Realme C3 -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির নতুন Realme UI স্কিন চলবে। এই ফোনে একটি 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে। কম দামে ভারতের বাজারে এটাই সেরা স্মার্টফোন? পড়ুন Realme C3 রিভিউ।
Realme C3-তে রয়েছে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে ও 5,000 mAh ব্যাটারি
2019 সালে একের পর এক স্মার্টফোন নিয়ে এসেছিল Realme। 2020 সালের শুরুতেও একই পথে হেঁটে ইতিমধ্যেই দুটি স্মার্টফোন লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। চলতি বছর জানুয়ারিতে Realme 5i লঞ্চের পর ফেব্রুয়ারির শুরুতেই এসে গেল Realme C3। এন্ট্রি লেভেল সেগমেন্টের এই ফোনে রয়েছে ডুয়াল ক্যামেরা, বিশাল ব্যাটারি। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Realme UI স্কিন চলবে। কম দামে ভারতের বাজারে এটাই সেরা স্মার্টফোন? পড়ুন Realme C3 রিভিউ।
Realme C3 -তে নতুন ‘সাইরাইজ ডিজাইন' ব্যবহার করেছে Realme। Realme 5i এর পিছনেও একই ডিজাইন ব্যবহার হয়েছিল। নীল ও লাল রঙে পাওয়া যাবে এই এন্ট্রি লেভেল স্মার্টফোন। এই ফোনের পিছনে একটি বিশেষ টেক্সচার ব্যবহার হয়েছে।
Realme C3 -তে রয়েছে একটি 6.5 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের উপরে রয়েছে ডিউ-ড্রপ নচ। এক হাতে এই ফোন ব্যবহারে সমস্যা হবে না। ফোনের পিছনে রয়েছে প্লাস্টিক ফিনিশ। ডান দিকে পাওয়ার বাটন ও বাঁ দিকে ভলিউম বাটন থাকছে। এই ফোনে একসঙ্গে দুটি সিম কার্ড ও একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে। ফোনের নীচে রয়েছে 3.5 মিমি অডিও জ্যাক, স্পিকার গ্রিল আর মাইক্রো ইউএসবি পোর্ট।
![]()
Realme C3 তে রয়েছে ডিউ-ড্রপ নচ
Realme C3 -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির নতুন Realme UI স্কিন চলবে। এই ফোনে একটি 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের উপরে রয়েছে ওয়াটারড্রপ নচ। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio G70 চিপসেট 4GB পর্যন্ত RAM ও 64GB পর্যন্ত স্টোরেজ।
Realme C3 -র পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় 12 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। সঙ্গে রয়েছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে রয়েছে 5 মেগাপিক্সেল ক্যামেরা।
Realme C3-র ভিতরে 5,000 mAh ব্যাটারি রয়েছে। এই ফোনে এক চার্জে 43.9 ঘণ্টা টকটাইম পাওয়া যাবে। নতুন এই এন্ট্রি লেভেল ফোনের ওজন 195 গ্রাম। কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 2.4GHz Wi-Fi, USB OTG, Micro USB port, VoLTE, Bluetooth 5, GPS/Beidou/ Galileo/Glonass/A-GPS।
![]()
Realme C3-তে Android 10 অপারেটিং সিস্টেম চলবে
লঞ্চের সময় Realme C3-এর দাম শুরু হচ্ছে 6,999 টাকা থেকে। কম দামের এই ফোনের পারফর্মেন্সে আমাদের খুব বেশি প্রত্যাশা ছিল না। যদিও রোজের ব্যবহারে এই ফোনে কোন সমস্যা হবে না। রিভিউয়ের সময় এই ফোনে মসৃণ স্ক্রোল ও মাল্টিটাস্কিং চোখে পড়েছে।
দ্রুত কাজ করবে এই ফোনের ফেস রিকগনিশন। কম আলোতেও জলদি আনলক হবে। এই ফোনের উজ্জ্বল ডিসপ্লে দিনের আলোতে ব্যবহারেও সমস্যা হবে না।
Realme C3 -তে নতুন MediaTek Helio G70 চিপসেট ব্যবহার হয়েছে। AnTuTu বেঞ্চমার্কিংয়ে 192,187 স্কোর করেছে নতুন ফোনটি। যা Samsung Galaxy A51 ও Oppo F15 -এর থেকে অনেকটা বেশি। Geekbench 5 টেস্টে সিঙ্গেল-কোর টেস্টে 354 ও মাল্টি-কোর টেস্টে 1,260 স্কোর করেছে Realme C3।
এই ফোনে ডিফল্ট মোডে হাই গ্রাফিক্সে PUBG Mobile খেলা যাবে। যদিও এই গেম খেলার সময় নিয়মিত ফ্রেম ড্রপ হচ্ছিল। হাই সেটিংসে 15 মিনিট PUBG Mobile খেলার পর এই ফোন গরম হতে শুরু করে।
![]()
Realme C3-তে মাইক্রো ইউএসবি পোর্ট ও 3.5 মিমি অডিও জ্যাক থাকছে
5,000 mAh ব্যাটারি ব্যবহারের কারণে এই ফোনে দুর্দান্ত ব্যাক-আপ মিলবে। সাধারণ ব্যবহারের দুই দিন চলবে এই ফোন। আমাদের HD ভিডিও লুপ টেস্টে 28 ঘণ্টা 20 মিনিট চলেছে Realme C3।
Realme C3 ক্যামেরায় তোলা ছবিগুলি নীচে দেখে নিন।
দিনের আলোয় Realme C3 ক্যামেরায় তোলা ছবি (সম্পূর্ণ সাইজ দেখতে ছবিতে ট্যাপ করুন)
Realme C3 ক্যামেরায় তোলা ক্লোজ আপ ছবি (সম্পূর্ণ সাইজ দেখতে ছবিতে ট্যাপ করুন)
পোট্রেট মোডে Realme C3 ক্যামেরার ছবি (সম্পূর্ণ সাইজ দেখতে ছবিতে ট্যাপ করুন)
কম আলোতে Realme C3 ক্যামেরায় তোলা ছবি (সম্পূর্ণ সাইজ দেখতে ছবিতে ট্যাপ করুন)
Realme C3 ক্যামেরায় তোলা সেলফি (সম্পূর্ণ সাইজ দেখতে ছবিতে ট্যাপ করুন)
বাজেট সেগমেন্টে Realme C2-র আপডেট হিসাবে বাজারে এসেছে Realme C3। কম দামে এই ফোনে রয়েছে শক্তিশালী প্রসেসর। সঙ্গে থাকছে দুর্দান্ত ব্যাটারি ব্যাক আপ। এই ফোনে দুর্দান্ত ক্যামেরা না থাকলেও এই দামে যথেষ্ট ভালো পারফর্ম করেছে। যদিও এই ফোন থেকে বাদ গিয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Rockstar Explains Why It Took Over 8 Years to Make GTA 6, Says It Will Make Its Next Game Faster
Facebook Introduces Your Algorithm Feature to Let Users Customise Feed and Reels