ভারতে আসছে Xiaomi -র রিচার্জেবেল এলইডি আলো

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 16 জুলাই 2019 14:08 IST
হাইলাইট
  • 18 জুলাই শুরু হবে ক্রাউডফান্ডিং
  • তিনটি ধাপে এই আলো নিয়ন্ত্রণ করা যাবে
  • এক চার্জে পাঁচ দিন এই আলো ব্যবহার করা যাবে

সাদা রঙে আসছে নতুন এই আলো

ভারতে পাঁচ বছর সম্পূর্ণ করেছে Xiaomi। এই উপলক্ষ্যে সম্প্রতি একের পর এক নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে কোম্পানির ট্রিমার ও ওয়্যারলেস হেডফোন। এবার একটি রিচার্জেবেল LED লাইট লঞ্চ করল Xiaomi। কোম্পানির ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম থেকে Mi Rechargeable LED Lamp  বিক্রি করবে বেজিং এর কোম্পানিটি।

18 জুলাই দুপুর 12 টায় Mi.com থেকে Xiaomi Mi Rechargeable LED Lamp এর ক্রাউডফান্ডিং শুরু হবে। এখনও এই আলোর দাম জানায়নি কোম্পানি। ট্যুইটারে প্রকাশিত ভিডিওতে সাদা রঙে এই আলো দেখা গিয়েছে। মঙ্গলবার কোম্পানির ভাইস প্রেসিডেন্ট মনু কুমার জৈন ট্যুইটারে এক ভিডিও পোস্ট করে ভারতে কোম্পানির রিচার্জেবেল আলোর আগমনের খবর জানিয়েছেন।

Xiaomi জানিয়েছে তিনটি ধাপে এই আলো নিয়ন্ত্রণ করা যাবে। সাদা, হলদে সাদা আর হলুদ রঙে এই আলো ব্যবহার করা যাবে। এক চার্জে পাঁচ দিন এই আলো ব্যবহার করা যাবে। লোড শেডিং যেখানে রোজকার সঙ্গী সেখানে দারুন কাজে লাগবে এই আলো।

LED আলো ছাড়াও সম্প্রতি একটি ওয়াটার ফিল্টার বিক্রির কথা জানিয়েছে Xiaomi। 23 জুলাই ওয়াটার ফিল্টারের ক্রাউডফান্ডিং শুরু হবে।

সম্প্রতি ভারতে Mi Beard Trimmer লঞ্চ করেছিল Xiaomi। 1,199 টাকার এই ট্রিমার Amazon আর Mi.com থেকে পাওয়া যাচ্ছে। এছাড়াও লঞ্চ হয়েছে কোম্পানির ওয়্যারলেস হেডফোন। Mi Super Bass Wireless Headphones এর দাম 1,799 টাকা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.