আগামী সপ্তাহে ভারতে আসছে Xiaomi -র ওয়াটার পিউরিফায়ার

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 12 সেপ্টেম্বর 2019 11:01 IST
হাইলাইট
  • 17 সেপ্টেম্বর একাধিক স্মার্ট প্রোডাক্ট লঞ্চ করবে Xiaomi
  • এই দিন ভারতে এসছে Mi Band 4
  • একই ইভেন্টে লঞ্চ হতে পারে Mi Water Purifier

ভারতে আসছে Xiaomi -র RO ওয়েটারপিউরিফায়ার Mi Water Purifier

17 সেপ্টেম্বরের Smarter Living 2020 ইভেন্টে একাধিক নতুন প্রোডাক্ট লঞ্চ করবে Xiaomi। বুধবার Xiaomi -র অফিশিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট  থেকে প্রকাশিত এক টিজার থেকে জানা গিয়েছে এই ইভেন্টেই ভারতে আসছে Mi Water Purifier। ঐ দিন ভারতে আসছে Mi Band 4 আর 65 ইঞ্চি Mi TV। একই ইভেন্টে ভারতে কোম্পানির প্রথম ওয়াটার পিউরিফায়ার নিয়ে আসছে Xiaomi। ইতিমধ্যেই চিনে এই প্রোডাক্ট ব্লঞ্চ করেছে কোম্পানি।

বুধবার কোম্পানির অফিশিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে Xiaomi জানিয়েছে 17 সেপ্টেম্বর Smarter Living 2020 ইভেন্টে ভারতে আসতে চলেছে Mi Water Purifier। পোস্টে Xiaomi জানিয়েছে “ইতিমধ্যেই টিডিএস টেস্টার ব্যবহার করে জলের হার্ডনেস পরীক্ষা করতে পারেন Xiaomiগ্রাহকরা। কিন্তুজল সুরক্ষিত রাখবেন কীভাবে?” Smarter Living 2020 ইভেন্টে এই প্রশ্নের উত্তর নিয়ে আসছে বেজিং এর কোম্পানিটি।

একই সাথে Smarter Living 2020 ইভেন্টে Mi Band 4 আর 65 ইঞ্চি Mi TV লছের ঘোষনা করেছে Xiaomi। এবার Mi Water Purifier লঞ্চের কথা জানালো কোম্পানি। ইতিমধ্যেই চিনে এই সব প্রোডাক্ট বিক্রি করে Xiaomi। এবার ভারতে আসছে জনপ্রিয় এই ডিভাইসগুলি।

সম্পতি Mi Water Purifier এর একটি গ্লোবাল ভার্সান লঞ্চ করেছে Xiaomi। RO (রিভার্স অসমোসিস) পদ্ধতিতে এই পিউরিফায়ারে জল পরিশুদ্ধ হয়। Mi Water Purifier এ চার ধাপে জল পরিশুদ্ধ হয়। থাকছে একটি পিপি কটন ফিল্টার, অ্যাক্টিভেটেড কার্বৈন প্রি-ফিল্টার, আরও ফিল্টার আর একটি অ্যাক্টিভেটেড কার্বোন ফিল্টার। Wifi এর সাথে কানেক্ট করে Mi Water Purifier থেকে স্মার্টফোনের মাধ্যমে জলের গুনমান দেখে নেওয়া যাবে। যদিও ভারতে Mi Water Purifier এর দাম সম্পর্কে কোন তথ্য জানা যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Mi Water Purifier
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.