Motorola Edge 70 Neo স্পেশাল অফারে 34,999 টাকায় কেনার সুযোগ মিলবে।
Photo Credit: Motorola
Motorola Edge 70 Neo is powered by the Snapdragon 7s Gen 3 chipset
Motorola Edge 70 Neo ভারতে লঞ্চ হয়েছে। সংস্থার Edge 70 সিরিজের এই ষষ্ঠ মডেল মিড-রেঞ্জে দুর্দান্ত ফিচার্সের সঙ্গে এসেছে। এটি Snapdragon 7s Gen 3 প্রসেসরে রান করে। ফোনটি কোয়াড কার্ভড ডিসপ্লে, 4,446 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম, IP64 রেটিং, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, NFC, এবং ডুয়াল স্পিকারের সঙ্গে এসেছে। Motorola Edge 70 Neo শক্তিশালী 7,000mAh ব্যাটারি, Dolby Atmos, MIL-STD-810H মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, ও 4K ভিডিও রেকর্ডিং অফার করে। ডিসেম্বর 1 থেকে ফোনটি ফ্লিপকার্ট, মোটোরোলার ওয়েবসাইট, এবং অফলাইন রিটেল স্টোরে পাওয়া যাবে।
Motorola Edge 70 Neo ভারতে একটাই মেমরি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। 8 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজের দাম 40,999 টাকা। তবে স্পেশাল অফার থাকার ফলে ডিসেম্বর 10 পর্যন্ত 34,999 টাকায় কেনার সুযোগ মিলবে। এই ফোনে সরাসরি 3,000 টাকা ছাড় দেওয়া হবে। ফলে দাম 37,999 টাকায় নেমে আসবে।
এছাড়াও, ব্যাঙ্ক বা ক্রেডিট কার্ডের উপর নির্ভর করে 3,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক মিলবে। ফলে ফোনটি কিনতে 34,999 টাকা খরচ হবে। মোটোরোলা বেশ কয়েকটি ব্যাঙ্কের মাধ্যমে সর্বোচ্চ 9 মাসের নো-কস্ট ইএমআই অফার করছে।
মোটোরোলা এজ 70 নিও ডুয়াল ব্যাক ক্যামেরা এবং একটি থ্রি-ইন-ওয়ান লাইট সেন্সর দিয়ে সজ্জিত। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, f/1.8 অ্যাপারচার, ও Sony LYT-710 সেন্সর-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং f/2.4 অ্যাপারচারযুক্ত 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর রয়েছে। পিছনের ক্যামেরা 30fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল।
Motorola Edge 70 Neo মডেলে 10-বিটের 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 1.5K রেজোলিউশন (2,772 x 1,272 পিক্সেল), 5,200 নিট পিক ব্রাইটনেস, 144 হার্টজ রিফ্রেশ রেট, ও HDR10/10+ অফার করে। স্ক্রিনের উপর Corning Gorilla Glass 7i প্রোটেকশন আছে। স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন 7এস জেন 3 প্রসেসর ব্যবহার করছে, যা 8 জিবি LPDDR5x র্যাম ও 128 জিবি UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ইন্টার্নাল স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে।
মোটোরোলার নতুন ফোনে পাওয়ার ব্যাকআপ প্রদান করবে 7,000mAh ব্যাটারি। এটি 45W টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং, 7.5W রিভার্স চার্জিং, ও বাইপাস চার্জিং সাপোর্ট করে। ফুল চার্জে 53 ঘন্টা ব্যাটারি লাইফের দাবি করছে সংস্থা। হ্যান্ডসেটে Android 16 প্রি-ইনস্টল করা আছে। ডিভাইসটি তিনটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড (Android 19 পর্যন্ত) এবং পাঁচ বছর (2031 সাল অব্দি) সিকিউরিটি আপডেট পাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,862
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,899
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Google Maps Testing High-Visibility Mode With New Colours for Light and Dark Themes