Instagram অবশেষে স্টোরি এডিট করার সুবিধা আনল, অক্ষত থাকবে লাইক-ভিউ

আগে কোনও ভুল হলে বা কিছু পরিবর্তন করার থাকলে ইনস্টাগ্রামে পুরো স্টোরি ডিলিট করে আবার নতুন করে আপলোড করতে হত।

Instagram অবশেষে স্টোরি এডিট করার সুবিধা আনল, অক্ষত থাকবে লাইক-ভিউ

Photo Credit: Pexels/Julio Lopez

Instagram now lets you edit stories after you post them

হাইলাইট
  • ইনস্টাগ্রামে স্টোরি পোস্টের 15 মিনিটের মধ্যে এডিট করা যাবে
  • টেক্সট, মিউজিক, স্টিকার ও ড্রয়িং বদলানোর সুযোগ
  • Instagram Story এডিট করলেও আগের সমস্ত ভিউ, লাইক ও রিপ্লাই অক্ষত থাকবে
বিজ্ঞাপন

আমাদের দৈনন্দিন জীবনের বেশ কিছুটা সময় কাটে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। মানুষজনকে সামাজিক গণমাধ্যমে আরও ব্যস্ত রাখতে নানা কৌশল অবলম্বন করছে সংস্থাগুলি। Instagram এমনই একটি নতুন ফিচার নিয়ে এসেছে। মেটার মালিকানাধীন সংস্থাটি ঘোষণা করেছে, এখন থেকে Story পোস্ট করার পরেও সেটি এডিট করার সুবিধা পাওয়া যাবে। আগের ভিউ, লাইক বা রিপ্লাইয়ের কোনও পরিবর্তন হবে না। এতদিন কোনও ভুল হলে বা কিছু পরিবর্তন করার থাকলে পুরো স্টোরি ডিলিট করে নতুন করে আপলোড করতে হত। ফলে আগের ভিউ, লাইক ও অন্যান্য প্রতিক্রিয়াও হারিয়ে যেত। কিন্তু সেই ভয় আর থাকছে না।

ইনস্টাগ্রামে স্টোরি পোস্টের করার পরেও এডিটের সুবিধা চালু হল 

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি স্টোরি এডিট ফিচার চালুর ঘোষণা করেছেন। তাঁর কথায়, অনেক ব্যবহারকারী বারবার এই সুবিধা আনার অনুরোধ জানিয়েছিলেন। তাই এখন স্টোরি আপলোড করার পরবর্তী 15 মিনিটের মধ্যে সেটি এডিট করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

সাধারণ ইউজারদের ক্ষেত্রে স্টোরি পোস্ট করার প্রথম 15 মিনিটের মধ্যে কয়েকটি ভিউ বা লাইক হারানো তেমন বড় বিষয় নাও হতে পারে। তবে বড় ক্রিয়েটর ও ব্র্যান্ডগুলির কাছে প্রতিটি ভিউ ও প্রতিক্রিয়াই গুরুত্বপূর্ণ। তাই নতুন আপডেটের ফলে স্টোরিতে কোনও ভুল হলে বা কিছু পাল্টানোর প্রয়োজন পড়লে তা অনেক সহজেই করা যাবে। আবার স্টোরিতে পাওয়া ভিউ, লাইক বা অন্যান্য প্রতিক্রিয়া হারানোর আশঙ্কাও থাকবে না।

Instagram জানিয়েছে, Story পোস্ট করার পর ব্যবহারকারীরা বেশ কয়েকটি বিষয় এডিট করতে পারবেন। এর মধ্যে রয়েছে টেক্সট, মিউজিক, স্টিকার, এবং ড্রয়িং। অর্থাৎ বানান ভুল সংশোধন করা বা লেখার ধরন পরিবর্তন করা যাবে। ব্যাকগ্রাউন্ডে গান যোগ করা, সরিয়ে দেওয়া বা অন্য গান সেট করা যাবে। একইভাবে, স্টিকার যোগ করা বা সরিয়ে দেওয়া সম্ভব হবে।

মার্ক জাকারবার্গের সংস্থা ধাপে ধাপে স্টোরি এডিটের সুবিধা চালু করছে। তাই ফিচারটি একসঙ্গে সবার অ্যাকাউন্টে পৌঁছবে না। সাধারণত যাঁদের অ্যাকাউন্টে এনগেজমেন্ট অনেক বেশি, তাঁরা প্রথমে অ্যাক্সেস পেতে পারেন। ফিচার চলে এলে প্রথমে যে স্টোরি এডিট করতে চান, সেটি খুলতে হবে। এরপর স্টোরির নীচের ডান দিকে থাকা তিনটি ডটের মেনুতে ট্যাপ করতে হবে। সেখান থেকে ‘Edit Story' অপশনটি বেছে নিয়ে প্রয়োজনীয় পরিবর্তন করা যাবে।

এডিট করা স্টোরিতে ‘Edited' লেবেল দেখা যাবে। ফলে দর্শকরা বুঝতে পারবেন যে স্টোরিতে কোনও পরিবর্তন আনা হয়েছে। তবে কী কী এডিট করা হয়েছে, তা জানাবে না ইনস্টাগ্রাম। প্রথমে কী পোস্ট করা হয়েছিল, তাও কোনওভাবেই দেখার সুযোগ থাকবে না। তবে মনে রাখবেন, স্টোরি আপলোড করার 15 মিনিটের মধ্যেই যাবতীয় পরিবর্তন করতে হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Instagram অবশেষে স্টোরি এডিট করার সুবিধা আনল, অক্ষত থাকবে লাইক-ভিউ
  2. Apple-এর আগেই বেজেলহীন ডিসপ্লের মোবাইল ফোন আনতে পারে Samsung
  3. Vivo ভারতে প্রথম স্মার্টওয়াচ আনছে, লঞ্চের আগেই ফাঁস Watch GT 2-র দাম
  4. বিশ্ব মাতাচ্ছে GTA 6, ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ভিডিও গেমের নেপথ্যে ভারত!
  5. 172 টাকায় 28 দিন আনলিমিটেড ভয়েস কলিং, BSNL আনল তিনটি নতুন প্ল্যান
  6. Google আগামী ছয় মাসের মধ্যে ভয়ঙ্কর বিপদের সতর্কবার্তা দিল, মানুষের বদলে সাইবার হামলা চালাবে AI
  7. Motorola Edge 70 Neo-র ভারতে লঞ্চ আগামী সপ্তাহে, থাকবে দমদার ফিচার্স
  8. 1 বছর সম্পূর্ণ বিনামূল্যে ChatGPT Plus সাবস্ক্রিপশন, বড় ঘোষণা করল OpenAI
  9. 2026 সালের সেরা Android অ্যাপ ও গেমের নাম ঘোষণা করল Google
  10. গুগলকে টেক্কা দিতে Apple-এর বড় চাল, 3D ল্যান্ডমার্ক, AR নেভিগেশন, ও বাংলা ভাষা-সহ গুচ্ছের ফিচার্স এল ম্যাপসে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »