6e 5G বাজেটে 6500mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লের সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.