Realme 17 Pro স্মার্টফোনের ছবি ও বেশ কিছু স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।
Photo Credit: Realme
Realme 17 Pro is expected to succeed to the Realme 16 Pro
ভারতে Realme 16 Pro রিলিজ হওয়ার প্রায় এক বছর হতে চলেছে। Realme 16 Pro 5G ও Realme 16 Pro+ 5G দেশের বাজারে লঞ্চ হয়েছিল গত জানুয়ারি মাসে। এখন ফের চর্চায় উঠে এসেছে রিয়েলমির নম্বর সিরিজের ডিজাইন। Realme 17 Pro নিয়ে কাজ চলছে বলে খবর। যদিও ফোনটি সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি রিয়েলমি। কিন্তু এখন অনলাইনে Realme 17 Pro মডেলের ছবি ফাঁস হয়েছে।। সেখান থেকে ফোনটির ডিজাইন প্রকাশ্যে এসেছে। অনুমান করা হচ্ছে, নকশায় ফের বদল আনতে চলেছে কোম্পানি। এবার অন্য একটি Android ব্র্যান্ডের ডিজাইন থেকে অনুপ্রেরণা নিয়েছে তারা।
টিপস্টার অভিষেক যাদব এক্সে Realme 17 Pro-এর বেশ সম্ভাব্য ছবি শেয়ার করেছেন। সেখানে ফোনটির সামনের ও পিছনের অংশের ডিজাইন দেখা গিয়েছে। ফোনের পিছনে রয়েছে চৌকো ক্যামেরা মডিউল। যার মধ্যে তিনটি ক্যামেরা সেন্সর ও একটি LED ফ্ল্যাশ দেখা গিয়েছে। ক্যামেরা মডিউলটি অনেকটা ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মতো দেখতে।
EXCLUSIVE: ✨ Here is your very first look at the Realme 17 Pro. It will come with a camera module similar to the one we have seen on OnePlus smartphones. Specifications: 🔳 MediaTek Dimensity 7300 SoC 📱 144Hz refresh rate display 🤳 32MP front camera 🔋 10,000mAh battery 🔌 65W wired charging
— Abhishek Yadav (@yabhishekhd) November 25, 2026
বিগত কয়েক বছর ধরে নম্বর সিরিজের ডিজাইনে বেশ কিছু পরিবর্তন এসেছে। Realme 14 Pro মডেলে ঘড়ির ডায়ালের অনুপ্রেরণায় তৈরি গোলাকার ক্যামেরা মডিউল ছিল। Realme 15 Pro-তে সেই ডিজাইন বদলে প্রতিটি ক্যামেরার জন্য আলাদা উঁচু রিং-সহ আয়তাকার ক্যামেরা সেটআপ দেওয়া হয়।
চলতি বছর মুক্তি পাওয়া Realme 16 Pro গোলাকার কোণযুক্ত চৌকো ক্যামেরা আইল্যান্ড পেয়েছিল। এবার Realme 17 Pro-তে আরও লম্বা ও উল্লম্বভাবে সাজানো ক্যামেরা মডিউল দেখা যেতে পারে। তবে ফাঁস হওয়া ছবিতে ডিভাইসের পিছনে রিয়েলমির কোনও ব্র্যান্ডিং দেখা যায়নি। তবে এগুলি আনঅফিসিয়াল ছবি হওয়ায় চূড়ান্ত মডেলের ডিজাইন আলাদা হতে পারে।
অভিষেক যাদবের দাবি, রিয়েলমি 17 প্রো মডেলে 144 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, MediaTek Dimensity 7300 চিপসেট, এবং 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 10,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। যার সঙ্গে 65W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট মিলতে পারে।
ব্যাটারি ক্যাপাসিটি দিক থেকে এটি Realme 16 Pro-র 7,000mAh ব্যাটারির তুলনায় বিশাল আপগ্রেড হতে চলেছে। তবে চার্জিংয়ের গতির ক্ষেত্রে কিছুটা অবনতি হতে পারে। কিন্তু চার্জিং স্পিড Realme 16 Pro-র 80W থেকে কিছুটা কমে যাচ্ছে। এছাড়াও, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা Realme 16 Pro-র 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার তুলনায় ডাউনগ্রেড হচ্ছে।
Realme 17 Pro কবে লঞ্চ হবে, সেই বিষয়ে সংস্থার তরফে এখনও কিছু জানানো হয়নি। Realme 16 লঞ্চের সময় দাম শুরু হয়েছিল 31,999 টাকা (8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ)। পরবর্তীত সময়ে মেমরি চিপের ঘাটতি ফোনটির দাম একাধিকবার বাড়িয়েছে। এটি বর্তমানে রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে 44,999 টাকায় লিস্টেড আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,862
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,899
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
1Password Confirms Data Breach, Says Customer Vault Contents Remain Safe
Vivo X500s Full Specifications and Features List Leaked Ahead of Anticipated Launch