Instagram-এর বড় পদক্ষেপ, মানুষ সেজে থাকা AI অ্যাকাউন্ট চিনতে পারবেন সহজে

Instagram কৃত্রিম মেধার তৈরি প্রোফাইল স্পষ্টভাবে চিহ্নিত করতে এআই ক্রিয়েটর" লেবেলের নাম বদলে "এআই-জেনারেটেড প্রোফাইল" রেখেছে।

Instagram-এর বড় পদক্ষেপ, মানুষ সেজে থাকা AI অ্যাকাউন্ট চিনতে পারবেন সহজে

Photo Credit: Unsplash/Shutter Speed

The label applies to profiles featuring completely AI-generated people

হাইলাইট
  • Instagram "AI Creator" লেবেলের নাম পাল্টে "AI-Generated Profile" রেখেছে
  • প্রোফাইলে থাকা ব্যক্তি সম্পূর্ণরূপে AI দিয়ে তৈরি হলে লেবেল যুক্ত করতে হবে
  • এআই-জেনারেটেড প্রোফাইলে লেবেল না থাকলে রিচ কমিয়ে দেওয়া হবে
বিজ্ঞাপন

বর্তমানে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে এমন সব ছবি বা ভিডিও ফিডে চলে আসে, যেগুলি প্রথমে আসল এবং বাস্তব বলেই মনে হয়। কিন্তু পরে বোঝা যায়, সেই মানুষটির বাস্তবে কোনও অস্তিত্ব নেই। AI প্রযুক্তি যত উন্নত হচ্ছে, ততই কোনটা মানুষের তৈরি আর কোনটা কৃত্রিম বুদ্ধিমত্তার, তা আলাদা করে বোঝা কঠিন হয়ে উঠছে। এই বিভ্রান্তি কিছুটা কমাতে পদক্ষেপ নিয়েছে ইনস্টাগ্রাম (Instagram)। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি তাদের "AI Creator" লেবেলের নাম পাল্টে "AI-Generated Profile" রাখার ঘোষণা করেছে। ফলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তৈরি প্রোফাইলগুলিকে স্পষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হবে।

AI দিয়ে তৈরি প্রোফাইল চেনার নতুন ব্যবস্থা আনল Instagram

বিভিন্ন এআই টুলস দিয়ে আজকাল অত্যন্ত বাস্তবসম্মত ছবি ও ভিডিয়ো তৈরি করা যাচ্ছে। প্রথম ঝলকে আসল মানুষ থেকে আলাদা করা খুব কঠিন। কিন্তু অভিজ্ঞ চোখ খুঁটিয়ে দেখলে কৃত্রিমতা ধরা পড়ে যায়। তবে সবার পক্ষে আসল বা নকল চেনা সম্ভব নয়। তাই ইনস্টাগ্রাম তাদের ব্লগ পোস্টে লিখেছে, ইউজারদের কাছে বিষয়টি আরও স্পষ্ট করতে "এআই ক্রিয়েটর" লেবেলের নাম বদলে "এআই-জেনারেটেড প্রোফাইল" করা হয়েছে।

এআই-জেনারেটেড প্রোফাইল লেবেল যোগ না করে যে সমস্ত প্রোফাইল থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো চরিত্রের কনটেন্ট আপলোড করা হবে, সেগুলির রিচ কমিয়ে দেওয়া হবে। লেবেল যুক্ত করা না থাকলে এই ধরনের প্রোফাইল মানুষের কাছে কাছে বন্ধ হয়ে যাবে।

ইনস্টাগ্রাম আরও বলেছে যে, প্রথমে রক্তমাংসের মানুষ বলে মনে হওয়া প্রোফাইল যে আসলে কৃত্রিম মেধার সৃষ্টি, তা পরে জানতে পারাটা বিরক্তিকর। তাই সংস্থা আগে থেকেই ব্যবহারকারীদের জানিয়ে দিতে চায়, সেই ব্যক্তির বাস্তবে অস্তিত্ব আছে কিনা। তবে এআই দিয়ে কনটেন্ট তৈরি বা এডিট এবং সম্পূর্ণ একটি এআই-নির্মিত ব্যক্তিকে মূল চরিত্র হিসেবে ব্যবহার — বিষয় দুটিকে আলাদাভাবে দেখছে ইনস্টাগ্রাম।

যদি কোনও ক্রিয়েটর এআই ব্যবহার করে ফটো এডিট করেন, ক্যাপশন আরও ভাল করে সাজান, গ্রাফিক্স তৈরি করেন বা ক্রিয়েটিভ প্রসেসে কোনও পরিবর্তন করেন, তাহলে নতুন লেবেল প্রোফাইল যোগ করতে হবে না। এটি প্রধানত সেইসব ক্রিয়েটরদের জন্য, যেখানে প্রোফাইলে থাকা ব্যক্তিটি সম্পূর্ণরূপে এআই দিয়ে বানানো।

যদি ইনস্টাগ্রাম কোনও প্রোফাইল এআই নির্মিত বলে শনাক্ত করে ও সেখানে এআই-জেনারেটেড প্রোফাইল লেবেল না থাকে, তাহলে রিচ কমিয়ে দেওয়া হবে। কিছু ক্ষেত্রে ইনস্টাগ্রামের রেকমেন্ডেশনে আসারও যোগ্যতা হারাবে। রিচ কমে গেলে নয় এআই-জেনারেটেড লেবেল যোগ করতে হবে, নয়তো ইনস্টাগ্রামের সিদ্ধান্ত ভুল মনে হলে অ্যাকাউন্ট স্টেটাসে গিয়ে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে অ্যাপিল করা যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »