Vivo Y6a বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম কত

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 26 জুন 2026 20:30 IST
হাইলাইট
  • Vivo Y6a শক্তিশালী 7,200mAh ব্যাটারির সঙ্গে এসেছে
  • এটি 50MP প্রাইমারি ক্যামেরা অফার করে
  • Vivo Y6a মডেলে IP68 + IP69 ওয়াটার প্রোটেকশন রেটিং আছে

Vivo Y6a is powered by a 7,200mAh battery

Photo Credit: Vivo

Vivo Y6a লঞ্চ হয়ে গেল। Vivo Y6t, Vivo Y6, ও Vivo Y6e-এর পর আরও একটি Y সিরিজের মডেল এনেছে সংস্থা। নতুন বাজেট 5G স্মার্টফোনে Snapdragon 4 সিরিজের প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি শক্তিশালী 7,200mAh ব্যাটারির সঙ্গে এসেছে। এতে 256 জিবি ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে। ভিভো তিনটি রঙের বিকল্প অফার করছে। Vivo Y6a লং ব্যাটারি লাইফ, ডিউরাবিলিটি, ও স্মুথ ডিসপ্লে, এবং লেটেস্ট OriginOS কাস্টম স্কিন অফার করে। এতে 16 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম, ইনফ্রারেড রিমোট কন্ট্রোল, IP68 + IP69 স্তরের ওয়াটার প্রোটেকশন রেটিং, ও NFC ফিচার আছে।

Vivo Y6a স্পেসিফিকেশন ও দাম

ভিভো ওয়াই6এ ফোনের অন্যতম আকর্ষণ হল 7,200 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। এটি 44W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানি দাবি করছে, এটি দীর্ঘমেয়াদি ব্যবহারের কথা মাথায় রেখে তৈরি হয়েছে। ব্যাটারি সর্বোচ্চ ছয় বছর পর্যন্ত স্বাস্থ্য ধরে রাখতে সক্ষম। ডিভাইসে Adreno 613 GPU এবং 2.2 গিগাহার্টজ পিক ক্লক স্পিডযুক্ত Snapdragon 4 Gen 2 প্রসেসর আছে।

Vivo Y6e 5G একটি 6.75 ইঞ্চি LCD ডিসপ্লের সাথে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,200 নিট পিক পিক ব্রাইটনেস, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 16.7 মিলিয়ন কালার, ও HD+ রেজোলিউশন (720 x 1,570 পিক্সেল) অফার করে। ফোনে OriginOS 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা আছে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি হয়েছে।

ভিভোর নতুন ফোনের পিছনে সিঙ্গেল ক্যামেরা আছে। এতে 50 মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হয়েছে, যার অ্যাপারচার হল f/1.8। এতে অটোফোকাস এবং 10x ডিজিটাল সাপোর্ট আছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ফোনটি 1080p ভিডিও রেকর্ড করতে পারে।

ডিভাইসটি 8 জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম এবং সর্বোচ্চ 256 জিবি UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত।এতে বায়োমেট্রিক সিকিউরিটির জন্য সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। ফোনটি 8.39 মিমি পুরু ও ওজন 219 গ্রাম।

Advertisement

Vivo Y6a বর্তমানে চীনে লঞ্চ হয়েছে। এটি চাইনিজ মার্কেটে 8 জিবি এবং 256 জিবির একটাই অপশনে উপলব্ধ। ফোনের দাম 1,999 ইউয়ান রেখেছে ভিভো, যা ভারতীয় মুদ্রায় প্রায় 28,000 টাকার সমান। এটি ফিনিক্স গোল্ড, অবসিডিয়ান ব্ল্যাক, ও গ্যালাক্সি সিলভার কালার অপশনে বিক্রি হবে। ভিভোর নতুন মডেল ভারতে লঞ্চ হবে কিনা, তা এখনও জানা যায়নি।

 
KEY SPECS
Display 6.75-inch
Processor Qualcomm Snapdragon 4 Gen 2
Front Camera 8-megapixel
Rear Camera 50-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 7200mAh
OS Android 16
Resolution 720x1570 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  2. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  3. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  4. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  5. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  6. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  7. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  8. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  9. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  10. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.