ইন্টারনেটে ফাঁস হল Redmi Note 6 Pro ফোনের এই ছবিগুলি

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 18 সেপ্টেম্বর 2018 08:58 IST
হাইলাইট
  • Redmi Note 6 Pro তে থাকবে 6.26 ইঞ্চি ডিসপ্লে
  • সামনে ও পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা
  • ডিসপ্লের উপড়ে থাকবে একটি কালো নচ

Redmi Note 6 Pro তে থাকবে 6.26 ইঞ্চি ডিসপ্লে।

Photo Credit: Reddit

Xiaomi -র সবথেকে জনপ্রিয় স্মার্টফোন Redmi Note সিরিজের ফোনগুলি। ইতিমধ্যেই ভারতের বাজেট মিডরেঞ্জ বাজারে ঝড় তুলেছে Redmi Note 5 Pro। এই সিরিজের পরবর্তী স্মার্টফোন Redmi Note 6 Pro সম্পর্কে ইতিমধ্যেই ইন্টারনেটে একাধিক খবর আসতে শুরু করেছে। এবার এই ফোনের রিটেল বাক্সের ছবি ইন্টারনেটে ফাঁস হয়ে গেল। Redmi Note 6 Pro তে থাকবে 6.26 ইঞ্চি ডিসপ্লে। তবে এই ফোনের ডিসপ্লের উপড়ে একটি কালো নচ থাকতে পারে।

Photo Credit: GlobeMobiles

 

ক্যামেরার বাক্স ছাড়াও ফোনের প্রোটেক্টিভ ফিল্মের একটি ছবি দেখা গিয়েছে। এই ছবিতে দেখা গিয়েছে Redmi Note 6 Pro তে সেলফি তোলার জন্য  থাকবে 20MP+2MP ডুয়াল ক্যামেরা থাকবে। ফোনের পিছনে থাকবে 12MP+2MP ক্যামেরা সেট আপ। এছাড়াও ফোনের ভিটরে ফাস্ট চার্জিং সাপোর্ট সহ থাকবে একটি  4000 mAh ব্যাটারি।

রিটেল বাক্সে দেখা গিয়েছে নির্দিষ্ট এই ফোনটিতে থাকবে  4GB RAM আর  64GB ROM। যদিও এক রিপোর্টে জানা গিয়েছে 3GB RAM আর  32GB স্টোরেজ বেস ভেরিয়েন্টে পাওয়া যাবে Redmi Note সিরিজের পরবর্তী স্মার্টফোন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Xiaomi Redmi Note 6 Pro
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  2. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  3. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  4. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  5. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  6. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  7. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  8. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  9. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  10. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.