দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার

ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া দেশে ডিজিটাল পেমেন্টের ব্যবহার আরও বাড়ানোর লক্ষ্যে UPI Vyapaar Saksham Scheme চালু করতে চলেছে।

দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার

Photo Credit: Paytm

NPCI will provide incentives of Rs 750 for a soundbox

হাইলাইট
  • UPI Vyapar Saksham স্কিম চালু করতে চলেছে NPCI
  • ছোট ব্যবসায়ীরা লেনদেনের উপর ইনসেন্টিভ পাবে
  • ফিজিক্যাল QR কোড ও সাউন্ডবক্স বসানোর জন্য আলাদা ভর্তুকি
বিজ্ঞাপন

মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর (MDR) চালুর তারিখ দীপাবলি পর্যন্ত পিছোনোর সিদ্ধান্ত নিয়েছিল  সরকার। ইউপিআইতে মাসুল বসানোর ঘোষণার পর অসন্তোষ দেখা দিয়েছিল ব্যবসায়ীদের মধ্যে। ডিজিটাল পেমেন্টের ব্যবহার আরও বাড়ানোর লক্ষ্যে নতুন প্রকল্প চালু করতে চলেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই (NPCI)। নতুন প্রকল্পটির নাম 'UPI Vyapaar Saksham Scheme'। এর আওতায় ছোট দোকানদারদের ইউপিআইয়ের ফিজিক্যাল কিউআর কোড ও সাউন্ডবক্স বসানোর জন্য ইনসেন্টিভ প্রদান করবে সরকার। এছাড়াও, লেনদেনের উপরেও ভর্তুকি মিলবে। এমডিআর চালুর দিন থেকে আগামী তিন বছর স্কিমটি চালানো হবে বলে জানা গিয়েছে।

UPI Vyaapar Saksham স্কিম চালু করতে চলেছে NPCI

জি নিউজের সাংবাদিক অম্বরীশ পান্ডে এক্সের পোস্টে এনপিসিআইয়ের গ্রোথ বিভাগের এগজিকিটিউভ ডিরেক্টর সোহিনী রাজোলার পাঠানো একটি মেমো শেয়ার করেছেন। মেমোটি ইউপিআইয়ের সমস্ত সদস্যদের উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলে দাবি করা হয়েছিল। সেই মেমো অনুসারে, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ব্যবহার ও গ্রহণযোগ্যতা বাড়ানো, নতুন ব্যবসায়ীদের ইউপিআইয়ের আওতায় নিয়ে আসা, ও লেনদেন বৃদ্ধি করতে 'ইউপিআই ব্যাপার সক্ষম স্কিম' চালুর প্ল্যান করছে এনপিসিআই।

জানা গিয়েছে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া যোগ্য লেনদেনের উপর 0.03 শতাংশ হারে ইনসেন্টিভ দিতে পারে। অন্য দিকে, নির্দিষ্ট ভৌগলিক এলাকার দোকানদার ও অন্যান্য ব্যবসায়ীরা মূল ভর্তুকির হারের উপর অতিরিক্ত 50 শতাংশ ইনসেন্টিভ পাবে।

অম্বরীশ পান্ডের প্রকাশ করা মেমো অনুসারে, যে সমস্ত ব্যবসায়ীদের বার্ষিক টার্নওভার 40 লক্ষ টাকা পর্যন্ত, তাঁরা ইউপিআই ব্যাপার সক্ষম স্কিমের অধীনে আর্থিক সাহায্য পাবেন। নতুন কোনও ব্যবসায়ী দোকানে ইউপিআই কিউআর কোড ইনস্টল করলে 300 টাকা ভর্তুকি পাবে। আবার সাউন্ডবক্স বসানোর জন্য অতিরিক্ত 750 টাকা ইনসেন্টিভ পাওয়া যাবে।

নতুন প্রকল্পের অধীনে টিয়ার III থেকে টিয়ার VI শহরের ব্যবসায়ীদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পিএম স্বনিধি ও পিএম বিশ্বকর্মা যোজনার মতো কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় থাকা ছোট ব্যবসায়ীরাও এই সুবিধা পাওয়ার যোগ্য হবেন। UPI ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যাঙ্ক, পেয়ার পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, ও UI অ্যাপ্লিকেশন সংস্থাগুলির MDR থেকে তহবিল তৈরি করা হবে।

সংশ্লিষ্ট সংস্থাগুলি তাদের মার্চেন্ট ডিসকাউন্ট রেটের অংশ থেকে 5 শতাংশ অর্থ তহবিলে জমা দেবে। ওই তবিলের 30 শতাংশ নতুন ব্যবসায়ীদের ইউপিআইয়ের অধীনে নিয়ে আসার জন্য, 50 শতাংশ ইউপিআই লেনদেনের সংখ্যা বাড়ানোর জন্য, ও বাকি 20 শতাংশ লেনদেনের মোট মূল্যবৃদ্ধির জন্য বরাদ্দ করা হবে। 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  2. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  3. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  4. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  5. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  6. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  7. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
  8. Google বানাচ্ছে Hydrogen AI মডেল, গতি ও দক্ষতায় চ্যাটজিপিটিকে টেক্কা?
  9. WhatsApp-এ দারুণ ফিচার, একবার পড়লে নিজে থেকে মুছে যাবে মেসেজ
  10. ভারতে বড় ছাঁটাইয়ের পথে Qualcomm, চাকরি হারালেও মোটা টাকা ক্ষতিপূরণ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »