আগামী সপ্তাহে ভারতে ওয়্যারলেস হেডফোন লঞ্চ করবে Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 11 জুলাই 2019 18:00 IST
হাইলাইট
  • Amazon আর Mi.com থেকে পাওয়া যাবে Mi Superbass ওয়্যারলেস হেডফোন
  • 15 জুলাই ভারতে এই হেডফোন লঞ্চ হবে
  • থাকছে একটি 40 মিমি ডাইনামিক ড্রাইভার

15 জুলাই ভারতে লঞ্চ হবে Mi Superbass ওয়্যারলেস হেডফোন

ভারতে আসছে Xiaomi -র ওয়্যারলেস হেডফোন Mi Superbass। 15 জুলাই ভারতে এই হেডফোন লঞ্চ হবে। ভারতে Amazon আর Mi.com থেকে পাওয়া যাবে Mi Superbass ওয়্যারলেস হেডফোন। ইতিমধ্যেই Mi.com ওয়েবসাইটে এই হেডফোন দেখা গিয়েছে। এর সাথেই ভারতে রিচার্জেবেল LED ল্যাম্প নিয়ে আসতে চলেছে চিনের কোম্পানিটি।

সম্প্রতি ট্যুইটারে ভারতে ওয়্যারলেস হেডফোন লঞ্চের ঘোষনা করেছে Xiaomi। কোম্পানি জানিয়েছে 15 জুলাই ভারতে লঞ্চ হবে Mi Superbass ওয়্যারলেস হেডফোন। 15 জুলাই মধ্যরাত থেকে Amazon আর Mi.com থেকে এই প্রোডাক্ট কেনা যাবে।

Advertisement

Mi Superbass ওয়্যারলেস হেডফোনে থাকছে একটি 40 মিমি ডাইনামিক ড্রাইভার। একবার চার্জ করে এই হেডফোনে 20 ঘন্টা গান শোনা যাবে বলে জানিয়েছে Xiaomi। এই হেডফোনের অন্যান্য স্পেসিফিকেশন লঞ্চের দিন জানা যাবে।

ওয়্যারলেস হেডফোন ছাড়াও Mi Water TDS ওয়াটার ফিল্টারের টিজার প্রকাশ করেছে Xiaomi। এই ওয়াটার ফিন্টারে মাত্র কয়েক সেকেন্ডে 9990 পর্যন্ত TDS ডিটেক্ট করতে পারবে। অফিশিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে এই প্রোডাক্টের জন্য 23 জুলাই ক্রাউডফান্ডিং শুরু হবে।

সম্প্রতি ভারতে Mi Beard Trimmer লঞ্চ করেছিল Xiaomi। 1,199 টাকার এই ট্রিমার Amazon আর Mi.com থেকে পাওয়া যাচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  2. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  3. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  4. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  5. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  6. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  7. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  8. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  9. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  10. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.