2026 সালের সেরা Android অ্যাপ ও গেমের নাম ঘোষণা করল Google

মোবাইলে ভিডিও এডিটিং ও স্পিচ এনহ্যান্সমেন্ট টুল নিয়ে আসার জন্য Adobe Premiere পেয়েছে 2026 সালের সেরা অ্যাপের পুরস্কার।

2026 সালের সেরা Android অ্যাপ ও গেমের নাম ঘোষণা করল Google

Photo Credit: Unsplash/sarah b

Google announces the Best Apps and Games of 2026 on Google Play in India

হাইলাইট
  • Google Play-এর 2026 সালের সেরা অ্যাপ ও গেমসের নাম ঘোষণা হল
  • Adobe Premiere পেয়েছে 2026 সালের সেরা অ্যাপের পুরস্কার
  • Arknights: Endfield চলতি বছরের সেরা গেমের স্বীকৃতি পেয়েছে
বিজ্ঞাপন

Google প্রত্যেক বছরের শেষে সেই সালের সেরা অ্যাপ এবং মোবাইল গেমের তালিকা প্রকাশ করে। এই বছরেও ভারতে Google Play-এর 2026 সালের সেরা Android গেম ও অ্যাপসের নাম ঘোষণা করেছে মার্কিন প্রযুক্তি সংস্থাটি। চলতি বছরের বিজয়ী অ্যাপ এবং গেম বেছে নেওয়ার ক্ষেত্রে সৃজনশীলতা, কৃত্রিম মেধা, ও দৈনন্দিন জীবনে ব্যবহারিক সুবিধার মতো বিষয়গুলি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। Adobe-এর তৈরি জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ Adobe Premiere পেয়েছে 2026 সালের সেরা অ্যাপের স্বীকৃতি। অন্য দিকে, Hypergryph-এর তৈরি Arknights: Endfield বছরের সেরা গেমের পুরস্কার জিতেছে।

Google Play-এর 2026 সালের সেরা অ্যাপ ও গেমসের নাম ঘোষণা হল 

গুগল তাদের ব্লগ পোস্টের মাধ্যমে ভারতে 2026 সালের সেরা অ্যাপ ও গেমসের লিস্ট প্রকাশ করেছে। মোবাইল ডিভাইসে ভিডিও এডিটিং ও স্পিচ এনহ্যান্সমেন্ট টুল নিয়ে আসার জন্য Adobe Premiere-কে 2026 সালের সেরা অ্যাপের পুরস্কার দেওয়া হয়েছে। ইলাস্ট্রেশন এবং অ্যানিমেশনের বিভিন্ন টুল অফার করার জন্য ibis Paint X পেয়েছে 'বেস্ট অফ ক্রিয়েটিভ এক্সপেশনের' খেতাব।

এই বিভাগে বছরের সেরা উদ্ভাবনী অ্যাপের স্বীকৃতি পেয়েছে Wispr Flow। এই অ্যাপ ব্যবহারকারীর মুখে বলা কথাকে বিভিন্ন অ্যাপের জন্য সুন্দরভাবে সাজানো ও ফরম্যাট করা টেক্সটে রূপান্তর করতে পারে। এটি হিন্দি, হিংলিশ, বাংলা, মারাঠি, তামিল, তেলেগু, উর্দু, এবং পাঞ্জাবি-সহ একাধিক ভারতীয় ভাষা সাপোর্ট করে।

ঘর ও গৃহস্থালীর বিভিন্ন কাজে সহায়তা করার জন্য তৈরি প্ল্যাটফর্ম Pronto পেয়েছে বেস্ট প্রোডাক্টিভিটি পার্টনার পুরস্কার। Baby Development & Milestones অ্যাপ 'বেস্ট আন্ডার দ্য রাডার' বিভাগে স্বীকৃতি পেয়েছে। Zolio: Daily Journal & Diary 'বেস্ট ফর স্কিল বিল্ডিং' বিভাগে পুরস্কার জিতেছে।

Pocket FM অ্যাপ বিনোদনের জন্য সেরার খেতাব পেয়েছে। FanCode-কে 'বেস্ট ফর স্পোর্টস ফ্যান' পুরস্কার দিয়েছে গুগল। গুগলের বিচারে Strava সেরা ক্রস-ডিভাইস অ্যাপ হিসেবে নির্বাচিত হয়েছে। Wear OS স্মার্টওয়াচে পডকাস্ট শোনার সুবিধা দেওয়ার জন্য Pocket Casts অ্যাপটি 'বেস্ট ফর ওয়াচেস' বিভাগে স্বীকৃতি পেয়েছে।

2026 সালের সেরা গেম এবং সেরা গল্প: দুই বিভাগেই পুরস্কৃত হয়েছে Arknights: Endfield। গুগল Monument Valley 3-কে সেরা ইন্ডি গেমের স্বীকৃতি দিয়েছে। ScarFall 2.0 জিতেছে গুগলের 'বেস্ট মেড ইন ইন্ডিয়া' পুরস্কার। এই ব্যাটল রয়্যাল গেমে মুম্বইয়ের শহুরে এলাকা ও লোকাল ট্রেনের বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়েছে।

Pokémon Champions বেস্ট মাল্টিপ্লেয়ার গেম হিসেবে নির্বাচিত হয়েছে। Astro Arena: 3vs3 MOBA পেয়েছে বছরের সেরা পিক আপ এন্ড প্লে গেমের স্বীকৃতি। Deep Rock Galactic: Survivor সেরা ক্রস ডিভাইস গেমের খেতাব পেয়েছে। প্রসঙ্গত, 2025 সালে District এবং CookieRun India যথাক্রমে ভারতের সেরা অ্যাপ ও ভিডিও গেমের পুরস্কার জিতেছিল।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 2026 সালের সেরা Android অ্যাপ ও গেমের নাম ঘোষণা করল Google
  2. গুগলকে টেক্কা দিতে Apple-এর বড় চাল, 3D ল্যান্ডমার্ক, AR নেভিগেশন, ও বাংলা ভাষা-সহ গুচ্ছের ফিচার্স এল ম্যাপসে
  3. Oppo Watch 5: ওপ্পোর নতুন ঘড়ি লঞ্চ, চর্বি ঝরিয়ে ফিট থাকতে বিশেষ ফিচার
  4. Oppo Pad Air 6 লঞ্চ হল 10,050mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও বিশাল ডিসপ্লের সঙ্গে
  5. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  6. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  7. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  8. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  9. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  10. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »