ইনস্টাগ্রামকে টেক্কা দিতে আসতে পারে গুগলের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Tamba

অ্যান্ড্রয়েডের জন্য YouTube অ্যাপের 21.44.534 সংস্করণে প্রথম Tamba নামের অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছে।

ইনস্টাগ্রামকে টেক্কা দিতে আসতে পারে গুগলের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Tamba

Photo Credit: Unsplash/BoliviaInteligente

Google's YouTube may be developing a new social media platform called Tamba

হাইলাইট
  • Tamba নামে নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আনতে পারে Google
  • YouTube অ্যাপের লেটেস্ট ভার্সন থেকে অ্যাপটির বিষয়ে জানা গিয়েছে
  • Tamba নামের সঙ্গে সম্পর্কিত মোট 38টি আইকনের সন্ধান মিলেছে
বিজ্ঞাপন

Google কি এবার নতুন সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরির পথে এগোচ্ছে? টেক জায়ান্টটি এই বিষয়ে সরাসরি কিছু না জানালেও, সেটি Tamba নামে আসতে পারে বলে শোনা যাচ্ছে। YouTube-এর Android অ্যাপের লেটেস্ট ভার্সনে প্ল্যাটফর্মটির উল্লেখ থাকতে দেখা গিয়েছে। এতে ফেসবুক, ইনস্টাগ্রাম, এবং টিকটকের মতো ইউজার প্রোফাইল, ফলোয়ার্স, ডাইরেক্ট মেসেজ, গ্রুপ চ্যাট, ও কনটেন্ট শেয়ারিং ফিচার থাকতে পারে। ফলে মনে করা হচ্ছে, গুগলের মালিকানাধীন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি আলাদা সোশ্যাল নেটওয়ার্ক সাইট লঞ্চের পরিকল্পনা করছে। Android ও iOS, দুই প্ল্যাটফর্মের জন্য Tamba পৃথক অ্যাপ হিসেবে আসতে পারে।

YouTube Tamba অ্যাপ

অ্যান্ড্রয়েড অথরিটির রিপোর্ট অনুসারে, অ্যান্ড্রয়েডের জন্য ইউটিউব অ্যাপের 21.44.534 সংস্করণে প্রথম Tamba নামের অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছে। ওই অ্যাপ্লিকেশনের মধ্যে 'ট্যাম্বা' নাম লেখা বেশ কিছু ব্র্যান্ডিং অ্যাসেট আছে। একটি লোগোও দেখা গিয়েছে, যার ডিজাইন অনেকটা হিজিবিজি লেখার মতো ও মাঝখানে একটি প্লে বাটন রয়েছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, Tamba নামের সঙ্গে সম্পর্কিত মোট 38টি আইকনের সন্ধান মিলেছে। যার মধ্যে হোম, সার্চ, ক্যামেরা, চ্যাট, ইনবক্স, স্টিকার, এবং মাইক্রোফোনের মতো আইকন রয়েছে। ওই সব আইকন দেখে অনুমান করা হচ্ছে, ট্যাম্বার ইন্টারফেস অনেকটা ইউটিউবের মতো হতে পার। এতে কনটেন্ট ডিসকভারির পাশাপাশি একাধিক সোশ্যাল নেটওয়ার্কিং ফিচার মিলতে পারে।

অ্যাপটিতে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতো একে অপরকে ফলো, ফলো রিকোয়েস্ট পাঠানো, এবং অন্যের রিকোয়েস্ট গ্রহণ করার সুবিধা থাকতে পারে। এতে পার্সোনাল ও গ্রুপ চ্যাট থাকবে? ব্যবহারকারীরা টেক্সট মেসেজ, ছবি, ও ভিডিও আদানপ্রদান করতে পারবে।

এছাড়াও, ভয়েস মেসেজের মাধ্যমে কমেন্ট করা যাবে। অ্যাপের নির্দিষ্ট নেভিগেশন সেকশন থেকেও শর্টস দেখা যাবে৷ 'com.google.android, youtube,sandbox' নামের একটি প্যাকেজ নামেরও সন্ধান পাওয়া গিয়েছে। ঘটনাটি ইঙ্গিত করছে, ট্যাম্বা ইউটিউবের কোনও নতুন ফিচার নয়, একটি সম্পূর্ণ আলাদা অ্যাপ হিসেবে রিলিজ হতে পারে। Android ও iOS-এর জন্য পৃথক স্যান্ডবক্স ক্লায়েন্টের উল্লেখ থাকতে গিয়েছে।

স্যান্ডবক্স শব্দের অর্থ, Tamba এখনও পরীক্ষামূলক পর্যায়ে আছে। সাধারণ ব্যবহারকারীদের জন্য চূড়ান্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে লঞ্চ করার পরিবর্তে, সোশ্যাল নেটওয়ার্কিং ফিচার পরীক্ষার জন্য তৈরি করা হতে পারে। তবে Tamba নিয়ে এখনও গুগল বা ইউটিউব কোনও পক্ষই মন্তব্য করেনি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
  2. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
  3. জল্পনা সত্যি করে OnePlus 16 ভারতে লঞ্চ হতে পারে, দামও প্রকাশ্যে এল
  4. AI-এর কারণে মেমরি চিপের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, ফোনের দাম 30 শতাংশ বাড়ার আশঙ্কা
  5. এবার মোবাইল টাওয়ার ছাড়াই কাজ করবে ফোন, TRAI-এর নতুন প্রস্তাব
  6. Vi আনল 35 টাকার রিচার্জ প্ল্যান, ডেটার সঙ্গে মিলবে প্রিমিয়াম OTT সাবস্ক্রিপশন
  7. Zomato: 40 কিমি দূর থেকেও খাবার ডেলিভারি, কলকাতা-সহ ছয়টি শহরে জোমাটোর নতুন পরিষেবা
  8. Samsung-এর ফ্লিপ ফোনে নজিরবিহীন অফার, বিক্রি হচ্ছে 42,300 টাকা ছাড়ে
  9. Vivo ভারতে X500 সিরিজের টিজার ছাড়ল, আসতে পারে তিনটি দুর্ধর্ষ ফোন
  10. Jio দীপাবলি অফারে 5 মাস ফ্রি Wi-Fi দিচ্ছে, অফারের শর্ত জেনে নিন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »