এবার সরাসরি WhatsApp থেকেই আন্তর্জাতিক eSIM কেনা যাবে।
Photo Credit: Unsplash/Anton Be
WhatsApp will let users buy and install travel eSIMs directly from the app
বহু মানুষ দেশের বাইরে ঘোরার সময় WhatsApp-এর উপর নির্ভরশীল থাকেন। গন্তব্যে পৌঁছে কাউকে নিতে আসার জন্য যোগাযোগ করা বা নিরাপদে পৌঁছনোর খবর পরিবারের সদস্যদের জানানো, সবটাই চলে হোয়াটসঅ্যাপে। তাই ভ্রমণের সময় যোগাযোগ আরও সহজ করে তুলতে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। এবার সরাসরি অ্যাপ থেকেই আন্তর্জাতিক ভ্রমণের জন্য eSIM কেনা ও ইনস্টল করা যাবে। নতুন ফিচারের মূল উদ্দেশ্য হল বিদেশে গিয়ে মোবাইল ডেটা ব্যবহারের সুবিধা করে দেওয়া। ফলে এয়ারপোর্টে গিয়ে লোকাল সিম কার্ড কেনার প্রয়োজন হবে না। পাবলিক Wi-Fi-এর উপরেও নির্ভর করতে হবে না।
WhatsApp জানিয়েছে, eSIM পরিষেবা প্রদানকারী সংস্থা এবং টেলিকম অপারেটরদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে তারা। তালিকায় রয়েছে Jio, Verizon, Smart Axiata, এবং Smart Communications-সহ আরও কয়েকটি সংস্থা। শীঘ্রই কয়েকটি দেশে ফিচারটি চালু করা হবে। তবে কোন কোন দেশে এই সুবিধা পাওয়া যাবে এবং কবে থেকে চালু হবে, তা এখনও নির্দিষ্ট করে জানানো হয়নি।
বিদেশে ভ্রমণে গেলে বিমানবন্দর থেকে বেরিয়ে প্রথমেই আন্তর্জাতিক সিম কার্ডের ব্যবস্থা করতে হয়। এর জন্য স্থানীয় কোনও কিয়স্কে যেতে হয় অথবা আলাদা কোনও অ্যাপের সাহায্য নিতে হয়। এবার এই পুরো প্রক্রিয়াটিই হোয়াটসঅ্যাপে কয়েকটি ট্যাপের মধ্যে সেরে ফেলা যাবে। সংস্থার কথায়, “মেসেজ পাঠানোর মতোই সহজ হবে এই প্রক্রিয়া।”
হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আন্তর্জাতিক ই-সিম কেনা ও ইনস্টল করা যাবে। ফলে মোবাইল ডেটার ব্যবস্থা করতে টেলিকম অপারেটরের স্টোর বা থার্ড পার্টি কোনও ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন কমবে। ইনস্টল করার পর ট্রাভেল ই-সিম ব্যবহারকারীর গন্তব্যে ইন্টারনেট সংযোগ চালু করবে। আগের ফোন নম্বর ব্যবহার করেই অ্যাপ চালানো যাবে। অ্যাকাউন্ট বদলানো বা নতুন কোনও নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করার প্রয়োজন হবে না।
WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী, অ্যাপের অ্যাকাউন্ট সেকশনে ই-সিম কেনার অপশন পাওয়া যাবে। সেখানে বিভিন্ন ডেটা প্ল্যান দেখা যাবে। Android ও iOS, উভয় প্ল্যাটফর্মে সুবিধাটি আসতে চলেছে। তবে প্ল্যানের মেয়াদ, ডেটার পরিমাণ, এবং দাম সম্পর্কে এখনও কিছু বলেনি কোম্পানি।
প্রসঙ্গত, WhatsApp অবশেষে মেসেজ শিডিউল করার সুবিধা চালু করেছে। এখন থেকে আগেভাগেই মেসেজ লিখে তারিখ ও সময় নির্ধারণ করে রাখা যাবে। ঠিক করা সেই সময়ে স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের চ্যাটবক্সে পৌঁছে যাবে বার্তা। শুধু টেক্সট মেসেজ নয়, ছবি এবং ভিডিও ফাইলও ইচ্ছামতো সময়ে পাঠানো যাবে।
শিডিউল করে রাখা সমস্ত মেসেজ এক জায়গাতে দেখা যাবে। নির্ধারিত সময়ের আগে সেগুলি ডিলিট করে দেওয়ার সুযোগ থাকবে। বৈশিষ্ট্যটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বজুড়ে ধাপে ধাপে চালু হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,862
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,899
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999