ফাঁস হয়ে গেল Redmi 6 Plus এর ছবি ও স্পেসিফিকেশান

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 30 মে 2018 11:48 IST
হাইলাইট
  • নতুন Redmi 6 Plus এ থাকতে পারে iPhone X এর মতো ডিসপ্লে নচ
  • এই ফোনে রিয়ার ডুয়াল ক্যামেরা দেখা গিয়েছে
  • এই ফোনে থাকবে 4000 mAh ব্যাটারি

এই হ্যান্ডসেটের মডেল নম্বর M1805D1SE

Photo Credit: TENAA

এই বছর ইতিমধ্যেই একাধিক স্মার্টফোন লঞ্চ করেছে Xiaomi। আর এবার নিজেদের Redmi সিরিজে আরও একটি নতুন ফোন লঞ্চ করার পরিকল্পনা করছে চিনের এই কোম্পানিটি। কয়েক মাস আগেই লঞ্চ হয়েছে Redmi 5 সিরিজের ফোনগুলি। আর এবার দেখা গেল নতুন Redmi 6 Plus ফোনটি। শোনা যাচ্ছে চিনের এক সার্টিফিকেশান সাইটে দেখা গিয়েছে নতুন এই স্মার্টফোনটি। সেখানেই এক ছবিতে দেখা গিয়েছে নতুন Redmi 6 Plus এ থাকতে পারে iPhone X এর মতো ডিসপ্লে নচ।
 
TENAA তে একটি Xiaomi হ্যান্ডসেট দেখা গিয়েছে। এই হ্যান্ডসেটের মডেল নম্বর M1805D1SE। Redmi 6 Plus বা Redmi 6 Pro যে নামেই এই ফোনকে ডাকা হোক না কেন, এই ফোনটি আগে দেখা Redmi 6 বা এখন বাজারে থাকা Redmi 5 এর থেকে বেশ খানিকটা বড়। এছাড়াও এই ফোনে রিয়ার ডুয়াল ক্যামেরা দেখা গিয়েছে। ফোনের পিছনে ভার্টিকালি থাকবে এই ক্যামেরাদুটি। আগেই জানানো হয়েছে এই ফোনের ডিসপ্লের উপরে থাকবে একটি কালো নচ। TENAA লিস্টিং এ দেখা গিয়েছে এই হ্যান্ডসেটে থাকবে 5.84 ইঞ্চি full HD+ ডিসপ্লে। 19:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে থাকবে এই ফোনে। এছাড়াও থাকবে অক্টা কোর 2GHz প্রসেসার। তবে এই ফোনে ঠিক কোন চিপসেট ব্যাবহার হয়েছে তা জানা যায়নি এখনো। তবে মনে করা হচ্ছে Qualcomm Snapdragon 660 অথবা MediaTek Helio P60 চিপসেটদুটির যে কোন একটি ব্যাবহার হবে এই স্মার্টফোনে।
 
এই লিস্টিং এই দেখা গিয়েছে নতুন এই Redmi 6 Plus বা Redmi 6 Pro তে থাকবে 2GB/3GB/4GB RAM। এর সাথেই থাকবে 16GB/32GB/64GB ইন্টারনাল স্টোরেজ। ডুয়াল রিয়ার ক্যামেরাতে প্রাইমারী ক্যামেরাটি 12 মেগাপিক্সেল। এছাড়াও রিয়ার ক্যামেরাতে রয়েছে একটি 5 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। আর জানা গিয়েছে এই ফোনে চলবে লেটেস্ট Android Oreo 8.1। যদিও এর উপরে চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 ইউজার ইন্টারফেস।
 
নতুন এই Redmi 6 Plus অথবা Redmi 6 Pro তে থাকবে 4000 mAh ব্যাটারি। এছাড়াও নতুন এই ফোনটির ওজন হবে 178 গ্রাম। কালো রোজ গোল্ড, শ্যাম্পেন গোল্ড, সাদা, নীল, লাল, গোলাপি, গ্রে ও রুপালী রঙে পাওয়া যাবে Xiaomi র নতুন এই ফোন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Redmi 6
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.