রিপোর্ট অনুযায়ী, OpenAI-এর স্মার্টফোন অ্যাসেম্বল করার বরাত পেয়েছে FIH Mobile।
Photo Credit: Unsplash/Levart_Photographer
Foxconn subsidiary FIH Mobile may assemble the OpenAI smartphone
OpenAI-এর এজেন্টিক স্মার্টফোন ফের একবার চর্চার কেন্দ্রে। চ্যাটজিপিটির নির্মাতা সংস্থাটি এমন এক এআই ফোন তৈরি করতে চাইছে, যেখানে তাদের সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে আরও গভীর সংযোগ থাকবে। স্যাম অল্টম্যানের সংস্থা ডিভাইসটি সম্পর্কে এখনও কিছু ঘোষণা করেনি। তবে নতুন রিপোর্ট অনুসারে, OpenAI হ্যান্ডসেটটি তৈরি করার জন্য ম্যানুফ্যাকচারিং পার্টনার খুঁজে পেয়েছে। 2027 সালের শেষের দিকে অথবা 2028 সালে বাজারে আসতে পারে ওই ফোন। 2022 সালের শেষে চ্যাটজিপিটি লঞ্চের পর থেকেই টেকনোলজির চোখ ধাঁধানো অগ্রগতি ঘটেছে। এবার কোম্পানির স্মার্টফোনের হাত ধরে কী চমক আসবে, সে দিকেই নজর প্রযুক্তিমহলের।
চিনের সংবাদমাধ্যম সিকিউরিটিস টাইমসের রিপোর্ট অনুযায়ী, OpenAI-এর স্মার্টফোন অ্যাসেম্বল করার বরাত পেয়েছে FIH Mobile। হংকং স্টক এক্সচেঞ্জে লিস্টেড থাকা FIH Mobile হল Foxconn-এর একটি সহযোগী সংস্থা। স্মার্টফোন-সহ বিভিন্ন ধরনের বৈদ্যুতিন পণ্য ডিজাইন, ম্যানুফ্যাকচারিং, ও অ্যাসেম্বলের কাজ করে প্রতিষ্ঠানটি।
অ্যাপলের অন্যতম বড় ম্যানুফ্যাকচারিং পার্টনার হল ফক্সকন। সংস্থাটি আইফোন তৈরির জন্য বিশেষভাবে পরিচিত। সম্ভাব্য পার্টনারশিপের ফলে ওপেনএআই একটি প্রতিষ্ঠিত ম্যানুফ্যাকচারিং নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পেতে পারে। যদিও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেনি স্যাম অল্টম্যানের সংস্থা।
অন্য দিকে, Cailian Press তাদের প্রতিবেদনে দাবি করেছে, OpenAI-এর প্রথম স্মার্টফোন 2027 সালের শেষের দিকে বা 2028 সালে বাজারে আসতে পারে। রিপোর্টে আরও বলা হয়েছে, Apple-এর সরবরাহ শৃঙ্খলের সঙ্গে যুক্ত একাধিক সংস্থা OpenAI-এর স্মার্টফোনের জন্য বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহ করতে পারে।সংস্থাগুলির মধ্যে রয়েছে Luxshare Precision, Lingyi iTech, এবং AAC Technologies।
সম্প্রতি টিপস্টার অভিষেক যাদব অ্যানালিস্ট মিং চি কুওকে উদ্ধৃত করে জানিয়েছেন, OpenAI-এর আসন্ন স্মার্টফোনে 2 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কাস্টম MediaTek Dimensity 9600 চিপসেট ব্যবহার হতে পারে। এছাড়াও, ফোনটিতে LPDDR6 র্যাম ও UFS 5.0 অনবোর্ড স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে। এতে একইসঙ্গে কাজ করার জন্য দুটি NPU (AI ইঞ্জিন) থাকতে পারে।
এছাড়াও, আপকামিং ডিভাইসে উন্নত ISP এবং আরও ভাল HDR সেন্সর ব্যবহার হতে পারে। উল্লেখ্য, ফক্সকন এবং ওপেনএআইয়ের মধ্যে আগে থেকেই ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। গত বছর AI ডেটা সেন্টারের সরঞ্জাম তৈরি সংক্রান্ত পার্টনারশিপের ঘোষণা করেছিল দুই সংস্থা। ফক্সকনের চেয়ারম্যান ইয়ং লিউ বলেছিলেন, তাদের মধ্যে আরও কয়েকটি যৌথ প্রকল্প নিয়ে আলোচনা চলছে।
তবে আলোচনায় স্মার্টফোন তৈরির বিষয় আছে কি না, তা কোনও পক্ষই প্রকাশ করেনি। Apple, Google এবং Samsung তাদের স্মার্টফোনে উন্নত AI ফিচার যুক্ত করছে। তাই ChatGPT স্মার্টফোনকে বাজারে আলাদা করে তুলে ধরতে হলে বিশেষ কিছু সুবিধা দিতে হবে সংস্থাটিকে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Google Play Mandates Foldable Screenshots and Adaptive Design Standards for Apps Starting April 2027
Motorola Razr Flex 2027 Renders Leak Online, Suggests Two Colour Options