WhatsApp-এ আগাম মেসেজ পাঠানোর সুবিধা চালু হল, বার্থডে উইশ করতে আর রাত জাগতে হবে না

হোয়াটসঅ্যাপে 10 মিনিট থেকে 14 দিন আগে মেসেজ শিডিউল করার সুবিধা পাওয়া যাবে।

WhatsApp-এ আগাম মেসেজ পাঠানোর সুবিধা চালু হল, বার্থডে উইশ করতে আর রাত জাগতে হবে না

Photo Credit: WhatsApp

WhatsApp users can now schedule messages up to 14 days in advance

হাইলাইট
  • হোয়াটসঅ্যাপে 2 সপ্তাহ আগে থেকেই শিডিউল করা যাবে মেসেজ
  • প্রেরক অফলাইন থাকলেও নির্দিষ্ট সময়ে পৌঁছে যাবে মেসেজ
  • শিডিউল করা মেসেজেও এন্ড-টু-এন্ড এনক্রিপশন বজায় থাকবে
বিজ্ঞাপন

জরুরি কথা বলতে আর ভুলে যাবেন না। এবার থেকে কাউকে কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হোক বা গুরুত্বপূর্ণ বার্তা পাঠানো, হাতে ফোন নিয়ে আর অপেক্ষা করতে হবে না। কারণ WhatsApp আনুষ্ঠানিকভাবে মেসেজ শিডিউল করার সুবিধা চালু করে দিয়েছে। ব্যবহারকারীরা আগেভাগেই মেসেজ লিখে তারিখ ও সময় নির্ধারণ করে রাখতে পারবে। ঠিক করা সময়ে স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের চ্যাটবক্সে পৌঁছে যাবে সেই বার্তা। হোয়াটসঅ্যাপের নতুন মেসেজ শিডিউল ফিচার ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি গ্রুপ চ্যাটেও কাজ করবে। বৈশিষ্ট্যটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বজুড়ে ধাপে ধাপে চালু করবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপে মেসেজ শিডিউল ফিচার চালু হল

শুধু টেক্সট মেসেজ নয়, ছবি ও ভিডিও ফাইলও আগাম শিডিউল করে রাখা যাবে। আপনি যখন খুশি মেসেজ লিখে রাখতে পারবেন। সেটি 10 মিনিট থেকে 14 দিন পরে পাঠানোর জন্য শিডিউল করার সুবিধা পাওয়া যাবে। ফোন বন্ধ থাকলেও বা চার্জ শেষ হয়ে গেলেও নির্ধারিত সময়েই মেসেজটি পৌঁছে যাবে।

পার্সোনাল চ্যাটের মতো মতোই শিডিউল করা মেসেজ প্রথম থেকে শেষ পর্যন্ত এনক্রিপ্টেড থাকবে। অর্থাৎ, প্রেরক এবং প্রাপক ছাড়া অন্য কেউ মেসেজের লেখা পড়তে পারবে না। এমনকি কোম্পানির নিজের পক্ষেও তা পড়া সম্ভব নয়। শেডিউল করে পাঠানো মেসেজ অন্যান্য সাধারণ বার্তার মতোই দেখাবে। আপনি সেই সময় মেসেজ লিখছেন নাকি আগাম লিখে দিনক্ষণ ঠিক করে রেখেছিলেন, তা কোনওভাবেই ধরা সম্ভব হবে না।

শিডিউল করে রাখা সমস্ত মেসেজ এক জায়গাতে দেখা যাবে। নির্ধারিত সময়ের আগে সেগুলি ডিলিট করে দেওয়ার সুযোগ থাকবে। তবে একবার শিডিউল করা মেসেজ এডিট করা যাবে কিনা, সে বিষয়ে কিছু জানায়নি কোম্পানি। ফিচারটি ব্যবহার করার আগে অ্যাপের লেটেস্ট ভার্সন ইনস্টল করা রয়েছে কিনা, তা চেক করে নিন। আপডেট করা না থাকলে প্রথমে আপডেট করে নিন।

হোয়াটসঅ্যাপে মেসেজ শিডিউল করার পদ্ধতি

1. WhatsApp খুলে যে চ্যাটে মেসেজ পাঠাতে চান, সেটি সিলেক্ট করুন।
2. এবার যে মেসেজটি পাঠাতে চান, তা লিখুন।
3. Send বাটন কিছুক্ষণ চেপে ধরে রাখুন।
4. মেসেজটি পাঠানোর জন্য নির্দিষ্ট তারিখ এবং সময় নির্বাচন করুন।
5. তারপর মেসেজ শিডিউল করুন।

উল্লেখ্য, Telegram এবং Signal-এর মতো প্রতিদ্বন্দ্বী মেসেজিং প্ল্যাটফর্মে অনেক আগেই মেসেজ সিডিউল করার সুবিধা রয়েছে। সে দিক থেকে অনেক দেরিতে ফিচারটি চালু করল WhatsApp। বর্তমানে মেসেজিং অ্যাপটির বিশ্বজুড়ে মোট ব্যবহারকারীর সংখ্যা 300 কোটির বেশি। এর মধ্যে শুধুমাত্র ভারতে এই মেসেজিং অ্যাপ ব্যবহার করেন 50 কোটিরও বেশি মানুষ।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. WhatsApp-এ আগাম মেসেজ পাঠানোর সুবিধা চালু হল, বার্থডে উইশ করতে আর রাত জাগতে হবে না
  2. OnePlus Nord 7: ওয়ানপ্লাসে এবার RGB লাইট, নতুন নর্ড ফোনের ডিজাইন ঘিরে চর্চা
  3. 350 কোটির বেশি পাসওয়ার্ড, ইউজারনেম, ডকুমেন্ট অনলাইনে ফাঁস, উদ্বেগ বিশ্বজুড়ে
  4. WhatsApp ওয়েব ব্যবহারে হ্যাকিংয়ের ঝুঁকি, এই কাজগুলো না করলে বিপদ
  5. BGMI Air এখন Android ফোনে খেলার সুযোগ, কীভাবে ডাউনলোড করবেন?
  6. AI এতটাই শক্তিশালী যে প্রকাশ করলেই বিপদ, নতুন মডেল নিয়ে উদ্বেগে OpenAI ও Anthropic
  7. Motorola Edge 70 Neo: 35 হাজারের কমে মোটোরোলার নতুন ফোন হাজির
  8. Jio-র হ্যাপি নিউ ইয়ার অফারে 15 টাকা থেকে আনলিমিটেড 5G, আর কী সুবিধা
  9. বিশ্বজুড়ে একের পর এক রেকর্ড ভেঙে GTA 6 এবার নিষেধাজ্ঞার মুখে
  10. Nvidia-র CEO পদে ফিরলেন জেনসেন হুয়াং, বড় সিদ্ধান্ত মার্কিন চিপ নির্মাতার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »