Tech News In Bengali

Tech News In Bengali - ख़बरें

  • Google-এর বড় অফার, 4,800 টাকার AI সাবস্ক্রিপশন এক বছর একেবারে ফ্রি
    ভারতীয় কলেজ পড়ুয়ারা এখন 12 মাসের জন্য Google AI Plus প্ল্যান সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবে। প্রায় 4,800 টাকা দামের সাবস্ক্রিপশনের ফ্রি অ্যাক্সেস। এটি জেমিনাই-এর 2 গুণ বেশি ব্যবহারের লিমিট অফার করে। গুগল ফটোস, ড্রাইভ, এবং জিমেইলে 400 জিবি ক্লাউড স্টোরেজ দেয়। গুগল ফ্লো-এর মাধ্যমে আরও বেশি সিনেমাটিক দৃশ্য বানানো যায়। প্লাস প্ল্যানে জিমেলে সরাসরি জেমিনাই-এর অ্যাক্সেস থাকবে। ব্যবহারকারীরা Gemini Notebook ও Google Flow Music টুলসের আরও বেশি করে অ্যাক্সেস পাবে।
  • গান শোনার যুগ পেরিয়ে AI সঙ্গী হবে Boat হেডফোন, কানে কানে চলবে মানুষের মতো কথা
    বোট তাদের অডিও ডিভাইসের জন্য কথোপকথনমূলক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক টেকনোলজি তৈরি করছে। এটি আর বাকি পাঁচটা ভয়েস অ্যাসিস্ট্যান্টের মতো শুধু নির্দিষ্ট কমান্ড পালনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। প্রযুক্তিটি ব্যবহারকারীদের সঙ্গে আরও স্বাভাবিক এবং ধারাবাহিকভাবে কথা বলার সুবিধা প্রদান করবে। Boat তাদের AI প্রযুক্তিতে আঞ্চলিক উচ্চারণের ভঙ্গী এবং উপভাষা আরও ভালভাবে বোঝার ক্ষমতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করতে পারে। অর্থাৎ, দেশের যে প্রান্তেই থাকুন না কেন, এআই-এর সঙ্গে কথা বলায় ভাষা বাধা হয়ে দাঁড়াবে না। প্রযুক্তিটির উন্নয়ন নজরে রাখা বিশেষজ্ঞদের দাবি, কাজ যে পর্যায়ে পৌঁছেছে, তাতে অফিসিয়াল ঘোষণা আসতে আর বেশি দেরি নেই।
  • 4G বা 5G-তেও নেট স্লো চলছে? ফোনের এই 5 সেটিংস চেঞ্জ করলেই বাড়বে স্পিড
    ফোনে জমে থাকা বিভিন্ন অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ডেটা খরচ করে। ফলে ইন্টারনেটের স্পিড কমতে দেখা যায়। তাই সবার আগে ডিভাইস থেকে অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলুন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ফোনের নেটওয়ার্ক কনফিগারেশনে ছোটখাটো সমস্যা বা গ্লিচ হতে পারে। এই ধরনের সমস্যা ইন্টারনেট ধীর করতে পারে। অনেক ক্ষেত্রে নেটওয়ার্ক সেটিংস রিসেট করলে নেটের গতি ফিরতে পারে। এছাড়াও, সেটিংসে গিয়ে অ্যাপ খুলে ক্যাশ ডেটা পরিষ্কার করা জরুরি। এতে স্টোরেজ ফাঁকা হওয়ার পাশাপাশি, ডিভাইসের পারফরম্যান্স এবং নেট স্পিড বাড়তে দেখা যেতে পারে।
  • YouTube-এর বড় ঘোষণা, ভিডিওর ভিউ বাড়বে হু হু করে, উঠে যাচ্ছে ওয়াচ টাইমের শর্ত
    YouTube ভিডিওর ভিউ গণনার নিয়মে বড় পরিবর্তন আনল। আগস্ট 24 থেকে সময়ের মাপকাঠি উঠে যাচ্ছে। কোনও ভিডিও চালানোর সঙ্গে সঙ্গে প্রথম ফ্রেম থেকেই একটি ভিউ হিসেবে ধরা হবে। কোনও মিনিমাম ওয়াচ টাইম থাকছে না। ভিডিও চালু হওয়া মাত্রই সেটি একটি ভিউ হিসেবে গণনা হবে। ইউটিউবের মতে, এই পরিবর্তনের ফলে ক্রিয়েটরদের মোট ভিউ দ্রুত বাড়তে দেখা যাবে। তবে এটি শুধুমাত্র পাবলিক ভিউ কাউন্ট কীভাবে গণনা করা হয়, তার উপর প্রভাব ফেলবে। ক্রিয়েটরদের জন্য আগের মতোই এনগেজড ভিউস মেট্রিক চালু থাকছে। এর মাধ্যমে ইউটিউবাররা বুঝতে পারবেন, মোট কতজন দর্শক ভিডিও শুরু করার পর দেখা চালিয়ে গিয়েছেন।
  • সোশ্যাল মিডিয়ায় পোস্টের আগে সাবধান, ছবি দেখেই AI বলে দিচ্ছে আপনি কোথায়
    অ্যান্টিভাইরাস সফটওয়্যার সংস্থা ম্যাকাফি ল্যাবসের গবেষণায় দেখা গিয়েছে, এআই মডেল ভ্রমণের ছবি বিশ্লেষণ করে কোন শহর ও দেশে তোলা হয়েছিল, তা নির্ভুলতার সঙ্গে শনাক্ত করতে পারছে। নতুন রিপোর্ট প্রকাশ্যে আসতেই ডিজিটাল প্রাইভেসি নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করেছে। দুই AI-কে শুধু ছবি দেখিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, সেটি কোথায়। তারপর মডেলগুলি বিল্ডিং, সাইনবোর্ড, দোকানের সামনের অংশ, স্থাপত্যের ধরন, আলো, রাস্তার দৃশ্য, ও খাবারের স্টলের মতো ছোট ছোট বিষয় বিশ্লেষণ করে লোকেশন সম্পর্কে ধারণা করতে পেরেছে।
  • নতুন BGMI Lite মোবাইল গেমের ঘোষণা করল Krafton India, চলবে কমদামি সস্তা স্মার্টফোনেও
    Crafton আসন্ন BGMI Lite গেমের প্রথম আর্টওয়ার্ক বা পোস্টার প্রকাশ্যে এনেছে। তবে সংস্থা এখনও লঞ্চের দিনক্ষণ ঘোষণা করেনি। আপাতত গেমটির চলতি বছরের শেষ দিকে রিলিজ হওয়ার বিষয়টিই নিশ্চিত। বিজিএমআই লাইট লঞ্চের মাধ্যমে ভারতে বিজিএমআই ইউনিভার্সকে আরও বিস্তৃত করাই সংস্থার লক্ষ্য। দেশের আরও বেশি সংখ্যক খেলোয়ারদের কাছে তাদের গেমিং ফ্রাঞ্চাইজিকে পৌঁছে দিতে চাইছে ক্রাফটন। ব্র্যান্ডের ভাষায়, নতুন গেমটি বিজিএমআই-এর অভিজ্ঞতার বিবর্তনের "পরবর্তী অধ্যায়" হিসেবে আত্মপ্রকাশ করবে।
  • বৃষ্টির সময় ইন্টারনেট স্লো হয়ে যায় কেন? আসল কারণ ও স্পিড বাড়ানোর সহজ উপায় জেনে নিন
    বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি স্লো হয়ে যায়। ভিডিও থেমে যাওয়া, ওয়েবসাইট খুলতে দেরি বা অনলাইন গেম আটকে যাওয়ার মতো সমস্যায় ভুগতে হয়। এর জন্য বৃষ্টিকে ভিলেন ভাবাটাই স্বাভাবিক। কিন্তু ইন্টারনেটের স্পিড কমে যাওয়ার পিছনে সত্যিই কি বর্ষার কোনও ভূমিকা আছে নাকি অন্য কোনও কারণ? এই সময় নেট স্লো চললে আগের মতো গতি ফিরে পাবেন কীভাবে? সেই সমস্ত প্রশ্নের সমস্ত উত্তর রইল আজকের প্রতিবেদনে।
  • Spotify প্রিমিয়ামের বার্ষিক প্ল্যানের দাম একলাফে প্রায় 600 টাকা কমল, অফার সীমিত সময়ের
    স্পটিফাই-এর অফিসিয়াল ওয়েবসাইট 12 মাস বা 1 বছরের প্রিমিয়াম স্ট্যান্ডার্ড প্ল্যান মাত্র 799 টাকায় লিস্টেড আছে। প্রতি মাসের হিসেবে 67 টাকা খরচ পড়ছে। অফারটি সীমিত সংখ্যক বা নির্দিষ্ট ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। অর্থাৎ, সব অ্যাকাউন্টে 799 প্ল্যান নাও দেখা যেতে পারে। যারা ডিসকাউন্টে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে আগ্রহী, তারা Spotify অ্যাপের প্রিমিয়াম সেকশন থেকে নিজেদের অ্যাকাউন্টে অফারটি উপলব্ধ কিনা, তা দেখে নিতে পারেন। প্রিমিয়াম সাবস্ক্রিপশনে অ্যাড-ফ্রি মিউজিক, হাই-কোয়ালিটি অডিও প্লেব্যাক, অফলাইন ডাউনলোড, ও আনলিমিটেড স্কিপ ফিচার আছে।
  • ChatGPT ও Gemini-কে টক্কর দিতে বড় চাল Microsoft-এর, নতুন Copilot সুপার অ্যাপ আসছে
    সাধারণ ব্যবহারকারীদের জন্য কোপাইলট ও ব্যবসায়িক বা এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য মাইক্রোসফট 365 কোপাইলট নামে দুটি আলাদা অ্যাপ ছিল। এখন উভয় অ্যাপের বিভিন্ন ফিচার এবং ক্ষমতা নতুন কোপাইলটের মধ্যে নিয়ে আসা হবে। নতুন Microsoft Copilot অ্যাপে ব্যবহারকারীরা পার্সোনাল অ্যাকাউন্ট, ওয়ার্ক অ্যাকাউন্ট অথবা দুই ধরনের অ্যাকাউন্টেই লগ ইন করতে পারবেন। তারপর কাজের ধরন বা প্রশ্ন অনুসারে একই অ্যাপের মধ্যে পার্সোনাল ও ওয়ার্ক অ্যাকাউন্টের মধ্যে সুইচ করা যাবে। বর্তমানে অনেকেই ব্যক্তিগত জীবন ও অফিসের কাজের জন্য একটিই AI চ্যাটবট ব্যবহার করেন। তাই কোম্পানি Copilot ও Microsoft 365 Copilot একটি প্ল্যাটফর্মে মিশিয়ে সুপার অ্যাপে পরিণত করছে।
  • বাইক ও গাড়ি চালকদের জন্য দারুণ খবর, ইথানলমুক্ত 100% খাঁটি পেট্রোল এই অ্যাপে খুঁজে পাবেন
    আজ এমন একটি অ্যাপের কথা বলবো, যার মাধ্যমে মোবাইল ফোন থেকেই কাছাকাছি XP100, Power 100, এবং Speed 100-এর মতো বিশুদ্ধ পেট্রোল খুঁজে বার করা যাবে। অ্যাপের নাম হল E0 Finder: Ethanol Free Fuel ও এটি Google Play Store থেকে Android ফোনে ইনস্টল করা যাবে। এটি আপনার বর্তমান অবস্থান অনুযায়ী কাছাকাছি থাকা এমন পেট্রল পাম্পের তথ্য দিতে পারে, যেখানে XP100, Power 100, এবং Speed 100-এর মতো বিশুদ্ধ পেট্রোল উপলব্ধ। ব্যবহারকারীরা অ্যাপে বিভিন্ন ফুয়েল গ্রেড দিয়ে ফিল্টার করে কাছাকাছি পেট্রোল পাম্প খুঁজে নিতে পারবে। অ্যাপ থেকেই সরাসরি পাম্পে ফোন করা যায় ও সেখানে যাওয়ার পথ দেখা যাবে।
  • YouTube থেকে টাকা আয় কঠিন হল, ক্রিয়েটরদের জন্য আসছে নতুন নিয়ম
    YouTube থেকে আয়ের শর্তে পরিবর্তন এল। ইউটিউব পার্টনার প্রোগ্রামে আবেদনকারী নতুন ক্রিয়েটরদের গত 365 দিনে অন্তত 8,000 ঘন্টা কোয়ালিফায়েড ওয়াচ টাইম বা বিগত 90 দিনে 2 কোটি শর্টস ভিউ পেতে হবে। আবার শর্টস থেকে বিজ্ঞাপন এবং রেভিনিউ শেয়ারিং চালু রাখতে আগের 90 দিনে অন্তত 1 কোটি ভিউ অর্জন করতে হবে। যে সব চ্যানেল এক কোটি ভিউয়ের সীমার নিচে চলে যাবে, তাদের আয় অবশ্য বন্ধ হবে না। তারা আগের মতো লং-ফর্ম কনটেন্ট থেকে উপার্জন করতে পারবে। কোনও চ্যানেল 90 দিনের মধ্যে আবার 1 কোটি শর্টস ভিউ পেয়ে গেলে রেভিনিউ শেয়ারিং স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। নতুন নিয়মগুলি ফেব্রুয়ারি 1, 2027 থেকে চালু হবে।
  • MySpace: আধুনিক সোশ্যাল মিডিয়ার পথিকৃৎ ফিরছে নতুন রূপে, টক্কর দেবে ফেসবুক-ইনস্টাগ্রামকে?
    মাইস্পেসের মালিকরা বলেছেন, তাঁরা প্ল্যাটফর্মটিকে রিলঞ্চের জন্য সঠিক সময়ের অপেক্ষায় আছেন। তবে নতুন মাইস্পেস কবে ফিরবে বা পুরনো প্ল্যাটফর্মের তুলনায় কী কী পরিবর্তন আনা হবে, সেই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তারা। 2003 সালে সংস্থাটির পথ চলা শুরু হয়েছিল। এটি 2005 থেকে 2008 সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পরিণত হয়েছিল। 2008 সালে মাইস্পেস ব্যবহারকারীর সংখ্যা ছিল 11.5 কোটিরও বেশি। কিন্তু প্রতিদ্বন্দ্বী ফেসবুক যত জনপ্রিয় হতে শুরু করে, মাইস্পেসের আধিপত্য ততই কমতে থাকে৷
  • Amazon গ্রেট ফ্রিডম সেলে 2,000 টাকার নিচে সেরা 5 স্মার্টওয়াচ, ডিজাইন-ফিচার্স অবাক করবে
    Amazon Great Freedom সেলে 2,000 টাকার কমে পাঁচ সেরা স্মার্টওয়াচ। Fire-Boltt Ninja Phantom অ্যামাজনে 999 টাকায় বিক্রি হচ্ছে। এটি ট্রান্সপারেন্ট ডিজাইন পেয়েছে। 1,599 টাকা দামের GOBOULT Dire ক্যামেরা কন্ট্রোল, 120+ স্পোর্টস মোড, 250+ ওয়াচ ফেস, , 24 x 7 হার্ট রেট মনিটরিং, Spo2 সেন্সর, এবং মহিলাদের মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকিং অফার করে। Noise Vortex Plus অ্যামাজনে 1,999 টাকায় বিক্রি হচ্ছে। এতে 1.46 ইঞ্চি AMOLED ডিসপ্লে, Noise OS, 110+ স্পোর্টস মোড, এবং 150+ ক্লাউড বেসড ওয়াচ ফেস আছে।
  • Jio OTT পাস আরও সস্তা হল, 400 টাকা কম খরচে গোটা বছর আনলিমিটেড 5G, 15টি OTT, ও 1,000+ লাইভ চ্যানেল
    Jio OTT পাসের 550 টাকা (84 দিন) ও 2,000 টাকা (1 বছর) দামের নতুন প্ল্যান চালু হল। 28 দিন ভ্যালিডিটির পাস কিনতে আগের মতোই 200 টাকা খরচ হবে। সমস্ত প্ল্যানে হাই-স্পিড ডেটা, আনলিমিটেড 5G, 15টি OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন, এবং 1,000+ লাইভ টিভি চ্যানেল অর্ন্তভুক্ত আছে।
  • একই দামে আর নয় 4G ও 5G প্ল্যান? বৃদ্ধি পেতে পারে খরচ, রিচার্জে বড় পরিবর্তনের ইঙ্গিত
    টেলিকম সংস্থাগুলি 5G নেটওয়ার্ক স্লাইসিং প্রযুক্তি চালু করার প্রস্তুতি নিচ্ছে। টেলিকম রেগুলারিটি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই (TRAI) 5G নেটওয়ার্ক স্লাইসিং সার্ভিসের কোয়ালিটি বা মান নিশ্চিত করতে একটি রেগুলারেটরি ফ্রেমওয়ার্কের প্রস্তাব দিয়েছে। এই বিষয়ে টেলিকম সংস্থাগুলির মতামত জানতে একটি কনসালটেশন পেপার প্রকাশিত হয়েছে। খসড়া নিয়ম অনুসারে, ভবিষ্যতে Jio, Airtel, এবং Vi-এর মতো প্রতিষ্ঠানগুলি 4G ও 5G পরিষেবার জন্য আলাদা মূল্য ধার্য করতে পারবে।

Tech News In Bengali - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »