মধ্যবিত্তের সাধ্যের মধ্যে লঞ্চ হল Boult Audio Storm ইয়ারফোন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 12 জুলাই 2019 17:43 IST
হাইলাইট
  • 399 টাকায় পাওয়া যাবে Boult Audio Storm
  • 3.5 মিমি অডিও জ্যাকের মাধ্যমে এই ইয়ারফোন কানেক্ট করা যাবে
  • কালো, ধুসর ও লাল রঙ্গে পাওয়া যাবে Boult Audio Storm

3.5 মিমি অডিও জ্যাক ছাড়াও Boult Audio Storm এ থাকছে মাইক্রোফোন আর ইন-লাইন রিমোট

আগে বাজেট অডিও প্রোডাক্ট কেনার সময় গ্রাহককে অল্প কিছু জিনিস দেখেই সন্তুষ্ট থাকতে হতো। সময় এখন অনেকটাই বদলেছে। এখন বাজেট সেগমেন্টে ভারতে রয়েছে একগুচ্ছ অডিও প্রোডাক্ট। এই সেগমেন্টে ইতিমধ্যেই ভারতে জনপ্রিয়তা পেয়েছে Boult Audio। ভারতে আরও একটি এন্ট্রি লেভেল ইয়ারফোন লঞ্চ করল কোম্পানিটি। মাত্র 399 টাকায় পাওয়া যাবে Boult Audio Storm। 3.5 মিমি অডিও জ্যাকের মাধ্যমে এই ইয়ারফোন কানেক্ট করা যাবে। তিনটি রঙে পাওয়া যাবে এই এন্ট্রি লেভেল বাজেট ইয়ারফোন।

3.5 মিমি অডিও জ্যাক ছাড়াও Boult Audio Storm এ থাকছে মাইক্রোফোন আর ইন-লাইন রিমোট। কোম্পানি জানিয়েছে নতুন এই ইয়ারফোনে অতিরিক্ত ব্যাস পাওয়া যাবে। থাকছে ডাইনামিক ড্রাইভার আর কেভলার কেবেল। এছাড়াও ইয়ারফোনের সাথেই পাওয়া যাবে তিনটি আলাদা মাপের ইয়ারটিপ।

Advertisement

IPX5 সার্টিফায়েড Boult Audio Storm এর ওজন 13 গ্রাম। কালো, ধুসর ও লাল রঙ্গে পাওয়া যাবে Boult Audio Storm। ইয়ারফোনের সাথে 1 বছর ওয়্যারিন্টি দিচ্ছে Boult Audio। অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন না থাকলেও মাত্র 399 টাকার এই ইয়ারফোনে দুর্দান্ত প্যাসিভ নয়েজ ক্যান্সেলেশন থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Boult Audio Boult Audio Storm, earphones
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের খামতি মেটাতে আসছে iPhone Duo 2
  2. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
  3. Airtel ফ্রি-তে YouTube Premium দিচ্ছে, বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখুন ইউটিউবে
  4. Oppo Reno 17 সিরিজ ভারতে লঞ্চের আগেই প্রসেসর ফাঁস, Snapdragon ও Dimensity দুটোই থাকছে
  5. Oppo আনল অত্যাধুনিক 10,000mAh পাওয়ার ব্যাঙ্ক, একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ হবে
  6. iPhone Duo: 3 লাখি আইফোনের বিক্রি শুরু, টপ মডেল গাড়ির থেকেও দামি
  7. SIM Binding: 1 জানুয়ারি থেকেই চালু হচ্ছে সিম বাইন্ডিং, সমস্যায় পড়তে পারে লক্ষ লক্ষ মানুষ
  8. প্রিমিয়াম ফিচার্সের Oppo Pad Mini ও Enco X4 লঞ্চ হল ভারতে, জানুন দাম
  9. Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে ভারতে এল, DSLR-এর ছবি এবার ফোনে
  10. Oppo দুই জনপ্রিয় ফোনের দাম এক ধাক্কায় 7,000 টাকা পর্যন্ত বাড়াল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.