HMD Rise স্মার্টফোন 10,000 টাকার কমে লঞ্চ হয়েছে, ডিটেলস জেনে নিন

HMD Rise-এর দাম 9,999 টাকা দাম শুধুমাত্র প্রথম দিনের বিক্রির জন্য প্রযোজ্য।

HMD Rise স্মার্টফোন 10,000 টাকার কমে লঞ্চ হয়েছে, ডিটেলস জেনে নিন

Photo Credit: HMD

HMD Rise is priced at Rs. 9,999

হাইলাইট
  • HMD Rise ভারতে 10,000 টাকার কমে লঞ্চ হয়েছে
  • এই ফোনে 5,000mAh ব্যাটারি ও 13MP প্রাইমারি ক্যামেরা আছে
  • HMD Rise-এ Indus AI চ্যাটবট ইন্টিগ্রেট করা হয়েছে
বিজ্ঞাপন

HMD Rise বুধবার ভারতে লঞ্চ হয়েছে। এটি 10,000 টাকার কমে দেশের বাজারে এসেছে। ফোনটি প্রধানত নিম্ন আয়ের ক্রেতাদের কথা মাথায় রেখে মার্কেটে নিয়ে এসেছে ফিনল্যান্ডের সংস্থাটি। দাম কম থাকার জন্য এই ফোনে ফিচার্স সীমিত। তবে ডিজাইন বেশ আকর্ষণীয়। এইচএমডি গ্লোবালের নয়া স্মার্টফোন 4G কানেক্টিভিটি নিয়ে এসেছে। হ্যান্ডসেটে 6.5 ইঞ্চি ডিসপ্লে, ডুয়াল টোন ব্যাক প্যানেল, Unisoc প্রসেসর, এবং ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। স্মার্টফোনটিতে Sarvam AI-এর Indus চ্যাটবট ইন্টিগ্রেট করা হয়েছে। এটি 22টি ভারতীয় ভাষা সমর্থন করে। এআইয়ের সার্ভার ও ডেটা ভারতেই হোস্ট করা হয়েছে।

HMD Rise 4G দাম ও স্পেসিফিকেশন

HMD Rise-এর 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 9,999 টাকা। তবে এই দাম শুধুমাত্র প্রথম দিনের বিক্রির জন্য প্রযোজ্য। আগামী ডিসেম্বর 2 থেকে ফ্লিপকার্টের মাধ্যমে ভারতে স্মার্টফোনটির বিক্রি শুরু হবে। ফোনটি এমারেল্ড গোল্ড, ইন্ডিগো সিলভার, এবং মিডনাইট গোল্ড রঙের মধ্যে বেছে নেওয়া যাবে।

এইচএমডি রাইজে 6.51 ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এর উপরের মাঝখানে ওয়াটারড্রপ স্টাইলের নচের মধ্যে রয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রধান সেন্সর 13 মেগাপিক্সেলের।

HMD Rise রান করে Unisoc 9863A চিপসেটে। মেমরি কার্ডের সাহায্যে ফোনটির স্টোরেজ সর্বোচ্চ 128 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনের বক্সের ভিতরে চার্জারও দেওয়া হচ্ছে। তবে চার্জিংস্পিড কত, তা সংস্থার তরফে জানানো হয়নি।

Android 16 Go এডিশনের সঙ্গে এসেছে HMD Rise। এটি অ্যান্ড্রয়েডের অপ্টিমাইজ করা হালকা সংস্করণ, যা কম বাজেটের ফোনের জন্য তৈরি হয়েছে। কোম্পানি দুই বছর ধরে প্রতি তিন মাস অন্তর সিকিউটিরিটি আপডেট সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে।

নতুন ফোনটি লঞ্চের প্রসঙ্গে HMD-র ভারত ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের চিফ এক্সিকিউটিভ অফিসার রবি কুনওয়ার বলেন, "HMD-তে আমাদের লক্ষ্য আরও বেশি সংখ্যক গ্রাহকের কাছে প্রয়োজনীয় প্রযুক্তিকে সহজলভ্য করে তোলা। HMD Rise লঞ্চের মাধ্যমে আমরা এআই চালিত অভিজ্ঞতা, দৈনন্দিন ব্যবহারের নির্ভরযোগ্য পারফরম্যান্স, ও কম দাম—এই তিনটি বিষয় একসঙ্গে তুলে ধরছি। ভারতীয় গ্রাহকদের কাছে উদ্ভাবনী, নির্ভরযোগ্য, এবং সাশ্রয়ী ফোনের অভিজ্ঞতা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।"

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. HMD Rise স্মার্টফোন 10,000 টাকার কমে লঞ্চ হয়েছে, ডিটেলস জেনে নিন
  2. Cluad Duet ভারতে চলে এল, অফিস ও ব্যবসার কাজ সামলে চাপমুক্ত রাখবে AI
  3. Vivo Watch GT 2: কার্ভড AMOLED স্ক্রিনের সঙ্গে ভিভোর প্রথম স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হল
  4. Vivo X500 সিরিজের তিনটি ফোন এল ভারতে, দুর্ধর্ষ ক্যামেরা ও ফিচার্স রয়েছে
  5. WhatsApp-এ আগাম মেসেজ পাঠানোর সুবিধা চালু হল, বার্থডে উইশ করতে আর রাত জাগতে হবে না
  6. OnePlus Nord 7: ওয়ানপ্লাসে এবার RGB লাইট, নতুন নর্ড ফোনের ডিজাইন ঘিরে চর্চা
  7. 350 কোটির বেশি পাসওয়ার্ড, ইউজারনেম, ডকুমেন্ট অনলাইনে ফাঁস, উদ্বেগ বিশ্বজুড়ে
  8. WhatsApp ওয়েব ব্যবহারে হ্যাকিংয়ের ঝুঁকি, এই কাজগুলো না করলে বিপদ
  9. BGMI Air এখন Android ফোনে খেলার সুযোগ, কীভাবে ডাউনলোড করবেন?
  10. AI এতটাই শক্তিশালী যে প্রকাশ করলেই বিপদ, নতুন মডেল নিয়ে উদ্বেগে OpenAI ও Anthropic
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »