Vivo X500, Vivo X500 Pro, এবং Vivo X500 Pro Max ভারতে Zeiss ক্যামেরা ও MediaTek Dimensity প্রসেসরের সঙ্গে লঞ্চ হয়েছে।
Photo Credit: Vivo
Vivo X500 সিরিজ বুধবার ভারতে লঞ্চ হয়েছে। ভিভো তিনটি নতুন ফ্ল্যাগশিপ ফোন নিয়ে এসেছে: Vivo X500, Vivo X500 Pro, এবং Vivo X500 Pro Max। প্রতিটি ফোনেই Zeiss ট্রিপল রিয়ার ক্যামেরা ও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। Vivo X500 Pro Max মডেলে 200 মেগাপিক্সেল Zeiss APO সুপার টেলিফটো ক্যামেরা দিয়েছে কোম্পানি। সিরিজের প্রতিটি ফোন ফটোগ্রাফির উপর বিশেষ গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে। স্ট্যান্ডার্ড Vivo X500 মডেলে MediaTek Dimensity 9600M প্রসেসর আছে। Pro মডেলগুলি MediaTek Dimensity 9600 Pro চিপসেট ব্যবহার করে।
ভিভো এক্স500 প্রো 6.36 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে পেয়েছে, যার রিফ্রেশ রেট 144 হার্টজ ও রেজোলিউশন 1.5K। ভিভো এক্স500 প্রো ম্যাক্স আরও বড় 6.85 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন দিয়ে সজ্জিত, যা 2K রেজোলিউশন এবং একই রিফ্রেশ রেট সাপোর্ট করে। দুই স্মার্টফোনেই মিডিয়াটেক ডাইমেনসিটি 9600 প্রো প্রসেসর ব্যবহার করা হয়েছে।
Vivo X500 Pro ও Vivo X500 Pro Max-এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে। দুই হ্যান্ডসেটের 50 মেগাপিক্সেল Zeiss ট্রুডাইনামিক প্রাইমারি ক্যামেরায় 1/1.28 ইঞ্চি সেন্সর, গিম্বলের মতো অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, ভিভো ক্যামেরা বায়োনিক স্পেকট্রাম 2.0, ও CIPA 7.0 প্রোফেশনাল স্ট্যাবিলাইজেশন আছে।
উভয় ফোনে 50 মেগাপিক্সেল Zeiss আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এতে f/2.0 অ্যাপারচার, 1/2.75 ইঞ্চি সেন্সর, ও অটোফোকাস সাপোর্ট রয়েছে। দুই স্মার্টফোনের মধ্যে প্রধান পার্থক্য টেলিফটো লেন্সে।Vivo X500 Pro মডেলে 64 মেগাপিক্সেল Zeiss APO পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে।
Vivo X500 Pro Max আরও উন্নত 200 মেগাপিক্সেল Zeiss APO পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সঙ্গে এসেছে। দুই ফোনেই সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। প্রো এবং প্রো ম্যাক্স মডেলে যথাক্রমে 6,500mAh ব্যাটারি ও 7,8000mAh ব্যাটারি পেয়েছে। এগুলি 90W ওয়্যার্ড ও 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
ভিভো এক্স500-এর সামনে 6.59 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1.5K রেজোলিউশন (1,260 x 2,750 পিক্সেল), ও HDR10+ সাপোর্ট করে। এই স্মার্টফোন রান করে মিডিয়াটেক ডাইমেনসিটি 9600এম প্রসেসরে।
ভিভো এক্স500 মডেলেও তিনটি রিয়ার ক্যামেরা আছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও f/1.68 অ্যাপারচার-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 100x ডিজিটাল জুম-সহ 64 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেল। হ্যান্ডসেটে 7,500mAh ব্যাটারি আছে, যা 90W ওয়্যার্ড এবং 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
Vivo X500 ভারতে 1,19,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি মডেলে 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ অফার করে। Vivo X500 Pro মডেলের একই মেমরি অপশন (12 জিবি + 256 জিবি) কিনতে খরচ হবে 1,49,999 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,862
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,899
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
OnePlus 15 in Global and EU Markets Gets ColorOS 17 Update With November 2026 Security Patch
BGMI Air Open Beta Now Available to Download in India Ahead of December 10 Launch