55 ইঞ্চি 4K ডিসপ্লে সহ ভারতে এল Mi TV 4X

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 28 নভেম্বর 2019 14:10 IST
হাইলাইট
  • Mi TV 4X 55-ইঞ্চি 2020 এডিশনে Android 9 ওএস চলবে
  • থাকছে ভিভিড পিকচার ইঞ্জিন
  • এই টিভিতে রয়েছে একটি 55 ইঞ্চি 4K HDR 10-বিট ডিসপ্লে

Mi TV 4X 55-ইঞ্চি 2020 এডিশন টিভিতে 10W স্পিকার ব্যবহার করেছে Xiaomi

লঞ্চ হল Mi TV 4X 55-inch 2020 Edition। বৃহস্পতিবার 55 ইঞ্চি 4K HDR ডিসপ্লে সহ এই স্মার্টটিভি লঞ্চ করেছে Xiaomi। ভালো ছবির জন্য এই টিভিতে থাকছে ভিভিড পিকচার ইঞ্জিন। 55 ইঞ্চি 4K ডিসপ্লের 2020 Mi TV 4X স্মার্টটিভিতে ভালো অডিওর জন্য থাকছে Dolby Audio। সাথে ভালো ছবির জন্য থাকছে DTS-HD। নতুন Mi TV 4X মডেলে থাকছে YouTube, Chromecast আর Google Play store সাপোর্ট।

Mi TV 4X 55-ইঞ্চি 2020 এডিশনের দাম

55 ইঞ্চি 4K ডিসপ্লের 2020 Mi TV 4X স্মার্টটিভির দাম 34,999 টাকা। 2 ডিসেম্বর দুপুর 12 টা থেকে Amazon, Mi.com আর Mi Home থেকে বিক্রি শুরু হবে এই স্মার্ট টিভি। 2020 সালের 31 ডিসেম্বরের আগে এই স্মার্ট টিভি কিনলে 1,800 টাকায় Airtel DTH কানেকশন আর চার মাসের সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

Mi TV 4X 55-ইঞ্চি 2020 এডিশনের স্পেসিফিকেশন ও ফিচার

Mi TV 4X 55-ইঞ্চি 2020 এডিশনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির PatchWall 2.0 স্কিন চলবে। এই টিভিতে রয়েছে একটি 55 ইঞ্চি 4K HDR 10-বিট ডিসপ্লে। 60Hz রিফ্রেশ রেটের এই ডিসপ্লেতে178 ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল পাওয়া যাবে। থাকছে একটি কোয়াড-কোর Amlogic Cortex-A53 CPU। সাথে থাকছে Mali-450 MP3 GPU, 2GB DDR RAM আর 8GB eMMC স্টোরেজ।

Mi TV 4X 55-ইঞ্চি 2020 এডিশন টিভিতে 10W স্পিকার ব্যবহার করেছে Xiaomi। এই স্পিকারে থাকছে থাকছে Dolby Audio। সাথে ভালো ছবির জন্য থাকছে DTS-HD।

Advertisement

এই টিভিতে থাকছে দুটি USB 2.0 পোর্ট, তিনটি HDMI পোর্ট, একটি ইথারনেট পোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, হেডফোন জ্যাক আর এভি আউট। নতুন টিভির সাথে থাকছে একটি ব্লুটুথ রিমোট। এই রিমোটে থাকছে ভয়েস কম্যান্ড সাপোর্ট।

 
KEY SPECS
Display 55.00-inch
Screen Type LED
Dimensions 1242mm x 720mm x 245mm
Resolution Standard 4K
OS Android Based
Smart TV Yes
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
  2. ফ্রিজের কুলিং হঠাৎ বন্ধ হয়ে যায় কেন? আবার নিজে থেকেই চালু হয় কীভাবে
  3. ফের 5,000 টাকা দাম বাড়াল Samsung, পুজোর আগে ফোন সস্তায় পাওয়া নিয়ে সংশয়
  4. সবচেয়ে স্লিম 3D কার্ভড ডিসপ্লে-সহ লঞ্চ হবে Vivo T5 5G, প্রথম টিজার প্রকাশ্যে
  5. আগস্ট 21-এর নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, ফ্রি স্কিন ও রিওয়ার্ডের সুযোগ
  6. বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে Vivo V80 Lite 5G লঞ্চ হচ্ছে সেপ্টেম্বরে
  7. Poco M8x 5G কম দামে 7,900mAh ব্যাটারি, ট্রিপল কুলিং সিস্টেম, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  8. অনলাইন নজরদারি থেকে বাঁচতে চান? Chrome-এর বদলে এই পাঁচ ব্রাউজার ব্যবহার করেই দেখুন
  9. প্রতি মাসে কেন রিচার্জের ঝামেলা নেবেন, Jio-এর 98 দিনের প্ল্যানে দুর্দান্ত সুবিধা ও সাশ্রয়
  10. আগস্ট 24 লঞ্চ হচ্ছে Lava Virat V1 Pro 5G স্মার্টফোন, টিজার থেকে নজরকাড়া ডিজাইন প্রকাশ্যে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.