Vivo আরও মহার্ঘ হল, ভারতে পাঁচটি স্মার্টফোনের দাম বাড়াল চীনা সংস্থা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 17 অগাস্ট 2026 22:20 IST
হাইলাইট
  • Vivo ভারতে Y সিরিজের পাঁচটি ফোনের দাম বাড়িয়েছে
  • Vivo Y51 Pro 5G মডেলের দাম সর্বাধিক বেড়েছে
  • স্মার্টফোনের মূল্যবৃদ্ধির প্রধান কারণ হল র‍্যাম ও মেমোরি চিপের ঘাটতি

New prices of all 5 Vivo phones are now live online

Photo Credit: Vivo

Vivo ভারতে তাদের Y সিরিজের পাঁচটি ফোনের দাম বাড়িয়েছে। সেই তালিকায় রয়েছে Vivo Y51 Pro 5G, Vivo Y21, Vivo Y11, Vivo Y31 5G, ও Vivo Y19s। ফোনগুলির মধ্যে Vivo Y51 Pro 5G মডেলের সর্বাধিক মূল্যবৃদ্ধি হয়েছে। এখন প্রতিটি ফোনের নতুন দাম ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোরে আপডেট করা হয়েছে। মূলত বিশ্বজুড়ে চলা র‍্যাম এবং মেমোরি চিপের ঘাটতির কারণে ফোনগুলির দাম বৃদ্ধি করা হয়েছে। প্রতি মাসেই বাজেট থেকে শুরু করে মিড-রেঞ্জ ও প্রিমিয়াম স্মার্টফোনের দাম বাড়ানো হচ্ছে। শুধু Vivo একা নয়, OnePlus, iQOO,ও Redmi চলতি মাসে তাদের ফোনের দাম বাড়িয়েছে।

Vivo Y51 Pro

Vivo Y51 Pro দুটি ভ্যারিয়েন্টে ভারতে উপলব্ধ। বেস 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজের দাম 2,000 টাকা বৃদ্ধি পেয়েছে। এখন কিনতে 32,999 টাকা খরচ হবে, যা আগে ছিল 30,999 টাকা ছিল। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের দাম 33,999 টাকা থেকে বেড়ে 37,999 টাকা হয়েছে। টপ মডেলের ক্ষেত্রে মূল্যবৃদ্ধির অঙ্ক 4,000 টাকা।

Vivo Y31 5G

Vivo Y51 Pro দুটি ভ্যারিয়েন্টে ভারতে বিক্রি হয়। ফোনের 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের দাম 2,000 টাকা বৃদ্ধি পেয়েছে। এখন কিনতে 27,999 টাকা খরচ হবে, যা আগে ছিল 25,999 টাকা ছিল। 6 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম 3,000 টাকা বেড়েছে। ফলে 28,999 টাকার পরিবর্তে 31,999 টাকা ব্যয় করতে হবে।

Vivo Y21

Vivo Y21-এর 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ কিনতে 26,499 টাকা খরচ হবে। আগের 23,999 টাকা থেকে দাম একলাফে 2,500 টাকা বেড়েছে। ফোনের 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের নতুন মূল্য হয়েছে 22,499 টাকা, যা এতদিন 20,999 টাকায় উপলব্ধ ছিল।

Vivo Y11

Vivo Y11 দুটি ভ্যারিয়েন্টে ভারতে পাওয়া যায়। 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ অপশন 1,000 টাকা দামি হয়েছে। এখন কিনতে খরচ হবে 17,999 টাকা, যা আগে ছিল 16,999 টাকা ছিল। হ্যান্ডসেটের 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের দাম 18,999 টাকা থেকে বেড়ে 20,999 টাকা হয়েছে। টপ মডেলের 2,000 টাকা মূল্যবৃদ্ধি হয়েছে।

Advertisement

Vivo Y19s

Vivo Y19s তিনটি ভ্যারিয়েন্টে বিক্রি হয়। এখন 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ কিনতে 14,999 টাকা খরচ হবে। ফোনের 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 6  র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের নতুন মূল্য হয়েছে যথাক্রমে 15,999 টাকা ও 17,499 টাকা। এটি 2025 সালের নভেম্বর মাসে ভারতে লঞ্চের সময় স্টার্টিং প্রাইস ছিল 10,999 টাকা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  2. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
  3. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  4. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  5. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  6. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  7. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  8. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  9. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  10. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.