Amazon দিচ্ছে আকর্ষণীয় অফার, 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছে ক্রেতারা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 1 জুলাই 2026 20:01 IST
হাইলাইট
  • Amazon Now দিচ্ছে 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক
  • Amazon কুইক কমার্সের বাজারে Blinkit ও Instamart-র প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে
  • Amazon ফ্রি ডেলিভারি ও প্ল্যাটফর্ম ফি মকুব করার মতো অফার দিতে শুরু করেছে

Amazon is reportedly offering Cashback up to Rs. 200 on Amazon Now

Photo Credit: Unsplash / Marques Thomas

Amazon ভারতে তাদের কুইক কমার্স পরিষেবা Amazon Now-এর সম্প্রসারণে উদ্যোগী হয়েছে। অন্যান্য সংস্থাকে টেক্কা দিয়ে গ্রাহক সংখ্যা বাড়াতে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার দিচ্ছে মার্কিন ই-কমার্স সংস্থাটির ভারতীয় শাখা। রিপোর্ট থেকে জানা গিয়েছে, নির্বাচিত গ্রাহকরা প্রথম কয়েকটি অর্ডারে 300 টাকার বেশি কেনাকাটায় সর্বোচ্চ 100 টাকা ক্যাশব্যাক পাচ্ছেন। কিছু ব্যবহারকারী Amazon Now-এ 399 টাকার বেশি পণ্য অর্ডার করে 50 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়েছেন। 1,499 টাকার বেশি অর্ডারে 200 টাকা ফেরত পাওয়ার খবরও সামনে এসেছে। শুধু ক্যাশব্যাক নয়, Amazon বিনামূল্যে ডেলিভারি ও প্ল্যাটফর্ম ফি মকুব করার মতো অফার দিতে শুরু করেছে।

কুইক কমার্সে পাখির চোখ অ্যামাজনের

ইন্টারনেটের প্রসার ঘটার সঙ্গে সঙ্গে জনপ্রিয় হয়েছিল ই-কমার্স বা ইন্টারনেট কমার্স। আর এখন অল্প সময়ের মধ্যে ক্রেতার দরজায় পরিষেবা পৌঁছে দিয়ে প্রথাকত ই-কমার্স ব্যবসার প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে কুইক কমার্স। সুইগির ইনস্টামার্ট, জ়েপ্টো, ব্লিঙ্কিট, এবং বিগ বাস্কেটের মতো সংস্থা কুইক কমার্সের দুনিয়ায় প্রথম সারির সংস্থা। কিন্তু এখন ফ্লিপকার্টের মিনিটসের পাশাপাশি, অ্যামাজ়নও তাদের 'নাও' পরিষেবার মাধ্যমে বিপুল সম্ভাবনাময় কুইক কমার্সের বাজারে প্রভাব বাড়ানোর চেষ্টা করছে।

Advertisement

মানিকন্ট্রোলের প্রতিবেদন অনুসারে, শিল্প বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে বর্তমানে অ্যামাজ়নের মূল লক্ষ্য মুনাফা অর্জন নয়। যত বেশি সংখ্যক ক্রেতা নিজেদের প্ল্যাটফর্মে যুক্ত করার দিকেই গুরুত্ব দিচ্ছে তারা। আর্থিক দিক থেকে শক্তিশালী হওয়ার ফলে দীর্ঘমেয়াদি এই খাতে বড় অঙ্কের বিনিয়োগ করাও সহজ অ্যামাজ়নের কাছে।

ভারতের কুইক কমার্সের বাজারে Amazon এখন Blinkit ও Swiggy Instamart-এর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। এই প্রবণতা মার্কেট ভ্যালুতেও প্রতিফলিত হচ্ছে৷ ব্লুমবার্গের রিপোর্ট অনুসারে, Eternal (ব্লিঙ্কিটের মূল সংস্থা) এবং Swiggy-এর সম্মিলিত বাজারমূল্য 15 বিলিয়ন মার্কিন ডলারের বেশি কমে গিয়েছে। এর পিছনে অন্যতম কারণ হিসেবে Amazon এবং Flipkart-এর কুইক কমার্সের ব্যবসায় দ্রুত বিনিয়োগ বৃদ্ধিকে ধরা হচ্ছে।

ব্লিঙ্কিট, সুইগি ইনস্টামার্ট, ও জেপ্টো যেখানে মেট্রো এবং বড় শহরগুলোতে পরিষেবা বৃদ্ধিতে জোর দিচ্ছে, সেখানে ফ্লিপকার্ট ও অ্যামাজ়ন ধীরে ধীরে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শহরের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। দুই সংস্থার ধারণা, আগামী দিনে ছোট শহর ও আধা-শহরাঞ্চল কুইক কমার্স খাতের পরবর্তী প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হয়ে উঠবে।

Advertisement

প্রসঙ্গত, Amazon গত মাসে ঘোষণা করেছিল, তারা Amazon Now-এর মাধ্যমে কুইক কমার্স পরিষেবা দেশের তিনশোর বেশি শহরে চালু করবে। এর পর সংস্থার তরফে 2030 সালের মধ্যে ভারতে অতিরিক্ত 13 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের কথা জানানো হয়। ফলে এ দেশে সংস্থার মোট ঘোষিত লগ্নির অঙ্ক মোট 48 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  2. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  3. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  4. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  5. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  6. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  7. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  8. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  9. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
  10. WhatsApp থেকেই বিদ্যুৎ, গ্যাস, ক্রেডিট কার্ড বিল, ও লোনের টাকা মেটানো যাবে, নতুন ফিচার আনল Meta
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.